Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
জুলাইয়ের মধ্যে সংস্কার সম্পন্ন হতে হবে, আর নির্বাচন এপ্রিলের মধ্যে: জামায়াতের নায়েবে আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 June, 2025, 09:30 pm
Last modified: 02 June, 2025, 09:36 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ জামায়াতের
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

জুলাইয়ের মধ্যে সংস্কার সম্পন্ন হতে হবে, আর নির্বাচন এপ্রিলের মধ্যে: জামায়াতের নায়েবে আমির

তিনি বলেন, ‘আমরা বলেছি মে-জুন মাস আবহাওয়ার কারণে নির্বাচনের জন্য উপযুক্ত নয়, এপ্রিলের মধ্যেই একটা তারিখ দিবেন। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে একটি উপযুক্ত সময় দিলে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের প্রস্তুতি নিতে পারবে।’
টিবিএস রিপোর্ট
02 June, 2025, 09:30 pm
Last modified: 02 June, 2025, 09:36 pm
সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জুলাইয়ের মধ্যে সংস্কার সম্পন্ন করতে হবে। আর নির্বাচন হতে পারে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে।

বৈঠক শেষে আজ সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, 'আমরা বলেছি জুলাইয়ের মধ্যে সংস্কার সম্পন্ন করতে হবে। বেশিরভাগ বিষয়ে সবাই একমত হয়েছে। সামান্য কিছু বিষয়ে মতানৈক্য রয়েছে। জুলাইয়ের মধ্যে সংস্কার শেষ হবে। এরপর একটি জুলাই সনদ হবে। সেখানে আমরা সব দল স্বাক্ষর করব।' 

তিনি বলেন, 'আমরা বলেছি মে-জুন মাস আবহাওয়ার কারণে নির্বাচনের জন্য উপযুক্ত নয়, এপ্রিলের মধ্যেই একটা তারিখ দিবেন। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে একটি উপযুক্ত সময় দিলে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের প্রস্তুতি নিতে পারবে।'

তিনি আরও বলেন, 'অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে। যেসব বিষয়ে মৌলিক ঐকমত্য হচ্ছে না, সেগুলো পরে আলোচনা করা হবে।'

প্রবাসীদের ভোটের প্রসঙ্গে ডা. তাহের বলেন, 'আমরা নীতিগতভাবে সবাই একমত যে ১ কোটি ১০ লাখ প্রবাসীকে ভোট প্রদানের সুযোগ দিতে হবে। এ বিষয়ে সরকারও একমত হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের এ বিষয়ে কোনো তৎপরতা দেখছি না।'

তিনি আরও বলেন, 'আমরা গত তিন নির্বাচনের মতো কোনো প্রহসনমূলক নির্বাচন চাই না। আমরা চাই সব জায়গায় কাজ করে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে হবে। সেটা নির্বাচনের অনেক আগেই করতে হবে।' 
 
Related Topics

টপ নিউজ

নির্বাচন / সংস্কার / জাতীয় ঐকমত্য কমিশন / বাংলাদেশ জামায়াতে ইসলামী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ জামায়াতের
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net