Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
গ্যাস সংকট: ব্যবসায়ীদের অভিযোগ প্রত্যাখ্যান পেট্রোবাংলার, সরবরাহ ২১% বাড়ার দাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 May, 2025, 02:45 pm
Last modified: 26 May, 2025, 05:38 pm

Related News

  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • জ্বালানি সংকট অব্যাহত: ভারতে প্রতিদিন এলপিজি’র ঘাটতি ৪ লাখ ব্যারেল
  • গ্যাস সরবরাহে বিঘ্ন, উৎপাদন ব্যাহত হচ্ছে তেজগাঁও শিল্পাঞ্চলে
  • বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু মহান সংসদে: সংসদ সদস্য কামাল হোসেন

গ্যাস সংকট: ব্যবসায়ীদের অভিযোগ প্রত্যাখ্যান পেট্রোবাংলার, সরবরাহ ২১% বাড়ার দাবি

২০২৪ সালের জানুয়ারি-এপ্রিল সময়ে শিল্পখাতে দৈনিক গ্যাস সরবরাহের গড় পরিমাণ ছিল ৮২৩ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। তার বিপরীতে, চলতি বছরের একই সময়ে সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ৯৯৭ মিলিয়ন ঘনফুট।
টিবিএস রিপোর্ট
26 May, 2025, 02:45 pm
Last modified: 26 May, 2025, 05:38 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে ব্যবসায়ীদের তীব্র সমালোচনার প্রেক্ষিতে পেট্রোবাংলা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে শিল্পখাতে গ্যাস সরবরাহের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেড়েছে।

২০২৪ সালের জানুয়ারি-এপ্রিল সময়ে শিল্পখাতে দৈনিক গ্যাস সরবরাহের গড় পরিমাণ ছিল ৮২৩ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। তার বিপরীতে, চলতি বছরের একই সময়ে সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ৯৯৭ মিলিয়ন ঘনফুট।

আজ (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল (২৫ মে) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) নেতারা জানান, দেশের ৪৫০ কোটি ডলারের তৈরি পোশাক শিল্পের অন্যতম জোগানদাতা টেক্সটাইল মিলগুলো সাম্প্রতিক মাসগুলোতে মাত্র ৪০ থেকে ৫০ শতাংশ সক্ষমতায় উৎপাদন চালিয়ে যাচ্ছে। তারা দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকটকে দায়ী করেন এই বিপর্যয়ের জন্য।

বিটিএমএ নেতাদের এমন বক্তব্যের এক দিন পর পেট্রোবাংলার ব্যাখ্যা সংযুক্ত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে শিল্প–সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের বিভ্রান্তিকর বক্তব্য পেট্রোবাংলার নজরে এসেছে।

এতে বলা হয়, গত বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দিনে গড়ে গ‍্যাস সরবরাহ হয়েছে ৮২ কোটি ৩০ লাখ ঘনফুট। এবার গড়ে সরবরাহ করা হয়েছে ৯৯ কোটি ৭০ লাখ ঘনফুট। তবে ধীরে ধীরে সরবরাহ আরও বাড়ানো হচ্ছে। এর মধ‍্যে গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিল মাসে সরবরাহ বেড়েছে প্রায় ৫০ শতাংশ। গত বছরের এপ্রিল মাসে দিনে গড়ে সরবরাহ করা হয়েছে ৭২ কোটি ৬০ লাখ ঘনফুট। এবারের এপ্রিল মাসে সরবরাহ করা হয়েছে ১০৮ কোটি ৮০ লাখ ঘনফুট।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিল্পে গ‍্যাস সরবরাহ বৃদ্ধির জন‍্য গত বছরের তুলনায় এবার ছয়টি তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাসের (এলএনজি) কার্গো বেশি আমদানির ব‍্যবস্থা করা হয়েছে; এর আমদানি মূল‍্য প্রতি ঘনমিটার ৬৫ টাকা। শিল্প খাতে প্রতি ঘনমিটারের দাম রাখা হয় ৩০ টাকা আর শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ‍্যুতের ক্ষেত্রে দাম ৩১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ অতিরিক্ত গ্যাস সরবরাহের জন্য প্রতি ঘনমিটারে সরকারকে ৩৫ টাকা ভর্তুকি দিতে হবে। ২৮ মে থেকে দিনে আরও ১৫ কোটি ঘনফুট গ‍্যাস সরবরাহ বাড়ানো হবে।

শিল্পে গ‍্যাস সরবরাহের ক্ষেত্রে সরকার তৎপর এবং এ বিষয়ে দ্রুত ব‍্যবস্থা নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে সব ধরনের বিভ্রান্তির অবসান ঘটবে বলে আশা করছে সরকার।

আরও পড়ুন: শিল্পাঞ্চলের গ্যাস সংকটকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা তাদের স্মৃতির প্রতি চরম অবমাননাকর: শফিকুল আলম

এদিকে, গতকাল শিল্পাঞ্চলে গ্যাস সংকটকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে তুলনা করেছেন বস্ত্র প্রস্তুতকারকদের সংগঠন বিটিএমএ-এর সভাপতি শওকত আজিজ রাসেল। তার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শওকত আজিজ রাসেলের বক্তব্যের নিন্দা জানিয়ে পোস্ট দেন শফিকুল আলম। 

এমন বক্তব্য শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অসম্মান উল্লেখ করে প্রেস সচিব বলেন, 'এই তুলনা শুধু ইতিহাস বিকৃতিই নয়, বরং যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননাকর।'

Related Topics

টপ নিউজ

গ্যাস সংকট / জ্বালানি বিভাগ / পেট্রোবাংলা / শিল্পে গ্যাস সরবরাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • জ্বালানি সংকট অব্যাহত: ভারতে প্রতিদিন এলপিজি’র ঘাটতি ৪ লাখ ব্যারেল
  • গ্যাস সরবরাহে বিঘ্ন, উৎপাদন ব্যাহত হচ্ছে তেজগাঁও শিল্পাঞ্চলে
  • বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু মহান সংসদে: সংসদ সদস্য কামাল হোসেন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net