Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
এনবিআর কর্মকর্তাদের আন্দোলন: এবার বন্ধ আমদানি কার্যক্রম, প্রধান কার্যালয়ে সেনাসদস্য ও পুলিশ মোতায়েন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2025, 02:35 pm
Last modified: 24 May, 2025, 02:35 pm

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

এনবিআর কর্মকর্তাদের আন্দোলন: এবার বন্ধ আমদানি কার্যক্রম, প্রধান কার্যালয়ে সেনাসদস্য ও পুলিশ মোতায়েন 

টিবিএস রিপোর্ট
24 May, 2025, 02:35 pm
Last modified: 24 May, 2025, 02:35 pm
ছবি: টিবিএস

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করার অধ্যাদেশ বাতিলের দাবিতে সংস্থাটির ঢাকায় অবস্থিত প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের অফিসগুলোর সব কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। বন্ধ আছে আমদানি কার্যক্রমও বন্ধ। চালু আছে কেবল রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা কার্যক্রম।

এনবিআর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমদানিকৃত পণ্যের চালানের বিল অভ এন্ট্রি অনলাইনে সাবমিট করা গেলেও প্রসেসিং বন্ধ রয়েছে। ফলে আমদানি পণ্য খালাস করা যাচ্ছে না। 

এদিকে শনিবার (২৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।  

এছাড়া রাজস্ব ভবনের নিচে ও চেয়ারম্যানের ফ্লোরে পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে। 

ছবি: টিবিএস

পাশ হওয়া অধ্যাদেশ বাতিল করা, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগ, এনবিআর সংস্কার নিয়ে রাজস্ব সংস্কার কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশ করা এবং এরপর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এনবিআর সংস্কারের সিদ্ধান্ত নেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন কর্মকর্তাদের প্ল্যাটফর্ম 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ'।

এর আগে এনবিআর বিলুপ্ত করার প্রতিবাদে আন্দোলনরত কর্মকর্তারা সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের দাবিতে অসহযোগ আন্দোলন শুরু করেন। তারা আজ শনিবার থেকে কাস্টমস হাউস ও স্থল শুল্ক স্টেশন ছাড়া সব ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতির ডাক দেন। 

তবে দাবি পূরণ না হলে ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া এনবিআরের সব কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
 
Related Topics

অর্থনীতি / টপ নিউজ

এনবিআর / জাতীয় রাজস্ব বোর্ড / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) / রাজস্ব সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net