Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়: তারেক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 May, 2025, 09:20 pm
Last modified: 19 May, 2025, 10:30 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়: তারেক

কোকোর স্মৃতি স্মরণ করে তারেক বলেন, তার ছোট ভাই দেশের ক্রীড়া অঙ্গনে অবদান রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন।
টিবিএস রিপোর্ট
19 May, 2025, 09:20 pm
Last modified: 19 May, 2025, 10:30 pm
সোমবার (১৯ মে) লন্ডনের একটি হোটেলে ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। ছবি: ইউএনবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। 

রোববার স্থানীয় সময় রাতে লন্ডনের একটি হোটেলে ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তারেক বলেন, 'আমরা চাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক। দেশের মানুষ এমন নির্বাচন চায়... যার জন্য আমরা গত ১৫ বছর ধরে লড়াই-সংগ্রাম করে আসছি... যার জন্য আমরা, বিএনপি, আমাদের অনেক নেতা-কর্মী এবং সহকর্মীকে হারিয়েছি।'

তিনি আরও বলেন, 'কিন্তু কেন এই গুম, খুন ও হত্যাকাণ্ড ঘটছে? হাজার হাজার মানুষ গুম ও হত্যা করা হয়েছে। বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল, সাধারণ মানুষ এবং সাংবাদিকদের সাথেও এটি ঘটেছে। কেন এটি ঘটেছে? এসবের একটি কারণ হলো রাজনৈতিক অধিকার। আমাদের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।' 

'জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চাই, যা জনগণের কল্যাণের জন্য কাজ করবে', যোগ করেন তারেক। 

আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে রাজধানী ঢাকায় সবার জন্য ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরি করবে বলেও জানান তারেক।

তিনি বলেন, 'খেলাধুলাটি কমপক্ষে দুইটি ওয়ার্ডের মাঝামাঝি তিন থেকে চার বিঘা জমিতে তৈরি করা হবে। যেখানে শিশুরা খেলাধুলা করবে, বয়স্করা হাঁটাহাঁটি করতে পারবেন—আমাদের এমনই একটি চিন্তাভাবনা আছে।'

কোকোর স্মৃতি স্মরণ করে তারেক বলেন, তার ছোট ভাই দেশের ক্রীড়া অঙ্গনে অবদান রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্ভাবনাময় তরুণ ক্রীড়াবিদদের বাছাই করে তাদের গড়ে তোলার জন্য বিকেএসপির চারটি বিভাগীয় অফিস সম্পূর্ণরূপে কার্যকর করা হবে।

জীবনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তার দল দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে অগ্রাধিকার দেবে।

ঢাকায় খেলার মাঠের সংকটের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার উৎকর্ষ সাধনের জন্য খেলাধুলার বিকল্প নেই।
 
Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বিএনপি / নির্বাচন / ভোট / ভার্চুয়াল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net