Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
চট্টগ্রাম বন্দরে প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি আইসিডিতে বন্ধ কনটেইনার পরিবহন

বাংলাদেশ

শাহাদাত হোসেন চৌধুরী
15 May, 2025, 11:40 am
Last modified: 15 May, 2025, 12:22 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

চট্টগ্রাম বন্দরে প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি আইসিডিতে বন্ধ কনটেইনার পরিবহন

মঙ্গলবার রাতে প্রাইম মুভারে লাশ বহন করতে রাজী না হওয়ার জেরে মারধরের অভিযোগে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন।
শাহাদাত হোসেন চৌধুরী
15 May, 2025, 11:40 am
Last modified: 15 May, 2025, 12:22 pm
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: টিবিএস

প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান এবং সংগঠনের দুই সদস্যকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার ভোর থেকে কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এর ফলে আজ সকাল ৬ টা থেকে চট্টগ্রাম বন্দর, বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) থেকে কনটেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। 

চট্টগ্রাম প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আজ সকাল থেকে কর্মবিরতি শুরু হয়েছে। আমাদের সংগঠনের সভাপতি এবং দুই চালককে মারধরের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। চট্টগ্রাম বন্দর, আইসিডিতে কনটেইনার নিয়ে কোন প্রাইম মুভার চলাচল করছে না। সারা দেশে বন্ধ রয়েছে প্রাইম মুভার চলাচল।" 

প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে প্রায় সাত হাজার প্রাইম মুভার পরিচালিত হয়, যার মধ্যে প্রায় এক হাজার ২০০ প্রাইম মুভার ডিপোতে কনটেইনার আনা-নেওয়ার কাজে নিয়োজিত। এছাড়া সারা দেশে প্রায় ১৫ হাজার প্রাইম মুভার চলাচল করে। 

আইসিডি মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডেপো অ্যাসোসিয়েশনের (বিকডা) সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার টিবিএসকে বলেন, প্রতিদিন ১৯ টি আইসিডি থেকে দুই হাজার ২০০ থেকে আড়াইশো টিইইউ রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলার জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়া হয়। এই কর্মসূচির কারণে রপ্তানি  কনটেইনার সঠিক সময়ে জাহাজে তোলা অনিশ্চিত হয়ে যাবে।

প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রাইম মুভারে লাশ বহন করতে রাজী না হওয়ার জের ধরে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ এবং পুলিশ সদস্যরা আমাদের সংগঠনের সভাপতি সেলিম খান এবং দুজন চালক দেলোয়ার হোসেন, মোহাম্মদ ফয়সালকে বেধড়ক মারধর করে। তারা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "প্রাইম মুভার চালকদের মারধর করার অভিযোগ মিথ্যা। এ বিষয়ে আমি বিস্তারিত পরে জানানো হবে।"

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / প্রাইম মুভার / ধর্মঘট / কর্মবিরতি / কনটেইনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net