Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
৫০০ শয্যার হচ্ছে জাতীয় চক্ষু হাসপাতাল

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
01 May, 2025, 11:45 am
Last modified: 01 May, 2025, 12:00 pm

Related News

  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সংক্রামক ব্যাধি হাসপাতাল: স্কুল অভ ট্রপিক্যাল মেডিসিন থেকে ‘কুকুর কামড়া হাসপাতাল’
  • চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের
  • ঢাকার বাইরের রোগীরা দেরিতে হাসপাতালে আসায় হামে মৃত্যুর সংখ্যা বাড়ছে

৫০০ শয্যার হচ্ছে জাতীয় চক্ষু হাসপাতাল

হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা গেলে ও চিকিৎসক-নার্সদের পদ বাড়ানো গেলে আরও অধিক সংখ্যক রোগীদের সেবা দেওয়া যাবে বলে জানান খায়ের।
তাওছিয়া তাজমিম
01 May, 2025, 11:45 am
Last modified: 01 May, 2025, 12:00 pm
ইনফোগ্রাফস: টিবিএস

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইওএইচ) শয্যা ২৫০ থেকে ৫০০ শয্যায় সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এতে ব্যয় হবে ৪২০ কোটি ২০ লাখ টাকা। হাসপাতালটির ভবন এখন ৬ তলা, সেটি বাড়িয়ে ১০ তলা করা হবে। পরিসর বাড়লে অধিক সংখ্যক রোগী হাসপাতালটিতে সেবা নিতে পারবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

এ প্রকল্প বাস্তবায়নের জন্য একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবে প্রকল্প বাস্তবায়নের জন্য সময় ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত ধরা হয়েছে। এ প্রকল্পের সম্পূর্ণ ব্যয় সরকার দেবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. সাঈদুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এই হাসপাতালের পরিসর বাড়লে আরো অধিক সংখ্যক রোগী সেবা নিতে পারবে। 

তিনি আরও বলেন, "আমরা এখন ঢাকার বাইরে ফোকাস করবো, ঢাকার বাইরে ভালো ভালো হাসপাতাল হলে ঢাকায় রোগীদের আসতে হবেনা, এতে তাদের ভোগান্তি ও খরচও কমবে।" 

এনআইওএইচ-এর পরিচালক অধ্যাপক খায়ের আহমেদ চৌধুরী বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, হাসপাতালটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নত চক্ষু চিকিৎসার জন্য একটি রেফারেল সেন্টার হিসেবে কাজ করে। পাশাপাশি চিকিৎসকদের চক্ষু বিষয়ে সাব-স্পেশালিটি ডিগ্রি এবং চক্ষু রোগের উপর প্রশিক্ষিত জনবল সৃষ্টি করে জনসাধারণকে উন্নত সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করছে।

২০০৭ সালে যাত্রা শুরু করে হাসপাতালটি। তখন প্রতিদিন ১৫০-২০০ জন রোগী ভর্তির পাশাপাশি দৈনিক আউটডোরে রোগী হত ৪৫০-৫০০জন। চিকিৎসক সংখ্যা ছিল ১৪০ জন ও নার্স ২৪০জন।

খায়ের আহমেদ বলেন, "বর্তমানে দৈনিক রোগী ২২০-২৫০ জনের ভর্তি থাকার পাশাপাশি বহির্বিভাগে প্রতিদিন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার রোগী সেবা নিয়ে থাকেন। কিন্তু চিকিৎসক-নার্সের সংখ্যা একই আছে।"

তিনি জানান, শয্যা সংখ্যা কম হওয়ায় প্রতিদিন ৬০-৮০ জনকে ভর্তি না করেই চিকিৎসা দেওয়া হয়।     

হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা গেলে ও চিকিৎসক-নার্সদের পদ বাড়ানো গেলে আরও অধিক সংখ্যক রোগীদের সেবা দেওয়া যাবে বলে জানান খায়ের।

এছাড়া শিক্ষার বিষয়ে তিনি বলেন, অ্যাকাডেমিক প্রতিষ্ঠান হিসেবে যেহেতু এই প্রতিষ্ঠানের আর একটি প্রধান কাজ হচ্ছে চিকিৎসকদের উচ্চশিক্ষা /প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ এবং যোগ্য চক্ষু চিকিৎসক তৈরি করা, এই দিকটায়ও সক্ষমতা বৃদ্ধি পাবে।

বর্তমান অবস্থা

বর্তমানে হাসপাতালটির তিনটি ভবন রয়েছে। ভবন তিনটি এ, বি ও সি ব্লক নামে পরিচিত। নিচতলায় প্রবেশপথেই জরুরি বিভাগ রয়েছে। আউটডোরে রুম আছে আটটি।

অটিস্টিক কর্নারের পাশাপাশি রয়েছে বয়স্ক নাগরিকদের জন্য আলাদা ব্যবস্থা। সবার সঙ্গে এসব রোগীকে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি নেই। 

এ হাসপাতালের ৯টি বিভাগ চালু রয়েছে। এগুলো হচ্ছে—ক্যাটারাক্ট, কর্নিয়া, গ্লুকোমা, রেটিনা, অকুলোপ্লাস্টিক, পেডিয়াট্রিক অপথোমোলজি, নিউরো অপথোমোলজি, কমিউনিটি অপথোমোলজি ও লোভিশন। ১৩টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার আছে। 

ছানিসহ সব ধরনের অস্ত্রোপচার হাসপাতালটিতে বিনামূল্যে করা হয়। ছানির অস্ত্রোপচারের জন্য রোগীকে লেন্সও বিনামূল্যে দেয়া হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা ফি সরকার নির্ধারিত হারেই নেয়া হয়।

জুলাই অভ্যুত্থানেরও হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন পর্যন্ত চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ১ হাজার ৭৪ জন রোগী চিকিৎসাধীন নিয়েছেন। চোখে আঘাতপ্রাপ্ত প্রায় ৬৫০ জনের অপারেশন করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ধাপে ৩০০টির বেশি রেটিনা সার্জারি হয়েছে।

Related Topics

টপ নিউজ

জাতীয় চক্ষু হাসপাতাল / ৫০০ শয্যা / চক্ষু হাসপাতাল / জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট / হাসপাতাল / চিকিৎসা / স্বাস্থ্য খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সংক্রামক ব্যাধি হাসপাতাল: স্কুল অভ ট্রপিক্যাল মেডিসিন থেকে ‘কুকুর কামড়া হাসপাতাল’
  • চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের
  • ঢাকার বাইরের রোগীরা দেরিতে হাসপাতালে আসায় হামে মৃত্যুর সংখ্যা বাড়ছে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net