Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
চট্টগ্রামে খালে পড়ে শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 April, 2025, 06:50 pm
Last modified: 23 April, 2025, 06:51 pm

Related News

  • আদ-দ্বীনে বেকারির সন্ধানে যাওয়া সাংবাদিকদের মারধর, যা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ 
  • আমদানি ২৫% বৃদ্ধির পরও কোরবানির আগে চট্টগ্রামে আদার দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • হামের টিকা নিয়ে গাফিলতি তদন্তে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কমিটি হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৯
  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন

চট্টগ্রামে খালে পড়ে শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

মঙ্গলবার (২২ এপ্রিল) নগরীর টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে জলাবদ্ধতাসহ বিভিন্ন বিষয়ে নগরীর সেবা সংস্থাগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
টিবিএস রিপোর্ট
23 April, 2025, 06:50 pm
Last modified: 23 April, 2025, 06:51 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর খালে পড়ে ছয় মাসের শিশু মারা যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সিটি করপোরেশন।
সংস্থাটির সচিব মোহাম্মদ আশরাফুল আমিনকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যের এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) নগরীর টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে জলাবদ্ধতাসহ বিভিন্ন বিষয়ে নগরীর সেবা সংস্থাগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

গত ছয় বছরে চট্টগ্রাম নগরীর অরক্ষিত নালা ও খালে পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এভাবে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটলেও তা তদন্তে কোনো কমিটি গঠন করেনি নালা ও খালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। 

বৈঠকে সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, 'চট্টগ্রাম নগরেজলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগের দরকার। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়—এই অঙ্গীকারে আমরা সবাই মিলে একটি নিরাপদ ও সবুজ শহর গড়তে একযোগে কাজ করব।'

চট্টগ্রামে খালে পড়ার প্রায় ১৫ ঘণ্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

তিনি বলেন, 'নগরীর নালা ও খালগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোথাও ম্যানহোলের ঢাকনা নেই, কোথাও স্ল্যাব মিসিং—এসব সমস্যার দ্রুত সমাধান করতে হবে। সিটি করপোরেশনের ছয়টি জোনের নির্বাহী প্রকৌশলী ও আঞ্চলিক কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রতিটি ওয়ার্ডে কোথায় কোথায় এই সমস্যাগুলো রয়েছে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

মেয়র বলেন, ''নগরবাসীর অভিযোগ ও পরামর্শ সহজেই গ্রহণের জন্য 'আমাদের চট্টগ্রাম' নামে একটি মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ অ্যাপে যে কেউ নালা-নর্দমা, ম্যানহোল ঢাকনা, ডাস্টবিন বা খালের সমস্যাসংক্রান্ত ছবি আপলোড করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এ অ্যাপের মাধ্যমে নাগরিক সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে চাই।''

সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে সংস্থার কর্মকর্তারা, মেয়রের জলাবদ্ধতাবিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ, সিডিএ, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, নগর পুলিশ, চট্টগ্রাম জেলা প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ওয়াসা, বন্দর, পরিবেশ অধিদপ্তর, পানির উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা।

Related Topics

টপ নিউজ

চট্টগাম / শিশুমৃত্যু / তদন্ত কমিটি / সিটি করপোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • আদ-দ্বীনে বেকারির সন্ধানে যাওয়া সাংবাদিকদের মারধর, যা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ 
  • আমদানি ২৫% বৃদ্ধির পরও কোরবানির আগে চট্টগ্রামে আদার দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • হামের টিকা নিয়ে গাফিলতি তদন্তে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কমিটি হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৯
  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net