Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
খুলনায় আওয়ামী লীগ মিছিল করায় ১১৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২২

বাংলাদেশ

আওয়াল শেখ
21 April, 2025, 12:55 pm
Last modified: 21 April, 2025, 01:20 pm

Related News

  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

খুলনায় আওয়ামী লীগ মিছিল করায় ১১৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২২

হরিণটানা থানার ওসি মো. খাইরুল বাশার বলেন, মামলায় ৭৩ জনের নাম উল্লেখপূর্বক ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আওয়াল শেখ
21 April, 2025, 12:55 pm
Last modified: 21 April, 2025, 01:20 pm
খুলনা মহানগরের জিরো পয়েন্টে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ছবি: টিবিএস

খুলনা মহানগরের জিরো পয়েন্টে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় ১১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ইতিমধ্যে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় পুলিশ বাদী হয়ে এই মামলাটি দায়ের করে। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল বাশার। তিনি বলেন, মামলায় ৭৩ জনের নাম উল্লেখপূর্বক ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ২২ জনকে আটক করেছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে টেলিগ্রামের মাধ্যমে ভার্চুয়াল বৈঠকের পর শক্তি প্রদর্শনের জন্য খুলনায় চারটি ঝটিকা মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে (আইসিটি) শেখ হাসিনার নামে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে এই মিছিল বের হয়। পরে দুপুরে ৩ টার দিকে দৌলতপুর ও খালিশপুর মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করে। এছাড়া বিকেল ৫ টার দিকে খুলনার সাতরাস্তা মোড়ে তারা ঝটিকা মিছিলের চেষ্টা করে। এসব মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এছাড়া দুপুরে ১০ জন মহিলা আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন।

মিছিলে তারা, শেখ হাসিনার বাংলাদেশ, রাজপথ ছাড়ি নাই, নেতা মোদের শেখ মুজিব, আমরা সবাই মুজিব সেনাসহ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেন। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের বিভিন্ন সমালোচনা করেন।

আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, গত ৫ এপ্রিলে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সাথে খুলনা জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে টেলিগ্রাম সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে নেত্রী সবাইকে মনোবল ধরে রাখতে বলেছিলেন। তিনি নির্দেশনা দিয়েছিলেন মিছিল করার জন্য। এছাড়া কেন্দ্রেরও নির্দেশনা ছিল, সেই অনুসারেই এই মিছিল করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / ঝটিকা মিছিল / খুলনা / মামলা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net