Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বিক্ষোভ থেকে প্রতিষ্ঠানে ভাঙচুর: মোট গ্রেপ্তার ৬০, মামলা ৪; তথ্য দিয়ে সহায়তার আহ্বান সরকারের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 April, 2025, 11:05 pm
Last modified: 08 April, 2025, 11:10 pm

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

বিক্ষোভ থেকে প্রতিষ্ঠানে ভাঙচুর: মোট গ্রেপ্তার ৬০, মামলা ৪; তথ্য দিয়ে সহায়তার আহ্বান সরকারের

‘সহিংসতা ও ধ্বংসযজ্ঞের সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে,’ বলা হয় বিবৃতিতে।
টিবিএস রিপোর্ট
08 April, 2025, 11:05 pm
Last modified: 08 April, 2025, 11:10 pm
প্রতীকী ছবি

সোমবার দেশের বিভিন্ন শহরে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ চলাকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত অন্তত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সোয়া ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের আনুষ্ঠানিক ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

'[এসব] সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ পুলিশ। এসব হামলা ও ভাঙচুর জননিরাপত্তা ও আইনের শাসনের চরম লঙ্ঘন,' বলা হয় বিবৃতিতে।

এখন পর্যন্ত ৪টি মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে চলমান তদন্তে আরও অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও মামলা করা হবে বলে জানানো হয়।

এছাড়া তদন্তে সহায়তা করতে পারে—এমন কোনো তথ্য কারও কাছে থাকলে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সরকার।

অভিযানের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিক্ষোভ চলাকালে ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞের প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন জনতা। এসব বিক্ষোভ থেকে বেশকিছু প্রতিষ্ঠানে ভাঙচুর ও হামলা চালানো হয়।

এর মধ্যে খুলনা, সিলেট, বরিশাল, কক্সবাজার ও চট্টগ্রামে কেএফসি, ডমিনো'স পিৎজা, বাটা, কোকা-কোলা, পিৎজা হাটসহ একাধিক প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়। ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এসব ফুড চেইন ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা হয়।

'সহিংসতা ও ধ্বংসযজ্ঞের সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে,' বলা হয় বিবৃতিতে।

'সকলে মিলে আমরা নিশ্চিত করতে পারি, যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায় তারা যেন কোনোভাবেই পার না পায়,' বলা হয় বিবৃতিতে।

Related Topics

টপ নিউজ

দোকান / গ্রেপ্তার / ফিলিস্তিন / গাজা / হামলা-ভাঙচুর / লুটপাট / বাটা / কেএফসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net