Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
ঈদযাত্রা: পঞ্চম দিনও গাবতলীতে নেই যাত্রীদের ভিড়

বাংলাদেশ

মোঃ ফয়সাল আহমেদ
28 March, 2025, 12:55 pm
Last modified: 28 March, 2025, 12:59 pm

Related News

  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঈদযাত্রায় গাবতলীতে নেই চিরচেনা ভিড়, এসেও মিলছে বাসের টিকিট
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী
  • ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, যাত্রীদের চাপে বিপর্যস্ত যাতায়াত ব্যবস্থা

ঈদযাত্রা: পঞ্চম দিনও গাবতলীতে নেই যাত্রীদের ভিড়

মোঃ ফয়সাল আহমেদ
28 March, 2025, 12:55 pm
Last modified: 28 March, 2025, 12:59 pm
ছবি: টিবিএস

ঈদযাত্রার পঞ্চম দিন ও ঈদ ছুটির প্রথম দিন আজ শুক্রবার (২৮ মার্চ)।  আজ প্রচুর যাত্রী থাকা ছাড়ছেন। সবগুলো বাস পূর্ণ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে। 

তবে ঢাকার সবচেয়ে বড় বাস টার্মিনাল গাবতলীতে নেই কোনো ভিড়। স্বাভাবিক সময়ের মতোই চলছে সবকিছু। 

এর কারণ সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, মানুষ এখন অগ্রিম টিকিট নিয়ে নিচ্ছে এবং অনলাইনে টিকিট কেটে ফেলছে। ফলে বাস টার্মিনাল বা কাউন্টারে ভিড় হচ্ছে না। 

শ্যামলী পরিবহনের সিনিয়র ম্যানেজার প্রভাত রয় বলেন, 'এখন সবাই অনলাইনে টিকিট কেটে নেয়। যাদের অনলাইনের অ্যাকসেস নেই, তারাও কাউন্টার থেকে অগ্রিম টিকিট নিয়ে নেন। গাড়ি ছাড়ার নির্দিষ্ট সময়ে তারা আসেন। এজন্য গাবতলীতে আগের মতো এখন আর ভিড় হয় না।'

তিনি আরও জানান, 'ঈদ উপলক্ষে এখন প্রতিদিন আমাদের গাবতলী থেকে বিভিন্ন রুটে ৬০টির মতো ট্রিপ যায়। সবগুলোই পূর্ণ যাত্রী নিয়ে ছাড়ছে। এই মুহূর্তে আমাদের ঈদের আগের কোনো গাড়ির আর আসন ফাঁকা নেই। আমাদের কিছু বাস ব্যাকআপ রাখা হয়েছে। ওর মধ্য থেকে যদি কোনো বাস ট্রিপে  যুক্ত করা হয়, সেটার জন্য হয়তো টিকিট দেওয়া যেতে পারে।'

রাস্তাঘাটের অবস্থা সম্পর্কে তিনি জানান, এবার রাস্তাঘাটে তেমন কোনো যানজট নেই। গতকাল রাতে শুধু বাইপাইলে দুই ঘণ্টার মতো জ্যাম ছিল। তবে এখন পুরো রাস্তা পরিষ্কার। আজকে আমরা কোনো যানজটের খবর পাইনি। গাড়িগুলো যাত্রী নামিয়ে দ্রুত ঢাকায় ফিরতে পারছে। ফলে আমরাও সময়মতো গাড়ি ছাড়তে পারছি। 

ছবি: টিবিএস

এদিকে গাবতলীতে দু-একটি পরিবহন সরকার নির্ধারিত ভাড়ার থেকে বাড়তি ভাড়া আদায় করেছিল। তবে ২৬ তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ম্যাজিস্ট্রেট কয়েকটি পরিবহনকে জরিমানা করায় এখন সবাই সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছে। 

হানিফ পরিবহনের সেলস এক্সিকিউটি মো. তুহিন বলেন, 'এখানে কয়েকটি ছোট পরিবহন, ওরা একটু বাড়তি ভাড়া নিচ্ছিল। তবে বিআরটিএ জরিমানা করার পর এখন সব ঠিক আছে। আমাদের জানামতে, এখন আর এখানে কোনো বাড়তি ভাড়া কেউ নিচ্ছে না। তাছাড়া মালিকরাও এখন ভাড়ার বিষয়টা মনিটরিং করছে। বাড়তি ভাড়া নিলে তারাও শাস্তি দিচ্ছেন।'

গাবতলী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রয়েছে র‍্যাব ও পুলিশের কন্ট্রোল রুম। এছাড়া বিআরটিএর ভিজিলেন্স টিম কাজ করছে। 

বিআরটিএর কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মোটরযান পরিদর্শক ফয়েজ আহমেদ বলেন, 'আমাদের ম্যাজিস্ট্রেটসহ মোবাইল টিম সর্বক্ষণ টার্মিনালে পরিদর্শন করছে। কোনোরকম অনিয়ম পেলে শাস্তির আওতায় আনা হচ্ছে। এখন গাবতলী এলাকায় কোনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। আমরা নিজেরাও পরিদর্শন করে দেখছি।

'এছাড়া সব জায়গায় আমাদের কন্ট্রোল রুমের নম্বর দেয়া আছে। কোনো অভিযোগ পেলে আমরা সাথে সাথে পদক্ষেপ নিচ্ছি। এছাড়া এখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা রয়েছেন। কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে আমরা তাদের সহযোগিতা নেব।'

Related Topics

টপ নিউজ

গাবতলী / গাবতলী টার্মিনাল / ঈদযাত্রা / ঈদের ছুটি / ঈদ যাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
    ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
    ‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

Related News

  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঈদযাত্রায় গাবতলীতে নেই চিরচেনা ভিড়, এসেও মিলছে বাসের টিকিট
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী
  • ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, যাত্রীদের চাপে বিপর্যস্ত যাতায়াত ব্যবস্থা

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

4
ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

6
গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net