Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: রিজওয়ানা হাসান

বাংলাদেশ

বাসস
17 March, 2025, 09:05 pm
Last modified: 17 March, 2025, 09:14 pm

Related News

  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • মিরপুরে শাহ আলী মাজারে হামলার অভিযোগ; ‘মাদকসেবীদের’ সরিয়ে দিয়েছে স্থানীয়রা, বলছে পুলিশ
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত, প্রধানমন্ত্রী কোথায় থাকবেন?

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: রিজওয়ানা হাসান

এক বিশেষ সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, মাজার ভাঙার নামে একটি নৈরাজ্য চলছে। এ অপরাধে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনের মুখোমুখি করা হয়েছে।
বাসস
17 March, 2025, 09:05 pm
Last modified: 17 March, 2025, 09:14 pm
সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি: সংগৃহীত

দেশে কোনো ধরনের মাজার ভাঙচুর বরদাশত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।  

আজ সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা লক্ষ্য করছি, মাজার ভাঙার নামে একটি নৈরাজ্য চলছে। এ অপরাধে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনের মুখোমুখি করা হয়েছে। তবে সরকার সবাইকে সতর্ক করে বলতে চায়, মাজার ভাঙার ঘটনা আর কোনোভাবেই সহ্য করা হবে না। যারা এতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'  

পরে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন।  

সভায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০২০ এর সংশোধনী আনার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে আলোচনার প্রসঙ্গ তুলে উপদেষ্টা জানান, বাজার স্থিতিশীল রাখতে চাহিদা অনুযায়ী আমদানি ও সরবরাহ ঠিক রাখা এবং বাজার মনিটরিংয়ের জন্য প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।  

এ ছাড়া, ধর্ষণসহ অন্যান্য মামলা দ্রুত সম্পন্ন করতে বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছুসংখ্যক বিচারক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। 

ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভায় পুলিশকে সমন্বিতভাবে একটি টিম হিসেবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

রিজওয়ানা হাসান / মাজারে হামলা / উপদেষ্টা পরিষদ / বাজার তদারকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • মিরপুরে শাহ আলী মাজারে হামলার অভিযোগ; ‘মাদকসেবীদের’ সরিয়ে দিয়েছে স্থানীয়রা, বলছে পুলিশ
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত, প্রধানমন্ত্রী কোথায় থাকবেন?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net