Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
মূল্যস্ফীতি ও নির্বাচন ঘিরে নীতি সুদহার অপরিবর্তিত রাখবে কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
18 November, 2025, 08:40 pm
Last modified: 18 November, 2025, 08:53 pm

Related News

  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না
  • মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে পলিসি রেট না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের
  • বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা

মূল্যস্ফীতি ও নির্বাচন ঘিরে নীতি সুদহার অপরিবর্তিত রাখবে কেন্দ্রীয় ব্যাংক

সব দিক বিবেচনা করে মুদ্রানীতি কমিটি সিদ্ধান্ত নেয়, বর্তমান নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত থাকবে। এর পাশাপাশি, এসডিএফ হার ৮ শতাংশ এবং এসএলএফ হার ১১ দশমিক ৫ শতাংশ থাকবে।
টিবিএস রিপোর্ট
18 November, 2025, 08:40 pm
Last modified: 18 November, 2025, 08:53 pm
প্রতীকী ফাইল ছবি: বাসস

চলমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং বৈদেশিক খাতের সার্বিক পর্যালোচনা শেষে নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের এই নিয়ন্ত্রণ সংস্থা আশঙ্কা করছে যে, আসন্ন জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসের কারণে ভোক্তা চাহিদা বৃদ্ধি পাবে, যা সাময়িকভাবে মূল্যস্ফীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদে ঋণ দেয়, সেটাই হচ্ছে নীতি সুদহার। ইংরেজিতে একে রেপো রেট বলা হয়।

২০২৫-২৬ অর্থ বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) জন্য কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির (এমপিসি) রিভিউ মিটিং নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে ওই সভার কার্যবিবরণী (নোটিং) প্রকাশ করা হয়।

গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিসি'র সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য— বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, চিফ ইকোনমিস্ট ড. মোহাম্মদ আখতার হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাসুদা ইয়াসমিন এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. এজাজুল ইসলাম।

সভায় দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, চ্যালেঞ্জসমূহ এবং পূর্বাভাস নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মূল্যস্ফীতির বর্তমান অবস্থা, আসন্ন রমজান ও জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যাংকিং খাতের মুদ্রা ও তারল্য পরিস্থিতি, নীতি সুদহারের অবস্থা, বহিঃস্থ খাত থেকে সৃষ্ট চাপ এবং বিনিময় হার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়।

কমিটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাজারের সুদের হার, বৈদেশিক মুদ্রা ও মুদ্রানীতির প্রভাব বিশদভাবে বিশ্লেষণ করে। তাদের পর্যবেক্ষণে উঠে আসে যে, মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে এবং সেপ্টেম্বর ২০২৫-এ সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৩৬ শতাংশে নেমে এসেছে, যা এমপিসি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে। তবে, কিছু অঞ্চলে খাদ্যপণ্যের সরবরাহজনিত সমস্যার কারণে দাম কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, আন্তঃব্যাংক কলমানি ও রেপো রেট সামান্য হ্রাস পেয়েছে। এছাড়া, সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বৃদ্ধির ফলে সুদের ওপর চাপ কিছুটা কমেছে, যা আর্থিক খাতে স্বস্তি এনেছে। তবে, বেসরকারি খাতের ঋণ বৃদ্ধির গতি এখনও ধীর। আসন্ন জাতীয় নির্বাচনের কারণে ঋণের চাহিদা কমে যাওয়া এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

বৈদেশিক খাতে রপ্তানি প্রবৃদ্ধি মাঝারি হলেও আমদানি প্রবৃদ্ধি বেড়েছে। রমজান উপলক্ষে জরুরি পণ্যের এলসি মার্জিন শিথিল করার কারণে আমদানি বৃদ্ধি স্বাভাবিক বলে কমিটি মনে করে। একই সময়ে রেমিট্যান্স প্রবাহও গতিশীল ছিল।

তবে, কিছু ঝুঁকিও চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আবহাওয়াজনিত কারণে আমন ধানের সম্ভাব্য ক্ষতি, জাতীয় নির্বাচন, আসন্ন রমজান। এছাড়া, সম্ভাব্য নতুন বেতন কাঠামো ঘোষণার প্রভাবে মূল্যস্ফীতির চাপ কিছুটা বাড়তে পারে।

উপরিউক্ত সব দিক বিবেচনা করে এমপিসি সিদ্ধান্ত নেয়, বর্তমান নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত থাকবে। এর পাশাপাশি, এসডিএফ হার ৮ শতাংশ এবং এসএলএফ হার ১১ দশমিক ৫ শতাংশ থাকবে।

কমিটি আরও জানিয়েছে, প্রকৃত নীতিগত সুদহার ৩ শতাংশে পৌঁছানো পর্যন্ত কঠোর মুদ্রানীতি অব্যাহত থাকবে, যাতে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকে এবং মূল্যস্ফীতি আরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
 

Related Topics

টপ নিউজ

রেপো / রেপো রেট / নীতি সুদহার / বাংলাদেশ ব্যাংক / কেন্দ্রীয় ব্যাংক / মূল্যস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না
  • মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে পলিসি রেট না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের
  • বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net