Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
এ সরকারের অর্থনৈতিক স্বচ্ছতা কোথায়?—প্রশ্ন দেবপ্রিয়র

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
27 May, 2025, 10:40 pm
Last modified: 28 May, 2025, 10:13 am

Related News

  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের
  • সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য
  • অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য
  • সমাজ থেকে বৈষম্য দূর না হলে নির্বাচন-সংস্কার কোনোটিই সুষ্ঠুভাবে করা সম্ভব নয়: দেবপ্রিয় ভট্টাচার্য
  • অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, এই প্রশ্ন এখন সবার মধ্যে: দেবপ্রিয় ভট্টাচার্য

এ সরকারের অর্থনৈতিক স্বচ্ছতা কোথায়?—প্রশ্ন দেবপ্রিয়র

অস্বচ্ছতার সাম্প্রতিক উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথকীকরণের মতো এত ভালো একটি উদ্যোগ আলোচনা ছাড়া করতে যাওয়ার পরিণতি এর বড় উদাহরণ, এমনই হবে।’
টিবিএস রিপোর্ট
27 May, 2025, 10:40 pm
Last modified: 28 May, 2025, 10:13 am
ড. দেবপ্রিয় ভট্টাচার্য

গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের যেমন অর্থনৈতিক কার্যক্রমে স্বচ্ছতার ঘাটতি ছিল, বর্তমান সরকারের মধ্যেও তা রয়ে গেছে বলে মনে করছেন দেশের শীর্ষ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান- সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টচার্য।

আজ মঙ্গলবার (২৭ মে) রাতে রাজধানীর তেজগাঁওয়ে এনটিভি এবং ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) যৌথভাবে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, 'পতিত সরকারের চেয়ে কাঠামোগত কী পরিবর্তন এলো এই সরকারের সময়? কোথায় স্বচ্ছতা? পতিত সরকারের মত কোন স্বচ্ছতা দিলেন না। মেগা প্রজেক্ট যে অতিমূল্যায়িত ছিল, সেটা এখনো রয়ে গেছে।'

অস্বচ্ছতার সাম্প্রতিক উদাহরণ তুলে ধরে তিনি বলেন, 'জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথকীকরণের মতো এত ভালো একটি উদ্যোগ আলোচনা ছাড়া করতে যাওয়ার পরিণতি এর বড় উদাহরণ, এমনই হবে।'

তিনি বলেন, 'এনবিআর সেপারেশন আমাদের হোয়াইট পেপারেও (অর্থনীতির শ্বেতপত্রেও) ছিল। রাজস্ব সংস্কার কমিটির সুপারিশেও ছিল। … কিন্তু মানুষের অংশগ্রহণ ছাড়া, আলোচনার দ্বার খোলা না রেখে এই কাজ করলে, ভালো কাজও করা যায় না।'

অর্থনীতির রোডম্যাপ কোথায়? – এমন প্রশ্ন রেখে তিনি বলেন, 'যারা বিনিয়োগ করবেন, তারা কি ছয় মাসের কথা মাথায় রেখে বিনিয়োগ করবেন?'

'এই সরকার বৈধ সরকার, নির্বাচিত সরকার তো নয়। পরবর্তী সরকার এলে— তারা যে এর ধারাবাহিকতা রাখবে, তার নিশ্চয়তা কী?' –বলেন তিনি।

ব্যাংক, জ্বালানি খাতকে অর্থনীতির ফুসফুস আখ্যায়িত করে তিনি এ দুটিকে ঠিক করার ওপর গুরুত্ব দেন।

'কোনও কর্মসংস্থানের আলোচনা তো দেখছি না। কী বৈষম্যবিরোধী অবস্থান? এই সরকারকে প্রমাণ করতে হবে, গত সরকারের চেয়ে ভিন্ন কী তারা করলো'- তিনি আরও বলেন।

'কেমন বাজেট চাই' শীর্ষক ওই বাজেট আলোচনার আয়োজন যৌথভাবে করে এনটিটি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন ও অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

আলোচনা সভায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির জেনারেল সেক্রেটারি ইমরান হাসান বলেন, 'বলা হয় বৈষম্য কমেছে। আসলে বৈষম্য আরো বেড়েছে। প্রান্তিক ব্যবসায়ীরা কীভাবে ধসে যাচ্ছে, অন্যদিকে কর্পোরেটদের সুবিধা দেওয়া হচ্ছে— তারা দেশের বাইরে টাকা নিয়ে যাচ্ছে।'

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী সরকার যে কিছু সংস্কার বাস্তবায়নে বাধার মুখে পড়ছে, বলে ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, 'অর্থনৈতিক সংকটের সময় সংস্কার করা আরও কঠিন — বিশেষ করে বাংলাদেশের মতো দেশে। যারা সংস্কারের বিরোধিতা করছে, তারা ভালোভাবে সংগঠিত।'

তিনি আরও বলেন, 'বিশ্বের আর কোথায় সরকারি কর্মচারীদের এমনভাবে ধর্মঘট করতে দেখা যায়? এমনকি এখানে একটি 'জনতার প্ল্যাটফর্ম' পর্যন্ত গড়ে উঠেছে। এটাই বাস্তবতা, আমাদের এদের মোকাবেলা করতে হচ্ছে।'

আলোচনাটি পরিচালনা করেন এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম এবং সাবেক এনবিআর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ।

Related Topics

টপ নিউজ

দেবপ্রিয় ভট্টাচার্য / অর্থনৈতিক স্বচ্ছতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের
  • সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য
  • অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য
  • সমাজ থেকে বৈষম্য দূর না হলে নির্বাচন-সংস্কার কোনোটিই সুষ্ঠুভাবে করা সম্ভব নয়: দেবপ্রিয় ভট্টাচার্য
  • অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, এই প্রশ্ন এখন সবার মধ্যে: দেবপ্রিয় ভট্টাচার্য

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net