Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
চালের দাম আরও কমেছে, বেড়েছে  ডিমের দাম

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 May, 2025, 12:55 pm
Last modified: 16 May, 2025, 12:58 pm

Related News

  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • ‘ঋণে জর্জরিত হওয়া ছাড়া উপায় থাকবে না’: শ্রমিকের খরচ বৃদ্ধি ও ধানের দাম কমে যাওয়ায় বিপাকে বোরো চাষীরা
  • রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম
  • টানা বৃষ্টি ও ডিজেল সংকটে ডিমের সরবরাহ কমছে, বাড়ছে দাম
  • বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

চালের দাম আরও কমেছে, বেড়েছে  ডিমের দাম

টিবিএস রিপোর্ট
16 May, 2025, 12:55 pm
Last modified: 16 May, 2025, 12:58 pm
ছবি: সংগৃহীত

বোরো মৌসুমের চাল বাজারে পুরোদমে আসায় খুচরা পর্যায়ে চালের দাম আরও কমেছে। তিন সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম কমেছে ৪ থেকে ১২ টাকা। তবে ঢাকার বাজারে বেড়েছে ডিম ও গরুর মাংসের দাম। 

বিক্রেতারা বলছেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরুর মাংসের দাম এখন বেশি। আর সম্প্রতি তাপপ্রবাহের কারণে ডিমের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কিছুটা কমেছে। 

শুক্রবার (১৬ মে) শাহজাদপুর, নতুনবাজার ও বাড্ডা এলাকার বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে মোটা চালের মধ্যে স্বর্ণা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫২-৫৫ টাকা; মাঝারি চালের মধ্যে ব্রি-২৮, ব্রি-২৯ ও পাইজাম ৫৮-৬০ টাকা কেজি এবং সরু চালের মধ্যে মিনিকেট ৭২-৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাসখানেক আগে মিনিকেট ৮২-৯০ টাকা কেজি ছিল। 

অন্যান্য চালের মধ্যে মানভেদে নাজিরশাইল ৮০-৯০ টাকা এবং বাসমতি  চাল প্রতিকেজি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। 

এদিকে এক সপ্তাহের ব্যবধানে বাজারে ডিমের দাম ডজনে প্রায় ১০-১৫ টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি ডজন ডিম এখন বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকায়; গত সপ্তাহে এ দাম ছিল ১৩০-১৩৫ টাকা।

তবে এ সময়ে কমেছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহের তুলনায় ব্রয়লারের দাম কেজিতে ১০-২০ টাকা কমে এখন ১৬০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। 

তবে গরুর মাংসের কেজিতে প্রায় ৩০ টাকা বেড়ে বর্তমানে ৭৮০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। 

শাহজাদপুরের বিক্রেতা জালাল উদ্দিন বলেন, 'আসন্ন ঈদুল আজহার কারণে এখন খামারিরা গরু ছাড়ছেন কম। সবাই কোরবানির হাটে ওঠানোর জন্য ধরে রাখছেন। আমরা এখন বেশি দাম দিয়ে কিনে আনছি।' 

বাজারে বিভিন্ন ধরনের সবজি বাড়তি দামে আগের মতোই স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, চিচিঙ্গা, বরবটি, পেঁপে, টমেটো, ধুন্দল ও লাউ ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া  কাঁকরোল ও বেগুন ৭০-৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। 

সবজি বিক্রেতা ইমাম হোসেন বলেন, 'বর্তমান সময়ে সবজির আবাদ কম হয়। এ সময়ে দাম এমনই থাকে। বেশিও না, আবার কমও না।'

Related Topics

টপ নিউজ

বাজার / পণ্যমূল্য / মূল্য / চালের দাম / ডিমের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • ‘ঋণে জর্জরিত হওয়া ছাড়া উপায় থাকবে না’: শ্রমিকের খরচ বৃদ্ধি ও ধানের দাম কমে যাওয়ায় বিপাকে বোরো চাষীরা
  • রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম
  • টানা বৃষ্টি ও ডিজেল সংকটে ডিমের সরবরাহ কমছে, বাড়ছে দাম
  • বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net