Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
‘আমি কিংবদন্তির কথা বলছি’

মতামত

তৌহিদ এলাহী
05 November, 2021, 10:10 pm
Last modified: 05 November, 2021, 10:18 pm

Related News

  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • রিগন, আপনি আমাদের কাছেই আছেন
  • বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন
  • ‘একটি ফুলকে বাঁচাব বলে’ গানের শিল্পী আপেল মাহমুদ প্রমাণ দিলেন তিনি বীর মুক্তিযোদ্ধা
  • আরেফিন স্যার, অভিবাদন গ্রহণ করুন, আপনার স্থান আমাদের হৃদয়ে

‘আমি কিংবদন্তির কথা বলছি’

মুক্তা কমান্ডার মুক্তিযুদ্ধে একা যাননি, সাথে করে নিয়ে গেছেন আপন দুই ভাই, এবং আমার বাবাসহ আরো তিন কাজিনকে। পাশাপাশি স্কুল কলেজের সহপাঠী,  বন্ধু ও এলাকার সমবয়সী শত শত যুবককে সঙ্গে যুদ্ধে নিয়ে যান ও তার কোম্পানিতে যুক্ত করেন। 
তৌহিদ এলাহী
05 November, 2021, 10:10 pm
Last modified: 05 November, 2021, 10:18 pm
প্রতীকী ছবি

তিনি বিস্তৃত ইতিহাসের অত বড় কেউ হয়তো নন, কিন্তু তিনি ছিলেন খণ্ডিত ইতিহাসের মহানায়ক। সারা দেশের স্বাধীনতা যুদ্ধের মহাকাব্যে ছোট চরিত্র হলেও, জামালপুর বা বৃহত্তর ময়মনসিংহের ইতিহাসের বীর সিংহপুরুষ। তিনি ১১ নং সেক্টরের কোম্পানি কমান্ডার আবু হাসানাত মুক্তা। মুক্তা কমান্ডার বা মুক্তা কোম্পানি নামেই তিনি বেশি পরিচিত। 

জনাব আবু হাসনাত মুক্তার যুদ্ধকালীন বীরত্বের কথাগুলো রূপকথার মত ছড়িয়ে আছে অত্র এলাকার লোকমুখে, ছোটবেলা থেকেই হাজারো মানুষের মুখে শুনেছি তার অসীম সাহসী বীরত্বগাথা। তিনি ছিলেন জীবন্ত কিংবদন্তি। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যুদ্ধে অংশগ্রহণের নিমিত্তে ভারতের মহেশপুরে প্রশিক্ষণ গ্রহণের পর কোনো ধরনের সামরিক ব্যাকগ্রাউন্ড না থাকলেও কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পান শুধুমাত্র তার অসীম সাহসিকতা, তেজ ও সাংগঠনিক দক্ষতার জন্য। 

১১ নং সেক্টরের কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হাসানাত মুক্তা

মুক্তা কমান্ডার মুক্তিযুদ্ধে একা যাননি, সাথে করে নিয়ে গেছেন আপন দুই ভাই, এবং আমার বাবাসহ আরো তিন কাজিনকে। পাশাপাশি স্কুল কলেজের সহপাঠী,  বন্ধু ও এলাকার সমবয়সী শত শত যুবককে সঙ্গে যুদ্ধে নিয়ে যান ও তার কোম্পানিতে যুক্ত করেন। 

মহান মুক্তিযুদ্ধে মুক্তা কমান্ডারের অমর কীর্তি হলো ভুয়াপুর টাংগাইলে পাকিস্তানি সেনাভর্তি জাহাজ আক্রমণ করে ডুবিয়ে দেন। সেই আক্রমণে শত শত পাক সেনা নিহত হয়। 

এছাড়া ধনবাড়ি, ধানুয়া কামালপুর, বাহাদুরাবাদ, সরিষাবাড়ি এলাকায় অনেকগুলো সম্মুখসমরে নিক কোম্পানিকে সামনে থেকে নেতৃত্ব দেন মুক্তা কমান্ডার। অত্র এলাকায় তার বেপরোয়া আক্রমণ পাক বাহিনীর মনোবল ভেঙে দেয়। মুক্তা কমান্ডার হয়ে ওঠেন শত্রু সেনার এক আতঙ্কের নাম। 

জনশ্রুতি আছে, কোনো এক সম্মুখ সমরে মুক্তা কমান্ডারের পরিবারের ছয় মুক্তিযোদ্ধার একজন আক্রমণে যেতে ভয় পেলে তিনি তার বুকে মেশিনগান ঠেকিয়ে বলেন, তুই আক্রমনে যেতে ভয় পেলে পাকিস্তানি বাহিনীর আগে আমি তোকে খতম করে ফেলব। এমনই ছিল তার সাহস, তেজ ও নিবেদন। 

যুদ্ধজয়ের পর স্বাধীন বাংলাদেশে তিনি বিচ্ছিন্নভাবে রাজনীতিতে জড়িয়েছেন, সফল হতে পারেননি। হয়তো বিধাতা চাননি কোনো রাজনৈতিক বা প্রশাসনিক পরিচয় তার মুক্তা কোম্পানি, ওরফে মুক্তা কমান্ডার নামের অকুতোভয় বীরযোদ্ধার ইমেজকে ছাড়িয়ে যাক। তবে তিনি একাধিকবার জেলা কমান্ড ও উপজেলা কমান্ডের দায়িত্ব পালন করেছেন।

মুক্তা কমান্ডার ছিলেন আমাদের পুরো পরিবারের বটবৃক্ষ, তার পরিবারের বাকি মুক্তিযোদ্ধাদের নেতা, আমাদের অফুরান প্রেরণার উৎস। ছাত্রজীবনে ও চাকুরিজীবনে কতজনকে দেখেছি চেতনার দানবাক্স হাতে নিয়ে ঘুরে ঘুরে চেতনা সংগ্রহ করে, সেই চেতনার মুনাফা নিজের পকেটে ভরতে, বক্তৃতা ও গলাবাজি করতে। এসব দেখলে আমার সবসময় হাসি পেত, এখনো পায়।  

বীরযোদ্ধা পরিবার আমার  চেতনার অফুরান উৎস। দেশে এক পরিবারে ছয় বীর মুক্তিযোদ্ধা দুর্লভ না হলেও বিরল। মুখ ফুটে গর্ব করে কাউকে না বললেও এটা সব সময় প্রেরণা হিসেবে কাজ করে,  সা্হস দেয়, ছোটখাটো সমস্যাগুলোকে সমস্যাই মনে হয় না। ডর-ভয় জিনিসটা আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকেই হয়তো পাইনি। 

সময়ের পরিক্রমায় একে একে চলে গেছেন বীর মুক্তিযোদ্ধা ফজলু চাচা, এরপর বীর মুক্তিযোদ্ধা সম্রাট চাচা, সিরাজ চাচা, আজাদ চাচা ও আমার বাবা। আজ অসীম শূন্য কবরের মাঝে রেখে এলাম আমাদের শেষ গর্বের ধন বীরযোদ্ধা মুক্তা চাচাকে। 

বীর মুক্তিযোদ্ধা মুক্তা কমান্ডারের শেষকৃত্যে এসেছিলেন সারা দেশের জনমানুষের প্রিয় নেতা জামালপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মির্জা আজম। এসেছিলেন জেলা ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ,  মুক্তা কমান্ডারের বীর সহযোদ্ধাগণ ও উপজেলা প্রশাসন।

দোষে-গুণে  মানুষ, সে হিসেবেও মরহুমের কিছু ভুলত্রুটি,  সীমাবদ্ধতা থাকতেই পারে। সকলের প্রতি অনুরোধ রইল তার ত্রুটিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য। 

আজ জাতি হারাল তার এক সূর্য সন্তানকে, জামালপুর   এলাকা হারাল এক রূপকথার নায়ককে আর আমাদের পরিবার হারাল তাদের শেষ অহংকারকে। ইতিহাস সৃষ্টিকারী কিংবদন্তি বীরযোদ্ধা  আবু হাসনাত মুক্তা আজ থেকে নিজেই ইতিহাস হয়ে গেলেন। 

বিদায় কিংবদন্তি।

Related Topics

টপ নিউজ

বীর মুক্তিযোদ্ধা / স্মরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • রিগন, আপনি আমাদের কাছেই আছেন
  • বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন
  • ‘একটি ফুলকে বাঁচাব বলে’ গানের শিল্পী আপেল মাহমুদ প্রমাণ দিলেন তিনি বীর মুক্তিযোদ্ধা
  • আরেফিন স্যার, অভিবাদন গ্রহণ করুন, আপনার স্থান আমাদের হৃদয়ে

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net