Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
রেকর্ড ভাঙেনি ৩ বছরেও! ২০২২-এ ইউটিউবে সবচেয়ে বেশিবার বেজেছে অলকার গান 

বিনোদন

28 January, 2023, 10:25 am
Last modified: 28 January, 2023, 10:27 am

Related News

  • ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো, গাইবেন শাকিরা-ম্যাডোনা ও বিটিএস
  • বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ
  • ক্ষুধা থেকে বিলাসিতা? বিশ্বের সবচেয়ে দামি চালের গল্প
  • চার বছর পর বিশ্বমঞ্চে ফিরছে বিটিএস, আয় এক বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

রেকর্ড ভাঙেনি ৩ বছরেও! ২০২২-এ ইউটিউবে সবচেয়ে বেশিবার বেজেছে অলকার গান 

কোরিয়ান ব্যান্ড বিটিএস-কে পেছনে ফেলে ২০২২ সালে বিশ্বব্যাপী ইউটিউবের সর্বাধিক স্ট্রিম করা শিল্পীর খেতাব পেলেন অলকা। ২০২২ সালের ‘মোস্ট স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব’ খেতাব পেয়েছেন তিনি। 
28 January, 2023, 10:25 am
Last modified: 28 January, 2023, 10:27 am
ছবি- সংগৃহীত

ভারতীয় সঙ্গীত জগতে তার অবদান অসামান্য। মিষ্টি গলার এই প্রতিভার নাম অলকা ইয়াগনিক। প্রায় তিন দশক ধরে সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত তিনি। এবার অলকার মুকুটে যুক্ত হলো নতুন পালক। ২০২২ সালে ইউটিউবে সবচেয়ে বেশিবার বেজেছে ৫৬ বছর বয়সী এই গায়িকার গান । 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, গত বছর অলকা ইয়াগনিকের গান বেজেছে ১৫.৩ বিলিয়ন বার। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪২ মিলিয়ন বার বেজেছে তার গান। 

২০২২ সালের 'মোস্ট স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব' খেতাব পেয়েছেন অলকা।

কোরিয়ান ব্যান্ড বিটিএস-কে পেছনে ফেলে ২০২২ সালে বিশ্বব্যাপী ইউটিউবের সর্বাধিক স্ট্রিম করা শিল্পীর খেতাব পেলেন অলকা। ঐ বছর ৭.৯৫ বিলিয়ন বার বেজেছে বিটিএস-এর গান। 

সবচেয়ে বেশিবার স্ট্রিম হওয়া গায়কদের এ তালিকায় সেরা পাঁচের বাকি তিনজনও ভারতীয়। তারা হলেন উদিত নারায়ণ (১০.৮ বিলিয়ন), অরিজিৎ সিং (১০.৭ বিলিয়ন) ও কুমার শানু (৯.০৯ বিলিয়ন)। 

গত তিন বছর ধরেই এই রেকর্ড নিজে ধরে রেখেছেন অলকা ইয়াগনিক। ২০২০ সালে তার গান বেজেছিল ১৬.৬ বিলিয়ন বার। ২০২১ সালে সেটা ছিল ১৭ বিলিয়ন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিবেদনে অলকা ইয়াগনিককে বলিউডের সবচেয়ে আইকনিক কণ্ঠ বলা হয়েছে।

সেরা নারী প্লেব্যাক সিঙ্গার হিসেবে অগুনতিবার ফিল্মফেয়ার পুরষ্কারে সম্মানিত হয়েছেন অলকা। মাত্র ৬ বছর বয়েসে অল ইন্ডিয়া রেডিওতে গান গেয়ে ক্যারিয়ার শুরু করেন এ শিল্পী। এখন পর্যন্ত ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন। 

কলকাতায় জন্ম হলেও, মূলত হিন্দি গান গেয়েই খ্যাতি পেয়েছেন অলকা। তার সবথেকে জনপ্রিয় গানগুলি মধ্যে হল- 'লাল দোপাট্টা', 'দিল লাগা লিয়া', 'কাহো না পেয়ার হ্যায়', 'কাভি আলভিদা না কেহনা' প্রমুখ। 

'ভয়েস অফ ইন্ডিয়া', 'সা রে গা মা পা লিটল চ্য়াম্প'-এর মত ভারতের জনপ্রিয় কিছু রিয়ালিটি শো'র বিচারকের আসনে দেখা গিয়েছে অলকাকে।
 
Related Topics

টপ নিউজ

অলকা ইয়াগনিক / গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস / বিটিএস / ভারতীয় শিল্পী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো, গাইবেন শাকিরা-ম্যাডোনা ও বিটিএস
  • বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ
  • ক্ষুধা থেকে বিলাসিতা? বিশ্বের সবচেয়ে দামি চালের গল্প
  • চার বছর পর বিশ্বমঞ্চে ফিরছে বিটিএস, আয় এক বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net