Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
চলে গেলেন কিংবদন্তি ব্রিটিশ গিটারবাদক জেফ বেক

বিনোদন

টিবিএস ডেস্ক
12 January, 2023, 01:10 pm
Last modified: 12 January, 2023, 01:33 pm

Related News

  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫
  • আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনি নোটিশ
  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
  • হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৬৫

চলে গেলেন কিংবদন্তি ব্রিটিশ গিটারবাদক জেফ বেক

হলিউড তারকা জনি ডেপের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জেফ বেক। নিজস্ব সূত্রের বরাত দিয়ে পিপল ম্যাগাজিন জানিয়েছে, প্রিয় বন্ধুর মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছেন ডেপ।
টিবিএস ডেস্ক
12 January, 2023, 01:10 pm
Last modified: 12 January, 2023, 01:33 pm
জেফ বেক। ছবি: সংগৃহীত

কিংবদন্তি ব্রিটিশ গিটারবাদক ও হলিউড অভিনেতা জনি ডেপের ঘনিষ্ঠ বন্ধু জেফ বেক মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। বুধবার জেফ বেকের অফিসিয়াল ওয়েবসাইটে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়, খবর বিবিসির।

আটবারের গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী এই গিটারবাদক ষাটের দশকের রক ব্যান্ড ইয়ার্ডবার্ডস-এ যোগদানের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান। এরিক ক্ল্যাপটনের প্রস্থানের পরপরই তিনি এ ব্যান্ডে যোগ দেন, যদিও বেশিদিন এখানে থাকেননি জেফ। পরবর্তীতে ইয়ার্ডবার্ডস ছেড়ে দিয়ে রড স্টুয়ার্টের সাথে মিলে তিনি 'জেফ বেক গ্রুপ' গঠন করেন।

জেফ বেককে মনে করা হয় বিশ্বের অন্যতম সেরা একজন গিটারবাদক। প্রয়াত ব্রিটিশ তারকার ওয়েবসাইটে বলা হয়েছে, "জেফ বেকের পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে, জেফ বেক আর আমাদের মাঝে নেই। হঠাৎ করেই ব্যাক্টেরিয়াল মেনিনজাইটিসে সংক্রমণের পর তিনি শান্তিপূর্ণভাবেই চিরনিদ্রায় গিয়েছেন। এই দুঃসময়ে জেফ বেকের পরিবার তাদের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছে।"

সম্প্রতি হলিউড তারকা জনি ডেপ তার প্রাক্তন স্ত্রীর সাথে মানহানি মামলা জিতে ফেরার পর জেফ বেককে তার সঙ্গে একটি কনসার্টে দেখা গিয়েছিল। গত বছরের জুলাইয়ে দুজনে মিলে '১৮' নামে একটি অ্যালবামও প্রকাশ করেছিলেন। জেফের সঙ্গে কাজ করা প্রসঙ্গে জনি ডেপ বলেছিলেন, "জেফ বেকের মতো একজন কিংবদন্তির সাথে গান গাওয়া আমার জন্য এক বিরল সম্মানের ব্যাপার। তিনি বিশ্বের অন্যতম সেরা একজন সঙ্গীতশিল্পী, যাকে কিনা এখন আমি নিজের ভাই বলে ডাকার সুযোগ পেয়েছি।"

নিজস্ব সূত্রের বরাত দিয়ে পিপল ম্যাগাজিন জানিয়েছে, 'পাইরেটস অব 'দ্য ক্যারিবিয়ান' তারকা এখনও প্রিয় বন্ধুর মৃত্যুকে মেনে নিতে পারছেন না। তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন। পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, জেফ বেকের মৃত্যুর সময় তার পাশেই ছিলেন জনি ডেপ।

গত বছর জেফ বেকের সঙ্গে পারফর্ম করেছিলেন জনি ডেপ।

এদিকে কিংবদন্তি সঙ্গীত তারকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত অঙ্গনে। রক আইকন ওজি অসবোর্ন, যার সঙ্গে একসময় কাজ করেছিলেন জেফ বেক, তিনি প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 'কিস' ব্যান্ডের প্রধান গায়ক জিন সিমনস বেকের চলে যাওয়াকে 'হৃদয়বিদারক' বলে আখ্যা দিয়েছেন।

টুইটারে সিমনস লিখেছেন, "জেফের মতো করে আর কেউই গিটার বাজাতে পারতো না।" সঙ্গীতশিল্পী পল ইয়ং জানিয়েছেন, জেফের মৃত্যুর খবর শোনার পর তিনি 'ভেঙে পড়েছেন'। ইয়ং টুইটারে লিখেছেন, "তাকে (জেফ বেক) যারা চিনতো, সবাই তাকে ভালোবাসতো।" তিনি জেফ বেককে 'গিটারবাদকদের গিটারবাদক' বলে আখ্যা দিয়েছেন।

ইয়ার্ডবার্ডসের হয়ে কাজ করার সময়ই সঙ্গীতের জগতে পথিকৃৎ হয়ে উঠেছিলেন জেফ বেক। ১৯৬৬ সালে তিনি সহকর্মী, গিটারবাদক জিমি পেজের সঙ্গে কাজ করেন। জিমি পরবর্তীতে বিখ্যাত রক ব্যান্ড লেড জেপেলিন প্রতিষ্ঠা করেন।

এর এক বছর পর জেফ বেক নিজের ব্যান্ড 'জেফ বেক গ্রুপ' প্রতিষ্ঠা করেন এবং বিশ্বব্যাপী সুনাম ও খ্যাতি অর্জন করেন। ২০১৫ সালে রোলিং স্টোন ম্যাগাজিন প্রকাশিত সর্বকালের সেরা ১০০ গিটারবাদকের তালিকায় জেফ বেকের নাম ছিল পঞ্চম স্থানে।   

Related Topics

টপ নিউজ

জেফ বেক / সঙ্গীতশিল্পী / গিটারবাদক / মৃত্যু / জনি ডেপ / বন্ধু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫
  • আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনি নোটিশ
  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
  • হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৬৫

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net