Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
১৮ বছর পর কেন আলাদা হয়ে গেলেন? আরবাজের সাথে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মালাইকা 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
06 December, 2022, 04:00 pm
Last modified: 06 December, 2022, 04:09 pm

Related News

  • ছয় বছরের সম্পর্কের ইতি টানলেন কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম
  • প্রধানমন্ত্রী হওয়ায় আগেই বৈবাহিক জীবনের টানাপোড়েন নিয়ে মুখ খুলেছিলেন জাস্টিন ট্রুডো 
  • ‘ছাইয়া ছাইয়া’ গানে নাচার প্রস্তাব ফিরিয়ে দেওয়া অভিনেত্রীদের মালাইকার ‘ধন্যবাদ’
  • 'সালমানের ভাই' শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছিলাম: আরবাজ খান
  • ‘এসব বাজে জিনিস পড়ে সময় নষ্ট করো না’, ট্রল নিয়ে মা-বাবাকে পরামর্শ মালাইকার 

১৮ বছর পর কেন আলাদা হয়ে গেলেন? আরবাজের সাথে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মালাইকা 

২০১৭ সালে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় মালাইকা আর আরবাজের। এতদিন দুপক্ষের কেউই আলাদা হওয়ার কারণ সামনে আনেননি। এই প্রথম নিজের শো-তেই মালাইকা জানালেন ডিভোর্সের কারণ।
হিন্দুস্তান টাইমস
06 December, 2022, 04:00 pm
Last modified: 06 December, 2022, 04:09 pm

ওটিটিতে শুরু হয়েছে বলিউড অভিনেত্রী-মডেল মালাইকা অরোরা-র রিয়েলিটি শো 'মুভিং ইন উইথ মালাইকা'। আর তার প্রথম অতিথি ছিলেন পরিচালক ফারাহ খান। সেখানেই প্রাক্তন স্বামী আরবাজকে নিয়ে কথা বললেন তিনি। 

১৯৯৮ সালে গাঁটছড়া বাঁধেন মালাইকা আর আরবাজ। এরপর ১৮ বছর পর পথ আলাদা হয় দু'জনের। বিচ্ছেদের পর থেকে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সেভাবে কখনোই কথা বলেননি তিনি, এই প্রথম নিজের শো-তেই জানালেন ডিভোর্সের কারণ।

মালাইকা জানান তিনি আরবাজকে বিয়ে করতে চেয়েছিলেন কারণ তিনি নিজের বাড়ি থেকে বের হতে চেয়েছিলেন। আর তিনিই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সালমানের ভাইকে।

''আমিই আরবাজকে প্রপোজ করি। কেউ জানে না। আরবাজ আমাকে বিয়ের প্রস্তাব দেয়নি। আমিই ওকে বলেছিলাম, 'আমি বিয়ে করতে চাই। তুমি তৈরি তো?' আর খুব মিষ্টিভাবে ও জবাব দিয়েছিল, 'তুমি দিন আর জায়গা ঠিক করো'।"

তাদের বিয়েতে কী ভুল হয়েছিল সেই নিয়েও কথা বলেন মালাইকা। জানান, "খুব ছোটবয়সে আমার বিয়ে হয়েছিল। এরপর আমি বদলেছি। আমার জীবনের কাছ থেকে পাওয়া বদলেছে। আমার মনে হয় এখন আমরা অনেক ভালো মানুষ।"

মালাইকা এটাও জানান যে 'দাবাং' মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তাদের মধ্যে সব ঠিক ছিল। কিন্তু তারপর ধীরে ধীরে 'খিটখিটে হয়ে ওঠেন, এবং সবশেষে আলাদা হয়ে যান।'

২০১৬ সালের ২৮ মার্চ বিচ্ছেদের কথা ঘোষণা করেন তারা। এবং আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় ২০১৭ সালের ১১ মে। আরবাজ আর মালাইকার একমাত্র পুত্র আরহান খান। বছর কুড়ির এই তরুণ আপাতত উচ্চশিক্ষার জন্য বিদেশে। তবে আলাদা হওয়ার পরেও ছেলের সমস্ত দায়িত্ব একসঙ্গে পালন করেন তারা। এমনকি, গত বছর যখন গাড়ি দুর্ঘটনা হয় মালাইকার, তখনও সবার আগে হাসপাতালে ছুটে গিয়েছিলেন আরবাজই।   

Related Topics

টপ নিউজ

মালাইকা অরোরা / আরবাজ খান / তারকাদের বিচ্ছেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ছয় বছরের সম্পর্কের ইতি টানলেন কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম
  • প্রধানমন্ত্রী হওয়ায় আগেই বৈবাহিক জীবনের টানাপোড়েন নিয়ে মুখ খুলেছিলেন জাস্টিন ট্রুডো 
  • ‘ছাইয়া ছাইয়া’ গানে নাচার প্রস্তাব ফিরিয়ে দেওয়া অভিনেত্রীদের মালাইকার ‘ধন্যবাদ’
  • 'সালমানের ভাই' শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছিলাম: আরবাজ খান
  • ‘এসব বাজে জিনিস পড়ে সময় নষ্ট করো না’, ট্রল নিয়ে মা-বাবাকে পরামর্শ মালাইকার 

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net