Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
বাবাকে নিয়ে রসিকতা! কমেডিয়ানের উপর খেপে শো ছেড়ে বেরিয়ে গেলেন অভিষেক

বিনোদন

টিবিএস ডেস্ক
07 October, 2022, 11:15 am
Last modified: 07 October, 2022, 11:22 am

Related News

  • অমিতাভ বচ্চনের ‘বেস্ট ফ্রেন্ড’, ঝুলিতে ২৯টি ফ্লপ নিয়েও তিনি তারকা, ছবিপ্রতি পারিশ্রমিক ১২ কোটি রুপি
  • ‘বাংলার মিস্টার বিন’ জাদুও জানেন
  • রাসেল ব্র্যান্ডকে 'সাসপেন্ড' করলো ইউটিউব, বিজ্ঞাপন থেকে আয় বন্ধ  
  • যৌন হয়রানির অভিযোগ ওঠা কে এই কমেডিয়ান রাসেল ব্র্যান্ড?
  • সিনেমা ভালো না লাগায় থাপ্পড় মেরেছিলেন এক দর্শক: অভিষেক বচ্চন

বাবাকে নিয়ে রসিকতা! কমেডিয়ানের উপর খেপে শো ছেড়ে বেরিয়ে গেলেন অভিষেক

"মানুষ মানুষকে একটু তো সম্মান দিতেই পারে! লোক হাসাতে যা খুশি তাই বলে দেওয়া যায় নাকি?"
টিবিএস ডেস্ক
07 October, 2022, 11:15 am
Last modified: 07 October, 2022, 11:22 am
ফাইল ছবি

লাইভ সম্প্রচার চলছিল। তার মধ্যেই অনুষ্ঠানের সেট ছেড়ে রেগেমেগে বেরিয়ে গেলেন অভিষেক বচ্চন। এর আগে প্রকাশ্যে তাকে রাগতে দেখা গিয়েছে কি না, মনে করতে পারছেন না অনুরাগীরা।

পর্দার বাইরে বরাবরই বচ্চন জুনিয়রের শান্ত-সৌম্য চেহারাই মনে আসে। কিন্তু বুধবার তার অন্য রূপ দেখল দর্শক।

ঠিক কী ঘটেছিল? আবারও সেই কৌতুক করতে গিয়ে চটিয়ে ফেলার মতো ঘটনা। মনে করিয়ে দিতে পারে অস্কার মঞ্চে উইল স্মিথের চড়। কিন্তু না, অত দূর গড়ায়নি।

অ্যামাজন মিনিটিভির কমেডি শো 'কেস তো বানতা হ্যায়' এর সেট-এ কমেডিয়ান পরিতোষ ত্রিপাঠী আসলে হাস্যরসের আবহই তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু ভুল সুতোয় টান দিয়ে ফেলেছেন, সেটা বোঝা গেল একটু পরেই।

"আমায় বোকা পেয়েছেন?" উঠে দাঁড়িয়ে সহ-অতিথি রীতেশ দেশমুখ এবং কুশা কাপিলাকে স্তম্ভিত করে হেঁটে বেরিয়ে যান অভিষেক।

View this post on Instagram

A post shared by Manav Manglani (@manav.manglani)

জানা যায়, পরিতোষ অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা করেছিলেন। তাতেই অপমানিত হয়ে তৎক্ষণাৎ শ্যুটিং বন্ধ করার নির্দেশ দেন অভিষেক। বলেন, "এটা নেওয়া যাচ্ছে না। আমায় নিয়ে যত খুশি মজা করুন, কোনও অসুবিধে নেই। কিন্তু বাবাকে টেনে আনবেন না। ওনাকে নিয়ে কোনও রকম রসিকতা আমি সহ্য করব না।"

পরিতোষ এরপর অভিষেককে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তার আঁচ তখন মধ্যগগণে। অভিনেতা বলে চলেন, "মানুষ মানুষকে একটু তো সম্মান দিতেই পারে! লোক হাসাতে যা খুশি তাই বলে দেওয়া যায় নাকি?"

গোটা সেট এর পর থমথম করতে থাকে। কেউ কোনও কথা বলতে পারেন না।

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 
     
Related Topics

টপ নিউজ

অভিষেক বচ্চন / কমেডিয়ান / কমেডি শো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • অমিতাভ বচ্চনের ‘বেস্ট ফ্রেন্ড’, ঝুলিতে ২৯টি ফ্লপ নিয়েও তিনি তারকা, ছবিপ্রতি পারিশ্রমিক ১২ কোটি রুপি
  • ‘বাংলার মিস্টার বিন’ জাদুও জানেন
  • রাসেল ব্র্যান্ডকে 'সাসপেন্ড' করলো ইউটিউব, বিজ্ঞাপন থেকে আয় বন্ধ  
  • যৌন হয়রানির অভিযোগ ওঠা কে এই কমেডিয়ান রাসেল ব্র্যান্ড?
  • সিনেমা ভালো না লাগায় থাপ্পড় মেরেছিলেন এক দর্শক: অভিষেক বচ্চন

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net