Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
বয়কট সংস্কৃতি অনলাইনের হুজুগ, দক্ষিণ ভারতে এসব নেই: দাবি দুলকার সালমানের

বিনোদন

টিবিএস ডেস্ক
16 September, 2022, 03:05 pm
Last modified: 16 September, 2022, 03:15 pm

Related News

  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত
  • কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • চিকিৎসাসেবা নিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও টিকিট প্রিন্ট করে আনার আহ্বান বিএমইউ-র
  • অনলাইনে আয়কর রিটার্ন দাখিল না করতে পারা করদাতাদের আবেদন সময় বাড়ল

বয়কট সংস্কৃতি অনলাইনের হুজুগ, দক্ষিণ ভারতে এসব নেই: দাবি দুলকার সালমানের

দুলকার সালমানের ভাষ্যে, “সোশ্যাল মিডিয়ায় যে কেউ যেকোনো কিছু লিখতে পারে। দায়িত্বজ্ঞানহীন লোকেরা যেকোনো দাবি তুলে সমস্যা তৈরি করতে পারে। ব্যাপারটা হুজুগের মতো হয়ে গিয়েছে। কিন্তু দক্ষিণে এই বাতিল করে দেওয়ার সংস্কৃতির অস্তিত্ব নেই। আমি বলিউডে এটা প্রথম শুনেছি।”
টিবিএস ডেস্ক
16 September, 2022, 03:05 pm
Last modified: 16 September, 2022, 03:15 pm
দক্ষিণ ভারতীয় অভিনেতা দুলকার সালমান। ছবি: সংগৃহীত

'সীতা রামাম'-এর ব্যাপক সাফল্যের পর, পরবর্তী হিন্দি ছবি 'চুপ' মুক্তির অপেক্ষায় দক্ষিণী অভিনেতা দুলকার সালমান। কারওয়ান এবং দ্য জোয়া ফ্যাক্টর-এর পর আর বালকি পরিচালিত এই সিনেমা দুলকারের অভিনীত তৃতীয় হিন্দি চলচ্চিত্র। কিন্তু সম্প্রতি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বয়কট সংস্কৃতি বেড়ে যাওয়ায় তোপের মুখে আছেন বলিউডের নামজাদা অভিনেতারাও। বক্স অফিসের সাফল্য অনেকটাই যেন নির্ভর করছে এর উপর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দুলকারকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, দক্ষিণ ভারতে বয়কট প্রবণতা দেখেননি তিনি। কেবল বলিউডেই এই সংস্কৃতির এত বাড়াবাড়ি। 

দুলকার সালমানের ভাষ্যে, "অনলাইনে জগতের প্রভাবেই বয়কটের প্রবণতা বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় যে কেউ যেকোনো কিছু লিখতে পারে। দায়িত্বজ্ঞানহীন লোকেরা যেকোনো দাবি তুলে সমস্যা তৈরি করতে পারে। ব্যাপারটা হুজুগের মতো হয়ে গিয়েছে। কিন্তু দক্ষিণে এই বাতিল করে দেওয়ার সংস্কৃতির অস্তিত্ব নেই। আমি বলিউডে এটা প্রথম শুনেছি।"

দক্ষিণে 'সীতা রামাম'-এর সাম্প্রতিক সাফল্যের কারণে নির্মাতারা ছবিটি হিন্দিতে ডাব করে মুক্তির ব্যবস্থা করেছেন। ওটিটি প্ল্যাটফর্মেও ছবিটি ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। দুলকার সালমান নিজেও বিভিন্ন ভাষার চলচ্চিত্রে কাজ করেন। তাই তাকে সর্বভারতীয় বা প্যান-ইন্ডিয়ান ছবি করার পরিকল্পনা নিয়ে জিজ্ঞাসা করেছিল এক সংবাদমাধ্যম।

'সিতা রামাম' চলচ্চিত্রের একটি দৃশ্যে দুলকার সালমান ও ম্রুণাল ঠাকুর। ছবি: সংগৃহীত

এর জবাবে অভিনেতা বলেন, "আমি অনেক প্রস্তাব পাই কিন্তু ওসব প্যান-ইন্ডিয়ার ধারণা বুঝি না। আমার মত, যেকোনো গল্পই সবার জন্য। যেমন আমার সাম্প্রতিক একটা সিনেমা সেনাবাহিনীর এক সৈনিকের প্রেমের গল্প নিয়ে। আপনি সেই গল্প যেকোনো জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন। কিন্তু এক্ষেত্রে প্যান-ইন্ডিয়া শব্দটির ব্যবহার আমার অদ্ভুত লাগছে।"

'চার্লি' অভিনেতার দাবি, "যখন কোনোকিছুর অতিরিক্ত ব্যবহার হয়, আমরা তা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাই। এখন আমি এই 'প্যান-ইন্ডিয়া' শব্দটি ছাড়া একটিও প্রতিবেদন বা সাক্ষাৎকার দেখি না। আমি মনে করি না, এটা কোনো নতুন ধারণা। অমিতাভ বচ্চন, রজনীকান্ত এবং শাহরুখ খানের মতো তারকাদের ছবি অনেক আগেই স্থান-কাল-ভাষার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। তাই জোর করে কোনো ছবিকে 'প্যান-ইন্ডিয়া'র তকমা দেওয়া বোকামি।"

আর বাল্কি পরিচালিত 'চুপ'-এ দুলকার ছাড়াও অভিনয় করেছেন সানি দেওল ও পূজা ভাট।

সূত্র: পিংকভিলা 

Related Topics

টপ নিউজ

দুলকার সালমান / বয়কট সংস্কৃতি / অনলাইন / দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি / হুজুগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত
  • কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • চিকিৎসাসেবা নিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও টিকিট প্রিন্ট করে আনার আহ্বান বিএমইউ-র
  • অনলাইনে আয়কর রিটার্ন দাখিল না করতে পারা করদাতাদের আবেদন সময় বাড়ল

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net