Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
‘আনন্দমেলা’য় এবারের চমক

বিনোদন

টিবিএস রিপোর্ট
15 July, 2021, 01:10 pm
Last modified: 15 July, 2021, 01:14 pm

Related News

  • সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন, ১৩ তারিখ থেকে তারা আপনাদের দায়িত্ব নেবে: তারেক রহমান
  • ৯ ফেব্রুয়ারি তারেক রহমানের ভাষণ প্রচারে বিটিভিকে ইসির নির্দেশ
  • তফসিল ঘোষণার জন্য বুধবার বিটিভি ও বেতারকে ডেকেছে নির্বাচন কমিশন
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ

‘আনন্দমেলা’য় এবারের চমক

প্রচারিত হবে ঈদের দিবাগত রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
টিবিএস রিপোর্ট
15 July, 2021, 01:10 pm
Last modified: 15 July, 2021, 01:14 pm
'আনন্দমেলা'য় বিদ্যা সিনহা মিমের পরিবেশনা। ছবি: হাসান মাহমুদ শাকিল/বিটিভি

ঈদ মানেই বিটিভিতে বিশেষ বিনোদন ম্যাগাজিন 'আনন্দমেলা'। প্রতিবারই বেশ জমকালোভাবে সাজানো হয় বিটিভির নিজস্ব এ অনুষ্ঠান।

বিটিভির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আমাদের সংস্কৃতি থেকে ক্রমশ হারিয়ে যেতে থাকা মেলাকে ঘিরেই তৈরি হয়েছে এবারের 'আনন্দমেলা'। যাত্রার প্যান্ডেল, সার্কাস, পতুল নাচ, বায়োস্কোপ, নিশানা লাগানো, চুড়ি, মুড়ি-মুরকির দোকান, মিষ্টির দোকান, বেতের নানা উপকরণের দোকান, নাগরদোলা, বানর নাচ, হাওয়াই মিঠাই, খাবারের দোকান, পোশাকের দোকান ইত্যাদি দেখা যাবে এ অনুষ্ঠানে।

'আনন্দমেলা'র পরিকল্পক এবং বিটিভির পরিচালক ( অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন, 'এবার দর্শকরা একটু বেশিই চমকে যাবেন। ঈদ অনুষ্ঠানটিতে আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে যাওয়া মেলার স্বাদ পাবেন তারা।'

'আনন্দমেলা' উপস্থাপনায় রিয়াজ ও অর্চিতা স্পর্শিয়া। ছবি: হাসান মাহমুদ শাকিল/বিটিভি

এবারের 'আনন্দমেলা'য় স্বামী-স্ত্রীর ভূমিকায় হাজির হয়ে উপস্থাপনা করেছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এই মঞ্চ দিয়েই উপস্থাপক হিসেবে তারা দুজন প্রথমবার একসঙ্গে হাজির হচ্ছেন।

এবারের আয়োজনে থাকছে- আজম খানের ৩টি গান 'ওরে সালেকা ওরে মালেকা', 'আলাল ও দুলাল' ও 'বাংলাদেশ' কোলাজ করে একটি গান। ফুয়াদ নাসের বাবুর সংগীত পরিচালনায় গান গেয়েছেন মেহেরীন, আলিফ আলাউদ্দিন ও আরমিন মুসা। এছাড়া 'আগে কি সুন্দর দিন কাটাইতাম' গানটি পুলক অধিকারী, রেজওয়ান, অনন্যা, বিপাশা ও মৃদুলার কণ্ঠে নতুনভাবে ফিউশন করে উপস্থাপন করা হয়েছে। আরও গান গেয়েছেন পিন্টু ঘোষ।

অন্যদিকে, পাঁচ দশকের পাঁচ জনপ্রিয় নায়িকা শবনম, ববিতা, অঞ্জু ঘোষ, মৌসুমী ও মাহিয়া মাহির জনপ্রিয় বিভিন্ন সিনেমার গানের কোলাজ করে আলাদাভাবে ৩টি নৃত্য পরিবেশন করেছেন এ সময়ের তিন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও বিদ্যা সিনহা মিম।

'আনন্দমেলা'য় পারফর্ম করছেন নুসরাত ফারিয়া। ছবি: হাসান মাহমুদ শাকিল/বিটিভি

এছাড়া সমাজ সচেতনমূলক তিনটি নাট্যাংশে অভিনয় করেছেন রিয়াজ, স্পর্শিয়া, মিশা সওদাগর, আতাউর রহমান, জিল্লুর রহমান, আহসানুর রহমান, হুমায়ুন কাবেরী, গাজী রোকন ও যাদু।

বিটিভির এবারের আনন্দমেলা প্রযোজনা করেছেন হাসান রিয়াদ ও এল রুমা আক্তার এবং অনুষ্ঠানটির পাণ্ডুলিপি লিখেছেন লিটু সাখাওয়াত। প্রচারিত হবে ঈদের দিবাগত রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

Related Topics

টপ নিউজ

আনন্দমেলা / বিটিভি / টিভি অনুষ্ঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন, ১৩ তারিখ থেকে তারা আপনাদের দায়িত্ব নেবে: তারেক রহমান
  • ৯ ফেব্রুয়ারি তারেক রহমানের ভাষণ প্রচারে বিটিভিকে ইসির নির্দেশ
  • তফসিল ঘোষণার জন্য বুধবার বিটিভি ও বেতারকে ডেকেছে নির্বাচন কমিশন
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net