Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
পরীমনির বিরুদ্ধে মামলা করবো: ব্যবসায়ী নাসির

বিনোদন

টিবিএস রিপোর্ট
04 August, 2021, 08:15 pm
Last modified: 04 August, 2021, 10:19 pm

Related News

  • পরীমনির বিরুদ্ধে সাবেক গৃহপরিচারিকার মামলা, নির্যাতনের অভিযোগ
  • ঢাকা বোট ক্লাবের উত্থান-পতন: ক্ষমতা, অপরাধ ও বিতর্কের আখ্যান
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি
  • পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ব্যবসায়ী নাসিরকে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

পরীমনির বিরুদ্ধে মামলা করবো: ব্যবসায়ী নাসির

আজ বুধবার কিংবা আগামীকাল বৃহস্পতিবার যেকোনও সময় তিনি বিমানবন্দর থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
টিবিএস রিপোর্ট
04 August, 2021, 08:15 pm
Last modified: 04 August, 2021, 10:19 pm
বাঁয়ে- ব্যবসায়ী নাসিরউদ্দিন; ডানে- পরীমনি। ছবি: সংগৃহীত

মিথ্যা অপবাদ, সম্মানহানি করা, পারিবারিকভাবে অপদস্থ করাসহ বেশ কিছু অভিযোগ এনে চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। 

আজ বুধবার কিংবা আগামীকাল বৃহস্পতিবার যেকোনও সময় তিনি বিমানবন্দর থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, "আমি মামলা করার জন্য প্রস্তুত। আজ করব কিনা বা কখন করব, কীভাবে করব এ ব্যাপারে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে মামলা দায়ের করব।" 

তিনি বলেন, "আমার সম্পর্কে যে ধরনের অভিযোগ করেছেন সবই মিথ্যা, পারিবারিকভাবে আমাকে হয়রানি করা হয়েছে। আমার দীর্ঘদিনের অর্জিত মান-সম্মান সবকিছুই মিশে গেছে এ ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগের কারণে।" 

পরীমনির বিরুদ্ধে একাধিক মামলাও হতে পারে বলে জানান ব্যবসায়ী নাসির উদ্দিন।

এদিকে বাসায় গিয়ে টানা আড়াই ঘণ্টা অভিযানের পর ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সন্ধ্যা ৭ টার দিকে তাকে আটকের পর র‍্যাবের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বুধবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  পরীমনির বনানীর বাসায় এ অভিযান পরিচালনা করেন র‌্যাবের সদস্যরা।

'সুনির্দিষ্ট অভিযোগের' ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মেজর রইসুল আজম মনি।

তবে সেই 'সুনির্দিষ্ট অভিযোগ' কী তার রাত ৮টা পর্যন্ত বাহিনীটির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়নি।

গত ৯ জুন ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন চিত্রনায়িকা পরীমনি।

ওই অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বোট ক্লাবের সদস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকি অমি ও আরও চারজনের নামে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে ও দণ্ডবিধি ৩০৭ ধারায় মামলা করেন পরীমনি।

মামলার পরপরই তাদের গ্রেপ্তার করা হলেও গত ২৯ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকি অমিকে জামিন দেয় আদালত।

Related Topics

টপ নিউজ

পরীমনি / ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • পরীমনির বিরুদ্ধে সাবেক গৃহপরিচারিকার মামলা, নির্যাতনের অভিযোগ
  • ঢাকা বোট ক্লাবের উত্থান-পতন: ক্ষমতা, অপরাধ ও বিতর্কের আখ্যান
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি
  • পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ব্যবসায়ী নাসিরকে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net