Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 January, 2025, 11:40 am
Last modified: 27 January, 2025, 11:47 am

Related News

  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • জামিনে বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ দিলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • শিশু রামিসা হত্যা: পুলিশ হেফাজতে ও আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করার নির্দেশ আদালতের

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

টিবিএস রিপোর্ট
27 January, 2025, 11:40 am
Last modified: 27 January, 2025, 11:47 am
ছবি: ফেসবুক

মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান পরীমনি। আদালত তার জামিন মঞ্জুর করেন। 

এর আগে গতকাল পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরুর আদেশ দেন আদালত। একইসঙ্গে এদিন পরীমনির আদালতে হাজির না হলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরীমনির আইনজীবী নিলাঞ্জনা রিফাত বলেন, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল গতকাল।

পরীমনির পক্ষ থেকে তিনি শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। কিন্তু আদালত তা নাকচ করে দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে পরীমনি অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে জানান আইনজীবী।

এর আগে ২০২৩ সালের ১৮ এপ্রিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটিতে পুলিশ ব্যুরো অভ ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন আমলে নেন। সেই সময় আদালত পরীমনিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন।

২০২২ সালের ১৮ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনি ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন।

অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৮ জুন পরীমনি ও তার সঙ্গীরা সাভার বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে মদ পান করেন। রাত ১টা ১৫ মিনিটে ক্লাব ছাড়ার সময় পরীমনি নাসিরকে ডেকে এক বোতল ব্লু লেবেল হুইস্কি বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন।

নাসির রাজি না হলে পরীমনি তাকে কটূক্তি করেন এবং একটি গ্লাস ছুড়ে মারেন। ওই গ্লাস নাসিরের মাথা ও বুকে আঘাত করে বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

পরে পিবিআই তদন্ত শেষে ২০২৩ সালের এপ্রিলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে পরীমনি ও তার পোশাক ডিজাইনার জিমির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

পুলিশ ও আদালত সূত্র জানায়, জিমির মাধ্যমে নাসিরের ওপর হামলার প্রমাণ পাওয়া গেছে, এবং পরীমনির ছোড়া গ্লাসে নাসির আহত হন—এমন তথ্যও তদন্তে উঠে এসেছে।

অন্যদিকে ২০২১ সালের ৮ জুন ঘটনার দিনই পরীমনি সাভার থানায় নাসির ও আরও পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

তদন্ত শেষে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এরপর ২০২২ সালের ১৮ মে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ মামলাটিতে অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন।

আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, এই মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

এদিকে, পরীমনি ও তার দুই সহযোগীর বিরুদ্ধে একটি মাদক মামলা ঢাকার স্পেশাল জজ কোর্ট-১০ এ চলমান রয়েছে।

Related Topics

টপ নিউজ

পরীমনি / পরীমনি মামলা / জামিন / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • জামিনে বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ দিলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • শিশু রামিসা হত্যা: পুলিশ হেফাজতে ও আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করার নির্দেশ আদালতের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net