Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
নতুন ‘বব বিশ্বাস’ রূপে অভিষেক, কি প্রতিক্রিয়া শাশ্বতের?

বিনোদন

টিবিএস ডেস্ক
22 November, 2021, 04:00 pm
Last modified: 22 November, 2021, 04:33 pm

Related News

  • অমিতাভ বচ্চনের ‘বেস্ট ফ্রেন্ড’, ঝুলিতে ২৯টি ফ্লপ নিয়েও তিনি তারকা, ছবিপ্রতি পারিশ্রমিক ১২ কোটি রুপি
  • সিনেমা ভালো না লাগায় থাপ্পড় মেরেছিলেন এক দর্শক: অভিষেক বচ্চন
  • ‘সঠিক চিত্রনাট্যের অপেক্ষায় আছি’, বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়ের প্রসঙ্গে অভিষেক
  • ঝগড়া-মতবিরোধ! এতেই কি বিচ্ছেদ ঘটে অভিষেক-কারিশমার? 
  • ছেলের অভিনয় দেখেন না মা জয়া বচ্চন  

নতুন ‘বব বিশ্বাস’ রূপে অভিষেক, কি প্রতিক্রিয়া শাশ্বতের?

কারো মতে, বব বিশ্বাসের চরিত্রে শুধুমাত্র শাশ্বত চট্টোপাধ্যায়কেই মানায়। আবার অনেকের মনেই প্রশ্ন, চরিত্রে অভিষেক শাশ্বতের মতো ঝাঁঝালো অভিনয় করতে পারবে নাকি তা নিয়ে।
টিবিএস ডেস্ক
22 November, 2021, 04:00 pm
Last modified: 22 November, 2021, 04:33 pm

৯ বছর পেরিয়ে ফিরছে বব বিশ্বাস। তবে বদলে যাচ্ছে তার মুখ। সেই আলুথালু চেহারার, ঠান্ডা মাথার ভাড়াটে খুনি এবার শাশ্বত চট্টোপাধ্যায় নয়, সুজয়-কন্যা দিব্যা অন্নপূর্না ঘোষের হাত ধরে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে 'বব বিশ্বাস' হিসেবে নাম ভূমিকায় রয়েছেন অভিষেক বচ্চন।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। চোখে মোটা গোল ফ্রেমের চশমা, সিঁথিকাটা চুল, একেবারে সাদামাটা ভোলাভালা লুকে ছবিতে দেখা যাবে অভিনেতাকে। খানিকটা আগের বব বিশ্বাসের আদলেই।

তবে ছবির ট্রেলার মুক্তির পর থেকেই নেটিজেনের একাংশের মধ্যে নানা তর্ক-বিতর্ক সৃষ্টি হয়েছে। কারও মতে, বব বিশ্বাসের চরিত্রে শুধুমাত্র শাশ্বত চট্টোপাধ্যায়কেই মানায়। আবার অনেকের মনেই প্রশ্ন, চরিত্রে অভিষেক শাশ্বতের মতো ঝাঁঝালো অভিনয় করতে পারবে নাকি তা নিয়ে।

স্বয়ং শাশ্বত কী বলছেন এই ব্যাপারে? এ মুহূর্তে অভিনেতা রয়েছেন মুম্বাইতে। নেটফ্লিক্সের জন্য পরিচালক প্রতিম ডি গুপ্তের 'টুথ পরী' ছবির কাজে দারুণ ব্যস্ত তিনি। চলতি মাসের শেষ দিকেই শহরে ফিরবেন তিনি। তবে এ প্রসঙ্গে অভিনেতার স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'বব বিশ্বাস' হিসেবে অভিষেক বচ্চনকে তার বেশ লেগেছে। 

আরও বললেন, 'অভিষেক আমার আর অপুর (শাশ্বত) দু'জনেরই খুব প্রিয় একজন অভিনেতা। পরিচালক-প্রযোজক সুজয় ঘোষের উপরেও আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। 

#BobBiswas says Nomoshkar! But this might be the first and last time you hear it.
Trailer out now. Premieres 3rd Dec on #Zee5.#NomoshkarEkMinute@juniorbachchan @IChitrangda #SamaraTijori@ghosh09@gaurikhan @sujoy_g @_GauravVerma@iamsrk @VenkyMysore#Boundscript @Zee5India pic.twitter.com/bCnkXGGrZ8— Red Chillies Entertainment (@RedChilliesEnt) November 19, 2021

এত বিতর্ক তৈরি হয়েছে কারণ 'বব' হিসেবে অপুকে দারুণভাবে গ্রহণ করেছিলেন দর্শক। গোটা ছবিতে মাত্র ১৫ মিনিটের একটি চরিত্র যে দর্শকমনে এরকম প্রভাব ফেলবে তা আগে থেকে আমরা বুঝতে পারিনি কেউই। তবে একথাটাও বুঝতে হবে, 'বব বিশ্বাস' চরিত্রটি সুজয় ঘোষের তৈরি। উনিই বুঝবেন এবং ঠিক করবেন যে কোন অভিনেতাকে যথাযথ লাগবে তার এই চরিত্রকে রূপদানের জন্য। তাই তার ভাবনার উপরে প্রশ্ন তোলার কোনো মানে হয় না। সুজয় ঘোষ ও এই ছবির গোটা টিমের জন্য শুভেচ্ছা রইল।'  

সামান্য থেমে অভিনেতা-পত্নী আরও জানালেন যে 'বব বিশ্বাস' এর চিত্রনাট্য লেখার সময় একাধিকবার শাশ্বতর সঙ্গে সুজয় ঘোষের কথা হয়েছিল। নানারকম আলোচনাও চলেছিল। যদিও শেষপর্যন্ত টলি-অভিনেতার সঙ্গে ব্যাপারটি আর এগোয়নি। বক্তব্যর শেষে মহুয়ার সংযোজন, 'আমি জানি না, শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝে শাশ্বত এই ছবির ট্রেলার দেখার মতো সময় পেয়েছে কি না। তবে দেখলে যে ওর ভাল লাগবে, তা আমি জানি। তবে বাড়ি ফিরে যে অপু 'বব বিশ্বাস' দেখবে এটুকু বলতে পারি।' 

ওদিকে অমিতাভ বচ্চনও 'বব বিশ্বাস' এর ট্রেলার দেখে পুত্র অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ। সোশ্যাল মিডিয়ায় গোটা গোটা অক্ষরে টুইট করে বিগ বি লেখেন, 'তোমার জন্য বাবা হিসেবে আমি গর্বিত'। কিন্তু দর্শক তা মানবে কি? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৩ ডিসেম্বর। জি-ফাইভ এ মুক্তি পাবে এই ছবি।  
 

Related Topics

টপ নিউজ

বব বিশ্বাস / অভিষেক বচ্চন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • অমিতাভ বচ্চনের ‘বেস্ট ফ্রেন্ড’, ঝুলিতে ২৯টি ফ্লপ নিয়েও তিনি তারকা, ছবিপ্রতি পারিশ্রমিক ১২ কোটি রুপি
  • সিনেমা ভালো না লাগায় থাপ্পড় মেরেছিলেন এক দর্শক: অভিষেক বচ্চন
  • ‘সঠিক চিত্রনাট্যের অপেক্ষায় আছি’, বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়ের প্রসঙ্গে অভিষেক
  • ঝগড়া-মতবিরোধ! এতেই কি বিচ্ছেদ ঘটে অভিষেক-কারিশমার? 
  • ছেলের অভিনয় দেখেন না মা জয়া বচ্চন  

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net