Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বেক্সিমকো টেক্সটাইলস: কারখানা বন্ধ, সব শ্রমিক ছাঁটাই

বাংলাদেশ

আবুল কাশেম
27 February, 2025, 08:45 am
Last modified: 27 February, 2025, 08:44 am

Related News

  • খেলাপি ঠেকাতে বেক্সিমকো সুকুকের মেয়াদ ৬ বছর বাড়ানোর প্রস্তাব
  • এস আলম ও বেক্সিমকোর পাচারকৃত অর্থ ফেরাতে ৬ দেশে আইনি চিঠি, নিয়োগ ৪ বিদেশি প্রতিষ্ঠান
  • ১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা বিটিএমএর
  • ৭০০ কোটি টাকা ঋণ পরিশোধ করেনি বেক্সিমকোসহ ১০ প্রতিষ্ঠান; মামলার সিদ্ধান্ত সরকারের
  • রিভাইভালকে নিয়ে পরিকল্পনা বাতিল, বেক্সিমকোর কারখানা ইজারা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে

বেক্সিমকো টেক্সটাইলস: কারখানা বন্ধ, সব শ্রমিক ছাঁটাই

বেক্সিমকো টেক্সটাইলসের হিসাব অনুযায়ী, কারখানাগুলোতে মোট শ্রমিক ছিল ৪৫,০০০; বর্তমানে এ সংখ্যা ৩৫,০০০। শ্রম আইন অনুযায়ী, তাদের পাওনা পরিশোধ করতে ৫৫০-৬০০ কোটি টাকা দরকার। অন্যদিকে, শ্রমিকদের বেতন-ভাতা চালু রেখে কারখানাগুলো সচল রাখতে ৪০০ কোটি টাকা সহায়তা চেয়েছিলো বেক্সিমকো। তবে তাদের আবেদনে সাড়া দেয়নি সরকার ও জনতা ব্যাংক।
আবুল কাশেম
27 February, 2025, 08:45 am
Last modified: 27 February, 2025, 08:44 am

আলোচিত বেক্সিমকো টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল ডিভিশনের অধীন কারখানাগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে সকল শ্রমিককে ২৮ ফেব্রুয়ারি থেকে ছাঁটাই করা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসব কারখানার শ্রমিকদের সকল পাওনা আগামী ৯ মার্চ থেকে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। অর্থ মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয় এসব পাওনা পরিশোধের অর্থের যোগান দেবে। শ্রম মন্ত্রণালয় সরাসরি শ্রমিকদের পাওনা পরিশোধ করার দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে।

বুধবার শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে গতরাতে এম সাখাওয়াত হোসেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। বৈঠকের সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানান তিনি।

তবে বেক্সিমকো গ্রুপের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে টিবিএসকে বলেন, উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বেক্সিমকো টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী উপস্থিত ছিলেন। সভাতেই তিনি কারখানা বন্ধের নোটিশে স্বাক্ষর করেছেন, যার একটি কপি টিবিএস দেখেছে।

নোটিশে বলা হয়েছে, গাজীপুরের কাশিমপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত বেক্সিমকো লিমিটেডের (ইয়ার্ন ইউনিট-১ ব্যাতিত) অপর ১৩টি প্রতিষ্ঠানসহ মোট ১৪টি প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারখানায় কোনো কাজ না থাকার কারণে গত ১৬ ডিসেম্বর এবং ৫ ফেব্রুয়ারি হতে শ্রম আইন অনুযায়ী লে-অফ ঘোষণা করা হয়।

এতে আরও বলা হয়েছে, 'কোনোভাবেই কাজের সংস্থান না থাকায় কারখানার সকল শ্রমিককে ২৮ ফেব্রুয়ারি হতে ছাঁটাই করা হলো এবং প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হলো। ছাঁটাইকৃত সকল শ্রমিককে আইন ও বিধি অনুযায়ী তাদের সকল প্রাপ্য পাওনাদি ৯ মার্চ হতে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।'

বুধবার স্বাক্ষরিত এই নোটিশের অনুলিপি অর্থ, শ্রম ও শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বেক্সিমকো টেক্সটাইলসের হিসাব অনুযায়ী, কারখানাগুলোতে মোট শ্রমিক ছিল ৪৫,০০০; বর্তমানে এ সংখ্যা ৩৫,০০০। শ্রম আইন অনুযায়ী, তাদের পাওনা পরিশোধ করতে ৫৫০-৬০০ কোটি টাকা দরকার হবে। অন্যদিকে, শ্রমিকদের বেতন-ভাতা চালু রেখে কারখানাগুলো সচল রাখতে ৪০০ কোটি টাকা সহায়তা চেয়েছিলো বেক্সিমকো। তবে তাদের আবেদনে সাড়া দেয়নি সরকার ও জনতা ব্যাংক।

বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্ণধার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গত ১৩ আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২৯ আগস্ট সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, পুত্রবধূ শাজরেহ রহমানের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত ১৮ সেপ্টেম্বর রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমানসহ বেক্সিমকোর ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

বেক্সিমকো গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা মেটানোর সিদ্ধান্ত নিয়েছিল উপদেষ্টা পরিষদ কমিটি। পরে শেয়ার বিক্রিতে জটিলতা দেখা দেওয়ায় সরকারের নিজস্ব তহবিল থেকে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করার সিদ্ধান্ত হয়।

হাসিনা সরকারের পতনের পর বেক্সিমকো শিল্প পার্কের আওতায় থাকা ৩১ প্রতিষ্ঠানের মধ্যে ১৬টি প্রতিষ্ঠান আগেই পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাদের বিপরীতে ব্যাংকঋণ ২৮ হাজার ৬০৭ কোটি টাকা। তহবিল সংকট ও কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খুলতে না পারায় কারখানাগুলো লে-অফ ঘোষণা করে বেক্সিমকো গ্রুপ।

বেক্সিমকো গ্রুপের দাবি, তাদের টেক্সটাইল এবং পোশাক বিভাগ বহু বছর ধরে জনতা ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান। গত ছয় বছরে গড়ে তাদের মাসিক রপ্তানির পরিমাণ ৩২ মিলিয়ন ডলার। ২০২২ সালে, গড় মাসিক রপ্তানি ৫৯ মিলিয়ন ডলারে পৌঁছেছিল।

Related Topics

টপ নিউজ

বেক্সিমকো / বেক্সিমকো ইন্ডাস্টিয়াল পার্ক / কারখানা বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • খেলাপি ঠেকাতে বেক্সিমকো সুকুকের মেয়াদ ৬ বছর বাড়ানোর প্রস্তাব
  • এস আলম ও বেক্সিমকোর পাচারকৃত অর্থ ফেরাতে ৬ দেশে আইনি চিঠি, নিয়োগ ৪ বিদেশি প্রতিষ্ঠান
  • ১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা বিটিএমএর
  • ৭০০ কোটি টাকা ঋণ পরিশোধ করেনি বেক্সিমকোসহ ১০ প্রতিষ্ঠান; মামলার সিদ্ধান্ত সরকারের
  • রিভাইভালকে নিয়ে পরিকল্পনা বাতিল, বেক্সিমকোর কারখানা ইজারা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net