Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
এস আলম ও বেক্সিমকোর পাচারকৃত অর্থ ফেরাতে ৬ দেশে আইনি চিঠি, নিয়োগ ৪ বিদেশি প্রতিষ্ঠান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 April, 2026, 05:40 pm
Last modified: 21 April, 2026, 08:30 pm

Related News

  • দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী
  • ৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত: সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
  • কোরবানির ঈদে সাধারণত জিনিসপত্রের দাম বাড়ে, এবার কমেছে: অর্থমন্ত্রী
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা

এস আলম ও বেক্সিমকোর পাচারকৃত অর্থ ফেরাতে ৬ দেশে আইনি চিঠি, নিয়োগ ৪ বিদেশি প্রতিষ্ঠান

সোমবার (২১ এপ্রিল) বিকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।
টিবিএস রিপোর্ট
21 April, 2026, 05:40 pm
Last modified: 21 April, 2026, 08:30 pm

এস আলম ও বেক্সিমকো গ্রুপের বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে আইনি পদক্ষেপ হিসেবে এস আলম গ্রুপের অর্থ উদ্ধারে ৪টি দেশে এবং বেক্সিমকো গ্রুপের অর্থ উদ্ধারে ২টি দেশে 'মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর)' পাঠিয়েছে সরকার। পাশাপাশি বিদেশে তাদের সম্পদ অনুসন্ধানে ৪টি স্বনামধন্য বিদেশি আইনি প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।

লিখিত প্রশ্নে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, 'ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ৯২ হাজার ১১৫ কোটি টাকা খেলাপি ঋণের প্রায় ৮০ হাজার কোটি টাকাই এস আলম গ্রুপের সাথে সংশ্লিষ্ট। অন্যদিকে, জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপের প্রায় ২৫ হাজার কোটি টাকা খেলাপি রয়েছে। এই দুই গ্রুপের পাচার হওয়া সম্পদ উদ্ধারে সরকার কী পদক্ষেপ নিয়েছে এবং চলতি অর্থবছরে কী পরিমাণ অর্থ উদ্ধারের সম্ভাবনা রয়েছে?'

এই প্রশ্ন উত্থাপনের সময় সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন, 'এস আলম গ্রুপকে তাদের এই ঋণ পরিশোধ না করে আবার ব্যাংকে নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে। এটা নিয়ে সরকারের সাথে এস আলম গ্রুপের কোন সমঝোতা হয়েছে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছি।'

জবাবে অর্থমন্ত্রী বলেন, 'বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে কারোও সাথে সমঝোতা করার কোনও সুযোগ নেই। আমি আপনাদের একটু পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইনান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনও প্রশ্ন আসে নাই। ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোন প্রশ্ন উঠে নাই। শেয়ার বাজার লুটপাট নিয়ে কোন প্রশ্ন উঠে নাই। বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনও সুযোগ নাই।'

অর্থ উদ্ধার প্রক্রিয়া নিয়ে তিনি আরও বলেন, 'যারাই ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে। এটার জন্য আমরা দেশের বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে এপয়েন্ট করেছি। এই টাকা নিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারির জন্য একদিকে জি টু জি ভিত্তিতে গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারির জন্য যে ফার্মগুলো আছে, তারাও কাজ করছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারব।'

অর্থমন্ত্রী আরও জানান, অবৈধভাবে বিদেশে পাচারকৃত সম্পদ উদ্ধারের অংশ হিসেবে যৌথ তদন্তকারী দল (দুদক, সিআইডি, সিআইসি, শুল্ক ও গোয়েন্দা) কর্তৃক বাংলাদেশের আদালতে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এস আলম গ্রুপের বিষয়ে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস, জার্সি ও সিঙ্গাপুরে এবং বেক্সিমকো গ্রুপের বিষয়ে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে এমএলএআর প্রেরণ করা হয়েছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে ফৌজদারি কার্যক্রমের পাশাপাশি দেওয়ানি পদ্ধতিও অনুসরণ করা হচ্ছে।

অর্থ উদ্ধারের সময়সীমা সম্পর্কে মন্ত্রী বলেন, অবৈধভাবে বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধার একটি জটিল ও দীর্ঘমেয়াদী আইনগত প্রক্রিয়া। এমএলএআর-এর জবাব প্রাপ্তির পর পরবর্তী আইনগত পদক্ষেপ, সম্পদ শনাক্তকরণ এবং আদালতে অর্থ পাচারের বিষয়টি প্রমাণিত হওয়া সাপেক্ষে অর্থ উদ্ধার করা সম্ভব। বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত চলতি বা আগামী অর্থবছরে কী পরিমাণ অর্থ উদ্ধার সম্ভব তা যথাযথভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তবে আইনি ব্যবস্থায় সম্ভাব্য সব ধরনের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী / এস আলম / বেক্সিমকো / পাচার অর্থ ফেরত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী
  • ৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত: সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
  • কোরবানির ঈদে সাধারণত জিনিসপত্রের দাম বাড়ে, এবার কমেছে: অর্থমন্ত্রী
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net