Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
২০০৭ সালে চাকরিচ্যুত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তার চাকরি পুনর্বহালের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 February, 2025, 11:20 am
Last modified: 25 February, 2025, 12:01 pm

Related News

  • নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভীর জামিন বহাল আপিল বিভাগের: ৫ মামলার রুল নিষ্পত্তির নির্দেশ
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • রমজানে স্কুল বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত
  • হাইকোর্টের আদেশ স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

২০০৭ সালে চাকরিচ্যুত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তার চাকরি পুনর্বহালের নির্দেশ

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৮৫ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।
টিবিএস রিপোর্ট
25 February, 2025, 11:20 am
Last modified: 25 February, 2025, 12:01 pm
ছবি: সংগৃহীত

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার চাকরি পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

৮৫ জন কর্মকর্তার পক্ষের আইনজীবী সালাহ উদ্দিন দোলন গণমাধ্যমকে বলে, 'সুবিচার প্রাপ্তির ধারাবাহিকতায় ৮৫ জনের মধ্যে ৮২ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার ১৮ বছর পর জ্যেষ্ঠতা ও সকল সুযোগ-সুবিধা সহ চাকুরিতে পুনর্বহালের রায় হয়েছে। আর তিনজন ইতোমধ্যে মৃত্যুবরণ করায় তাদের পরিবার সকল বেনিফিট (সুবিধা) পাবেন।'

২০০৫ সালের ৩ সেপ্টেম্বর পিএসসি থেকে ৩২৭ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্বাচিত করা হয়। কিন্তু বিতর্ককে কেন্দ্র করে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে পুনঃমূল্যায়ন শেষে ৮৫ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা মামলা দায়ের করেন, তবে প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রথমে ২০০৯ সালের ২৩ মার্চ সেই মামলা খারিজ করে। পরে, ২০১০ সালে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল তাদের পক্ষে রায় দিয়ে পুনর্বহালের নির্দেশ দেন।

এই রায় আপিল বিভাগের চেম্বার কোর্ট স্থগিত করে এবং ২০১১ সালে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হয়।

২০২২ সালের ১ সেপ্টেম্বর আপিল বিভাগ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত উল্টে দিয়ে কর্মকর্তাদের পুনর্বহাল কার্যকরভাবে বাধাগ্রস্ত করে।

এরপর, ২০২৩ সালে কর্মকর্তারা একটি পর্যালোচনা আবেদন করেন। গত ২০ ফেব্রুয়ারি পৃথক আবেদনের শুনানি শেষে আদালত আজ (২৫ ফেব্রুয়ারি) রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করেন।

Related Topics

টপ নিউজ

আপিল বিভাগ / চাকরি পুনর্বহালের নির্দেশ / তত্ত্বাবধায়ক সরকার / চাকরিচ্যুত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভীর জামিন বহাল আপিল বিভাগের: ৫ মামলার রুল নিষ্পত্তির নির্দেশ
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • রমজানে স্কুল বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত
  • হাইকোর্টের আদেশ স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net