Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2025, 11:25 am
Last modified: 19 February, 2025, 11:47 am

Related News

  • আমদানি ২৫% বৃদ্ধির পরও কোরবানির আগে চট্টগ্রামে আদার দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • অনিয়ম ঠেকাতে গার্ডিয়ান কমিটির তদারকিতে চলবে মিড-ডে মিল কার্যক্রম
  • আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গ্রেপ্তার
  • চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৯
  • মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় কমিটি আগামী ছয় মাসের জন্য চট্টগ্রামের তিনটি কমিটির অনুমোদন দেয়।
টিবিএস রিপোর্ট
19 February, 2025, 11:25 am
Last modified: 19 February, 2025, 11:47 am

চট্টগ্রাম দক্ষিণ, উত্তর ও মহানগর কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে নগরীর লালবাজার মোড়ে সংগঠনটির সদস্যরা অবরোধ কর্মসূচি পালন করেন। এতে ৩০-৪০ জন শিক্ষার্থী অংশ নেন, তবে সড়কের একপাশ খোলা ছিল।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় কমিটি আগামী ছয় মাসের জন্য চট্টগ্রামের তিনটি কমিটির অনুমোদন দেয়। এর মধ্যে মহানগর কমিটিতে ৩১৫, উত্তর জেলায় ১১২ এবং দক্ষিণ জেলায় ৩২৭ সদস্য রয়েছেন। তবে নতুন কমিটি ঘোষণার পর থেকেই এটি নিয়ে বিতর্ক শুরু হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে অর্ধশতাধিক সদস্য কমিটি থেকে পদত্যাগ করেন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে লালখান বাজার মোড়ে অবরোধ শুরু করেন।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা তিন দফা দাবি তুলে ধরেন—

১. বিকেল ৩টার মধ্যে কমিটি বাতিল করে তিন দিনের আলোচনার ভিত্তিতে নতুন অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করতে হবে।
২. নতুন কমিটি গঠনের আগে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।
৩. কমিটি গঠনে ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দেওয়ার সঙ্গে জড়িতদের পরিচয় প্রকাশ করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, 'চট্টগ্রামে তিন কমিটিই প্রহসনের কমিটি। এতে জুলাই গণঅভ্যুত্থানে অংশীজনদের মূল্যায়ন করা হয়নি। চাঁদাবাজ, নারী হেনস্তাকারী  ও কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে কমিটি করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সদস্য রাসেল আহমেদ এই কমিটির বিষয়ে অবগত নয়। আরেক সমন্বয় খান তালাত রাফির ইন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই প্রহসনের কমিটি গঠন করে। আমরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। এই কমিটি বাতিল না করা পর্যন্ত হাসনাত আবদুল্লাহ, আরিফ সোহেল ও খান তালাত মাহমুদ রাফিকে বীর চট্টলায় অবাঞ্ছিত ঘোষণা করছি।'

চট্টগ্রাম দক্ষিণ জেলার নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদক পদ পাওয়া জুবায়ের মানিক মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশীজনদের বাদ দিয়ে এমন বৈষম্যমূলক কমিটি আমরা মানি না। আমার পদ থেকে পদত্যাগ করেছি গতকালই (সোমবার)। আজ অনেকে পদত্যাগ করেছে। কমিটিতে যোগ্যদের মূল্যায়ন করা হয়নি। তাই আজকের মধ্যে এই কমিট বাতিল এবং তিনদিনের মধ্যে নতুন কমিটি গঠন করতে হবে। দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মফ কবির ভূইয়া সাংবাদিকদের বলেন, অবরোধে যানবাহন চলাচল ও জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা ছাত্রদের সাথে কথা বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছে ছাতদের লেঁয়াজু কমিটি কেন্দ্রীয় কমিটির সাথে কথা বলেছেন। কেন্দ্রীয় কমিটিতে শিগগির একটা ফিডব্যাক আসবে। এরপর তারা অবরোধ তুলে নেবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম সমন্বয়ক ও সহ-সমন্বয়করা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এদের মধ্যে একটি অংশের নেতৃত্বে সমন্বয়ক রাসেল আহমেদ ও অন্য অংশের নেতৃত্বে সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

Related Topics

টপ নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / চট্টগাম / সড়ক অবরোধ / কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • আমদানি ২৫% বৃদ্ধির পরও কোরবানির আগে চট্টগ্রামে আদার দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • অনিয়ম ঠেকাতে গার্ডিয়ান কমিটির তদারকিতে চলবে মিড-ডে মিল কার্যক্রম
  • আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গ্রেপ্তার
  • চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৯
  • মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net