Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
পাসপোর্টে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 February, 2025, 12:55 pm
Last modified: 16 February, 2025, 01:11 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর স্মারক পাসপোর্টে থাকছে ট্রাম্পের ছবি
  • প্রথমবারের মতো পশ্চিম তীরের বসতিতে পাসপোর্ট সেবা চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের
  • যুক্তরাজ্যে প্রবেশে নিয়ম পরিবর্তন, পাসপোর্ট নিয়ে বিপাকে দ্বৈত নাগরিকরা
  • উটের জন্য পাসপোর্ট চালু করছে সৌদি আরব
  • চট্টগ্রামে পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ও তার স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দ

পাসপোর্টে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না: প্রধান উপদেষ্টা

টিবিএস রিপোর্ট
16 February, 2025, 12:55 pm
Last modified: 16 February, 2025, 01:11 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

পাসপোর্ট করার জন্য এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

পাসপোর্ট নাগরিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, এটি পেতে যে পুলিশ ভেরিফিকেশন করা হয়, তা হয়রানি।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, পাসপোর্ট তো আমার নাগরিক অধিকার। পাসপোর্ট একটি নাগরিক পরিচয়পত্র। এখন আইন করে দিয়েছি পাসপোর্ট করতে পুলিশের ভেরিফিকেশন লাগবে না। এগুলো লাগে না। এগুলো হয়রানি।

তিনি বলেন, 'পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে। আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম...কারণটা কী? পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কী, সেটা ভিন্নভাবে পুলিশ আমাকে বিচার করবে। কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় নাই। নাগরিক হিসেবে দিয়েছেন। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটি পরিচয়পত্র। এখানে পুলিশ ভেরিফিকেশন কেন লাগবে? আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না।'

এছাড়া জন্মসনদপ্রাপ্তিতেও দীর্ঘসূত্রতা দূর করতে হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, 'শেষ বয়সে কোথাও যেতে চাই, একটা পাসপোর্ট দরকার। পাসপোর্ট করা হয়নি। জন্ম নিবন্ধন নাই বলে জন্ম নিবন্ধন লাগবে। ...কিন্তু পাওয়া যায়; পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে, তখন পয়সা না দিলেও আসার কথা। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? এটা তো একজন নাগরিকের অবশ্যপ্রাপ্য...আমার জন্মসনদ। সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিলে তো চলবে না। নিশ্চয়ই ব্যবস্থা আছে। কিছু একটা করতে হবে। ওই যে বললাম, টাকা দিলেই করে দিতে পারে, সেটা সরকার কেন পারবে না? কাজেই আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। জন্মসনদ তার প্রাপ্য, যেকোনো সময় যে বয়সেই চায়, তাকে দেবার ব্যবস্থা করতে হবে।'

Related Topics

টপ নিউজ

পাসপোর্ট / পুলিশ ভেরিফিকেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর স্মারক পাসপোর্টে থাকছে ট্রাম্পের ছবি
  • প্রথমবারের মতো পশ্চিম তীরের বসতিতে পাসপোর্ট সেবা চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের
  • যুক্তরাজ্যে প্রবেশে নিয়ম পরিবর্তন, পাসপোর্ট নিয়ে বিপাকে দ্বৈত নাগরিকরা
  • উটের জন্য পাসপোর্ট চালু করছে সৌদি আরব
  • চট্টগ্রামে পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ও তার স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দ

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net