Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
প্রধান উপদেষ্টা আজ দেশে ফিরছেন

বাংলাদেশ

বাসস
25 January, 2025, 02:10 pm
Last modified: 25 January, 2025, 02:12 pm

Related News

  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 

প্রধান উপদেষ্টা আজ দেশে ফিরছেন

প্রধান উপদেষ্টা আজ স্থানীয় সময় বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
বাসস
25 January, 2025, 02:10 pm
Last modified: 25 January, 2025, 02:12 pm
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি: বাসস।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলন শেষে চার দিনের সফর করে আজ দেশের উদ্দেশে যাত্রা করেছেন। 

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসস'কে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধান উপদেষ্টা আজ স্থানীয় সময় বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

ডব্লিউইএফ সম্মেলনে অধ্যাপক ইউনূস মোট ৪৭টি ইভেন্টে যোগ দেন। তিনি চারজন রাষ্ট্র বা সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের চার জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০ জন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা সিইও, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ৯টি প্রোগ্রাম (আনুষ্ঠানিক নৈশ ও মধ্যাহ্ন ভোজ), ৮টি গণমাধ্যমের সাথে সাথে সাক্ষাৎকার, এবং আরও দু'টি অন্য অনুষ্ঠানে অংশ নেন।

গত ২১ জানুয়ারি ড. ইউনূস দাভোসে পৌঁছানোর পর সেখানে ডব্লিউইএফ সম্মেলনে যোগদানকারী বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় কাটান।

সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা সাতটি প্রোগ্রামে যোগ দেন এবং সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ-এর সঙ্গে বৈঠক করেন।

এছাড়াও  ড. ইউনূস পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন, থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম,জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সজান্ডার স্টুব-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

সফরের দ্বিতীয় দিন ড. ইউনূস ১৪টি প্রোগ্রাম এবং কয়েকটি সাইড ইভেন্টে যোগ দেন। 

প্রধান উপদেষ্টা সম্মেলনে হেড অব ফেডারেল চ্যান্সেলারী এন্ড ফেডারেল মিনিস্টার ফর টাস্ক, ফেডারেল চ্যান্সেলারী অব জার্মানি; বেলজিয়ামের রাজা কিং ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ; সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিলর, ফেডারেল ডিপার্টমেন্ট ফর ফরেন অ্যাফেয়ার্স ইগনাজিও ক্যাসিস ; সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচারাল এন্ড আটর্স অথরিটির চেয়ারপার্সন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম ; জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস; কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকদি; যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক সাবেক বিশেষ দূত জন কেরি; সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার; জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক-এর সঙ্গেও সাক্ষাৎ করেন।

সম্মেলন চলাকালে অধ্যাপক ইউনূস 'দ্য স্টেট অব ক্লাইমেট এন্ড ন্যাচার' শীর্ষক একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তৃতা করেন এবং দাভোসের একটি হোটেলে শোয়াব ফাউন্ডেশন আয়োজিত সোশ্যাল এন্ট্রিপ্রিনিয়ারশিপ-এর একটি অনুষ্ঠানে যোগ দেন।

সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ১৪টি নির্ধারিত ইভেন্টে ছাড়াও কয়েকটি প্রোগ্রামে যোগ দেন।

প্রধান উপদেষ্টা মেটা প্ল্যাটফর্মের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ; ইউএই-ভিত্তিক গ্লোবাল লজিস্টিকস প্রোভাইডার ডিপি ওয়াল্ড-এর গ্রুপ চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকতা সুলতান আহমেদ বিন সুলাইমান; অ্যামনেস্টি ইন্টারন্যানালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড; ড্যানিস শিপিং এন্ড লজিস্টিকস কোম্পানি 

এ.পি মোলার - মায়েরস্ক-এর চেয়ারম্যান রবার্ট মায়েরস্ক উগালা এবং বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক(অপারেশনস) আনা বিজার্ডের সঙ্গে বৈঠক করেন।

সুইজারল্যান্ডে তার শেষ দিনে প্রধান উপদেষ্টা সাতটি ইভেন্টে যোগ দেন। যার মধ্যে ডব্লিউইএফ-এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব আয়োজিত একের পর এক অনুষ্ঠান এবং দাভোসের জলবায়ু হাবের একটি ইভেন্টে ভাষণ দেন। এছাড়া তিনি আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও এবং জেনেল গ্রুপের নির্বাহী চেয়ারম্যান আমের আলিরেজার সঙ্গেও সাক্ষাৎ করেন।

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / ড. মুহাম্মদ ইউনূস / দেশে ফিরবেন / বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net