Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
অব্যাহতিপ্রাপ্ত ৩২১ জন বাদে ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
15 January, 2025, 12:55 pm
Last modified: 21 January, 2025, 05:48 pm

Related News

  • অমীমাংসিত ট্যাক্স অডিটের দায় থেকে মুক্তি পেলেন ট্রাম্প ও তার পরিবার
  • ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন লতিফ সিদ্দিকী, আদালতে ক্ষোভ প্রকাশ
  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
  • শেয়ার আত্মসাতের মামলা: ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ ৬ জনকে অব্যাহতি

অব্যাহতিপ্রাপ্ত ৩২১ জন বাদে ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ জন এসআইকে শোকজ করে একাডেমি। পরবর্তীতে তাদের অব্যাহতি দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট 
15 January, 2025, 12:55 pm
Last modified: 21 January, 2025, 05:48 pm
ছবি: সংগৃহীত

এক দফা পেছানোর পর অব্যাহতিপ্রাপ্ত ৩২১ জনকে বাদ দিয়ে অবশেষে ৪০তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় পুলিশ একাডেমি সারদাতে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পদক বিতরণ করেন পুলিশের আইজিপি বাহারুল আলম। 

একাডেমি সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে অতিথিবৃন্দ আসন গ্রহণ করার পর বুধবার সকাল ১০টায় শুরু হয় মূল পর্ব। শুরুতে প্রধান অতিথি আইজিপি বাহারুল আলম প্যারেড গ্রাউন্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এরপর সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ২২ জন নারীসহ ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই।

তারা ৮ টি কন্টিনজেন্টে ভাগ হয়ে কুচকাওয়াজে অংশ নেন। এতে সেরা অ্যাকাডেমিক হন ক্যাডেট বদিউজ্জামান, ইনফিল্ডে সেরা হয়েছেন নজরুল ইসলাম। সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ক্যাডেট আরিফুল ইসলাম। সবার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন আইজিপি।

কুচকাওয়াজ শেষে শপথ গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পদক বিতরণ করেন পুলিশের আইজিপি বাহারুল আলম।

বক্তব্যে তিনি নবীন কর্মকর্তাদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

এসময় তিনি বলেন, "অন্তবর্তীকালীন সরকার পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে। পুলিশ সংস্কার কমিশনের এই মহৎ উদ্যোগের সাথে সবাই একাত্ম।"

প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন পুলিশ সদস্যদের বলেন, "অপরাধ দমন ও জনগণের জীবন, নিরাপত্তা ও সমাজের শান্তিশৃঙ্খলা নিশ্চিত করা পুলিশের প্রধান কাজ।"

পরিবর্তিত পরিস্থিতিতে নতুনদের সৃজনশীল প্রতিভার প্রতি আস্থা রাখতে চান বলেও জানান তিনি। পাশাপাশি, দেশে প্রবাসীদের জানমালের নিরাপত্তায় জোর দেন তিনি।

সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২১ জন এসআই ছিলেন। তারা ২০২৩ সালের ৪ নভেম্বর সারদায় বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। এর মধ্যে বিভিন্ন সময়ে গুরুতর অপরাধের অভিযোগে ২২ জনকে বাদ দেওয়া হয়। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ জন এসআইকে শোকজ করে একাডেমি। ইতোমধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন, ১৮ নভেম্বর ৩ জন এবং সর্বশেষ ১ জানুয়ারি ৮ জনকে অব্যাহতি দেওয়া হয়। এই এসআইদের সমাপনীর তারিখ গত ২৬ নভেম্বরও স্থগিত করা হয়েছিল।

এদিকে, বিভিন্ন 'অজুহাতে' প্রশিক্ষণ থেকে অব্যাহতি পাওয়া এসআই ঢাকায় সচিবালয়ে গত সোমবার বিকেল থেকে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের গায়ে কাফনের কাপড়ও দেখা গেছে। গতকাল মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেন। 

অব্যাহতি পাওয়া এসআইদের বিরুদ্ধে 'নাশতা না খেয়ে বিশৃঙ্খলা এবং প্রশিক্ষণ চলাকালে হইচই' করার অভিযোগ আনা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

৪০তম ক্যাডেট এসআই ব্যাচ / অব্যাহতি / কুচকাওয়াজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • অমীমাংসিত ট্যাক্স অডিটের দায় থেকে মুক্তি পেলেন ট্রাম্প ও তার পরিবার
  • ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন লতিফ সিদ্দিকী, আদালতে ক্ষোভ প্রকাশ
  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
  • শেয়ার আত্মসাতের মামলা: ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ ৬ জনকে অব্যাহতি

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net