Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল ‘ধ্বংস করে’ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ বন্ধের দাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 December, 2024, 07:10 pm
Last modified: 14 December, 2024, 07:16 pm

Related News

  • ক্রমবর্ধমান বাণিজ্যের চাহিদা মেটাতে বে টার্মিনাল প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • রাজশাহীতে রাস্তা সম্প্রসারণে কাটা হলো ৩০ কাঠবাদাম গাছ
  • মেঘনার ওপর পিপিপি-র আওতায় দুটি বড় সেতু নির্মাণের উদ্যোগ সরকারের
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • চলমান প্রকল্পগুলোতে ব্যয় যৌক্তিকীকরণের সিদ্ধান্ত সরকারের

পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল ‘ধ্বংস করে’ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ বন্ধের দাবি

বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।
টিবিএস রিপোর্ট
14 December, 2024, 07:10 pm
Last modified: 14 December, 2024, 07:16 pm
ছবি: বুলবুল ইসলাম

পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল 'ধ্বংস করে' এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবেশ সচেতন নাগরিক ও সংগঠনসমূহের যৌথ প্লাটফর্ম 'বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন'।

শনিবার (১৪ ডিসেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের জন্য হাতিরঝিলে পিলার স্থাপনের জন্য বালি ও মাটি দিয়ে জলাশয় ভরাট করা হয়েছে।

এর ফলে হাতিরঝিলের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাধারের পরিবেশ, প্রাণবৈচিত্র্য ও এর সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

তারা আরও বলেন, প্রকল্পের একটি র‍্যাম্প কারওয়ানবাজার গোলচত্বরের দিকে নামানোর পরিকল্পনা রয়েছে, যা পান্থকুঞ্জ পার্কের মধ্য দিয়ে যাবে। এর ফলে ইতোমধ্যে পার্কের বহু গাছ কেটে ফেলা হয়েছে।

বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।

কর্মসূচিতে ৩টি প্রধান দাবি তুলে ধরা হয়। এগুলো হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য হাতিরঝিল ভরাট বন্ধ করে স্থাপিত পিলারগুলো সরিয়ে জলাধার ও প্রাণবৈচিত্র্য পুনরুদ্ধার করতে হবে। পান্থকুঞ্জ পার্কে গাছ কাটা বন্ধ করে নিয়ম মেনে দেশি প্রজাতির গাছ লাগিয়ে পার্কের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার করতে হবে। 

পাশাপাশি, কারওয়ানবাজার থেকে পলাশি পর্যন্ত এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিল করতে হবে এবং এ প্রকল্পের পরিকল্পনাকারী, নকশাকারী এবং বাস্তবায়নকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে।  

বক্তারা অভিযোগ করেন, উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করে জনগণের স্বার্থকে উপেক্ষা করা হচ্ছে। সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদে পরিবেশ সংরক্ষণের যে কথা বলা হয়েছে, এই প্রকল্প তার সুস্পষ্ট লঙ্ঘন।

কর্মসূচির শেষে আন্দোলনকারীরা এক্সপ্রেসওয়ের কাজ বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন এবং অবিলম্বে পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

লেখক ও গবেষক পাভেল পার্থর সঞ্চালনায় এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন পরিবেশকর্মী মিজানুর রহমান, আইনজীবী মাহবুবুল আলম, লেখক ও সাংবাদিক শিমু নাসের, বাংলাদেশ ইন্সটিটিউট অফ প্ল্যানার্স-এর সাধারণ সম্পাদক মেহেদি হাসান, গবেষক জাহাঙ্গীর আলম, অর্থনীতিবিদ নাঈম উল হাসান, এবং পরিকল্পনাবিদ অধ্যাপক আকতার মাহমুদসহ অন্যান্য পরিবেশবাদী নেতারা।

Related Topics

বৃক্ষনিধন / গাছ কাটা / পরিবেশ ধ্বংস / উন্নয়ন প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • ক্রমবর্ধমান বাণিজ্যের চাহিদা মেটাতে বে টার্মিনাল প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • রাজশাহীতে রাস্তা সম্প্রসারণে কাটা হলো ৩০ কাঠবাদাম গাছ
  • মেঘনার ওপর পিপিপি-র আওতায় দুটি বড় সেতু নির্মাণের উদ্যোগ সরকারের
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • চলমান প্রকল্পগুলোতে ব্যয় যৌক্তিকীকরণের সিদ্ধান্ত সরকারের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net