Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ইনক্রিমেন্ট বৃদ্ধির আন্দোলন: আশুলিয়ায় শিল্পাঞ্চলের পরিস্থিতির উন্নতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 December, 2024, 06:10 pm
Last modified: 14 December, 2024, 06:18 pm

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

ইনক্রিমেন্ট বৃদ্ধির আন্দোলন: আশুলিয়ায় শিল্পাঞ্চলের পরিস্থিতির উন্নতি

ইনক্রিমেন্ট বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে বেশ কয়েকটি কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের খবর পাওয়া গেছে। শিল্প পুলিশ ও শ্রমিক নেতাদের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও ঠিক কতগুলো কারখানায় কি পরিমাণ শ্রমিক ছাঁটাই করা হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
টিবিএস রিপোর্ট
14 December, 2024, 06:10 pm
Last modified: 14 December, 2024, 06:18 pm
ফাইল ছবি: সংগৃহীত

ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আজ শনিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানাতেই উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল। যদিও কয়েকটি কারখানার শ্রমিকরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছেন।

পোশাককর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি সরকার তাদের বাৎসরিক ইনক্রিমেন্ট চার শতাংশ বৃদ্ধির ঘোষণা দেয়। তবে পোশাককর্মীরা সরকারের এ ঘোষণা প্রত্যাখান করে চার শতাংশ থেকে ১৫ শতাংশ করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন।  

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রের তথ্যমতে, আজ শিল্পাঞ্চলে ১০টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। যার মধ্যে চারটি কারখানার শ্রমিকরা সকালে কারখানায় গেলেও কাজ না করে বেরিয়ে যান কিংবা কর্মবিরতি পালন করেন।

এছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় 'নো ওয়ার্ক, নো পে'র ভিত্তিতে পাঁচটি কারখানা বন্ধ রয়েছে এবং একটি কারখানায় স্ববেতনে সাধারণ ছুটি রয়েছে।

শিল্প পুলিশের এক কর্মকর্তা জানান, সকালে সাত-আটটি কারখানায় কিছুটা ঝামেলা হয়েছিল। পরে আবার এর মধ্যে তিন-চারটি কারখানার শ্রমিকরা আলোচনার পরে কাজ শুরু করেছেন।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সার্বিকভাবে গত কয়েকদিনের তুলনায় শিল্পাঞ্চলের পরিস্থিতি আজ অনেকটাই স্বাভাবিক। বেশিরভাগ কারখানায় কাজ চলছে। আমরা নিয়মিত সব পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতির উন্নয়নে কাজ করছি।

বিজিএমইএ'র তথ্যমতে, যে চার কারখানার শ্রমিকরা কাজ না করে চলে গেছেন, সেগুলো হলো- মুন রেডিওয়্যার লিমিটেড, পাইওনিয়ার ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড, এথিক্যাল গার্মেন্টস লিমিটেড ও ক্রসওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড।

শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে এজে সুপার গার্মেন্টস লিমিটেড, মাম গার্মেন্টস লিমিটেড, ফিরোজা গার্মেন্টস লিমিটেড, নাসা সুপার গার্মেন্টস ও নাসা বেসিক লিমিটেড। সাধারণ ছুটি রয়েছে নীট এশিয়া লিমিটেডে।

শ্রমিক ছাঁটাই

এদিকে ইনক্রিমেন্ট বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে বেশ কয়েকটি কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের খবর পাওয়া গেছে। শিল্প পুলিশ ও শ্রমিক নেতাদের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও ঠিক কতগুলো কারখানায় কি পরিমাণ শ্রমিক ছাঁটাই করা হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

তবে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া টিবিএসকে বলেন, আজ পর্যন্ত তারা তিনটি কারখানায় তিন শতাধিক শ্রমিক ছাঁটাইয়ের খবর পেয়েছেন। এর মধ্যে দুটি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ২৬ (১) ধারা এবং একটিতে ২৩(১) ধারায় ছাঁটাই করেছে।  

তিনি বলেন, আমরা যখন মালিকদের এসব বিষয়ে অনুরোধ করেছি, তখন তারা বলছেন যে যারা আমাদের ক্ষতি করছে, অযৌক্তিকভাবে কাজ বন্ধ করে দিচ্ছে, তারা আমাদের লোক হতে পারে না। তারা ভিন্ন স্বার্থে কাজ করছে। এদের রাখা হলে কারখানা চালাতে পারব না। তাদের সর্বোচ্চ বেনিফিট দিয়েই ছাঁটাই করা হয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে শিল্প পুলিশ নিয়মিত মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়নে কাজ করছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সকাল থেকে কয়েকটি কারখানায় আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে বলে খবর পেয়েছি। যদিও সব তথ্য এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি।

কারখানা ভাঙচুর, আটক দুই

এদিকে গিল্ডেন এবং ডংলিয়ান নামে দুটি তৈরি পোশাক কারখানা ভাংচুরের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া। তাদের বিষয়ে যাচাই-বাছাইয় শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 
 

Related Topics

টপ নিউজ

ঢাকা / পোশাক / আন্দোলন / ইনক্রিমেন্ট / আশুলিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net