Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না: নাহিদের বক্তব্যের সমালোচনায় ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 December, 2024, 09:10 pm
Last modified: 13 December, 2024, 10:37 pm

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না: নাহিদের বক্তব্যের সমালোচনায় ফখরুল

তিনি বলেন, ‘প্রতিটি কথা মেপে বলা দরকার। এমন কথা বলবেন না, যাতে পতিতরা সুযোগ পেয়ে যায়। তারা যেন ফিরে আসতে না পারে সেজন্য ঐক্য ও মেধা দিয়ে কাজ করতে হবে।’ 
টিবিএস রিপোর্ট
13 December, 2024, 09:10 pm
Last modified: 13 December, 2024, 10:37 pm
ছবি: টিবিএস

'রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে' তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলামের এ বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না।'

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'গত ১৫ বছর একাত্তরের ইতিহাস বিকৃত করা হয়েছে, এখন যেন আবার ইতিহাস বিকৃত করা না হয়। একনায়কতন্ত্রের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য স্বৈরাচারেরা মেধাবী মানুষগুলো সরিয়ে দিতে চায়। সেটি করেছিল পাকিস্তান, ১৯৭১ সালে।'

তথ্য উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, 'উনি কেন, কি বোঝাতে চাচ্ছেন জানি না। গভীরতা কি, জানি না। এ সরকারকে তো আমরা সবাই মিলে সমর্থন দিয়ে যাচ্ছি। জনগণ সমর্থন দিচ্ছে। বিএনপির সমর্থন দিচ্ছে।  তাদের কাজ একটা পরিবেশ তৈরি করা।'

তথ্য উপদেষ্টার বক্তব্যের তীব্র নিন্দা ও তা প্রত্যাহারে আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, 'দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। প্রতিটি কথা মেপে বলা দরকার। এমন কথা বলবেন না, যাতে পতিতরা সুযোগ পেয়ে যায়। তারা যেন ফিরে আসতে না পারে সেজন্য ঐক্য ও মেধা দিয়ে কাজ করতে হবে।'

মির্জা ফখরুল আবার বলেন, 'উনি (তথ্য উপদেষ্টা) যদি না বুঝে বলে থাকেন, তাতে কোনো মত নেই। তবে যদি বুঝে বলে থাকেন, সেটি প্রত্যাহার করতে হবে।' 

নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, 'শুধু স্লোগান দিয়ে জেতা যাবে না। জিততে হলে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে জিততে হবে। কারণ পতিতরা সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা চালিয়ে ষড়যন্ত্র করছে। আমরা ১৫ বছর লড়াই করেছি, আর ছেলেরা দুই মাসে কি এমন অলৌকিক শক্তি পেয়েছিল? স্বৈরাচার পালাতে বাধ্য হলো। এ শক্তি হলো কথা ও সোশ্যাল মিডিয়ার কার্যক্রম।

তিনি বলেন, 'শেখ হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য ভয় পাইয়ে দিতে তরুণ ও বুদ্ধিজীবীদের আয়নাঘরে নিয়েছিল। একে মারে, একে ধরে। এটা হতে দেওয়া যায় না। গণতন্ত্র হচ্ছে পরমতসহিষ্ণুতা।' 

নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে তিনি বলেন, 'আপনারা মনে করেছেন হাসিনা পালিয়ে গেছে, শেষ। না। আমাদের সামনে আরও বেশি কাজ। নির্বাচনে শেষ হলেই কাজ শেষ নয়, গণতন্ত্র পুনরুদ্ধার না করা পর্যন্ত কাজ করতে হবে।'

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'তত্ত্বাবধায়ক সরকারের তিনটি নির্বাচন সুষ্ঠু হয়েছিল। এদেশের মানুষ ভোট দেওয়ার স্বাধীনতা পেলে সরকার পরিবর্তন করতে পারে। মানুষ চায়, গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতা সার্বভৌমত্ব ও অর্থনৈতিক মুক্তি।' 

তিনি বলেন, 'অন্তর্বতী সরকার যে বার্তা দিয়েছে, সেটি বাস্তবায়ন করতে হবে। নির্বাচন বিলম্বিত হলে সরকারের জন্য খারাপ, জনগণের জন্য ক্ষতি বয়ে আনবে। সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনকে। নির্বাচন অনুষ্ঠিত হলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না।' 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, 'পাকিস্তানিরা যখন আর আমাদের কন্ট্রোল করতে পারছিল না, তখন তারা এদেশের বুদ্ধিজীবীদের হত্যার ষড়যন্ত্র করে এবং তা বাস্তবায়ন করে। ২৪-এ বিজয়ের আগে কিন্তু বুদ্ধিজীবীদের টার্গেট করা হয়নি। তবে উদীয়মান বুদ্ধিজীবী তরুণদের হত্যা করে পালিয়ে গেছে আওয়ামী লীগ, শেখ হাসিনা।' তিনি তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।  

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাহমুদ হাসান, শিক্ষক ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) 
 

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / বিএনপি / তথ্য উপদেষ্টা / আওয়ামী লীগ / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net