Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
05 December, 2024, 10:45 am
Last modified: 05 December, 2024, 11:10 am

Related News

  • শিশু রামিসা হত্যা: পুলিশ হেফাজতে ও আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করার নির্দেশ আদালতের
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

গতকাল দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব জংশন রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
05 December, 2024, 10:45 am
Last modified: 05 December, 2024, 11:10 am
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে কিশোরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অপরাধ বিভাগের উপ-কমিশনার (ডিসি) রইস উদ্দিন জানিয়েছেন, ভৈরব ও চট্টগ্রাম কোতোয়ালি থানার যৌথ অভিযানে কিশোরগঞ্জের ভৈরব জংশন রেলওয়ে স্টেশন থেকে চন্দনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, একটি হেলমেট, কমলা রঙের টি-শার্ট এবং কালো প্যান্ট পরা অবস্থায় চন্দন রাঙ্গাম সিনেমা হলের পাশে সংঘর্ষের সময়ে সাইফুল ইসলামকে একাধিকবার ভোজালি দিয়ে আক্রমণ করছেন।

রইস উদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর চন্দন আত্মগোপন করেন। পুলিশ গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান ট্র্যাক করে এবং রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, অভিযুক্তকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে এবং আজ তাকে আদালতে পেশ করা হবে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসেন বলেন, গ্রেপ্তারকৃত চন্দনকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

চন্দন চট্টগ্রাম কতোয়ালী থানার বান্ডেল রোডের সেবক কলোনির ধারী বর্মণের ছেলে। পুলিশ জানায়, গতকাল চট্টগ্রাম থেকে ভৈরব রেলওয়ে স্টেশনে এসে ঘোরাঘুরি করছিলেন চন্দন। তার পরিকল্পনা ছিল, রাত গভীর হলে স্থানীয় মেথরপট্টিতে তার শ্বশুরবাড়িতে আশ্রয় নেবেন।

এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সকাল ১১টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হলে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। 

এরপরই কয়েকশ ইসকন সমর্থক আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন। তারা চিন্ময়কে বহনকারী প্রিজন ভ্যান প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময়কে কারাগারে নিয়ে যায়। 

তারা চিন্ময়কে বহনকারী প্রিজনভ্যানটি ঘেরাও করে আটকে রাখেন। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলেও তারা পথ অবরোধ করে রাখেন। তারা প্রিজনভ্যানের চাকাও পাংচার করে দেন। পরে সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলিফকে আদালতের মূল ফটকের প্রবেশমুখের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের পাশের গলি থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 
 
Related Topics

টপ নিউজ

আইনজীবী আলিফ হত্যা / গ্রেপ্তার / আসামি / নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ / আইনজীবী নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • শিশু রামিসা হত্যা: পুলিশ হেফাজতে ও আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করার নির্দেশ আদালতের
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net