Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিপরীতে সত্য তুলে ধরুন: বাংলাদেশের গণমাধ্যমের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

বাসস
02 December, 2024, 08:20 pm
Last modified: 03 December, 2024, 04:10 pm

Related News

  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে: শুভেন্দু অধিকারী

ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিপরীতে সত্য তুলে ধরুন: বাংলাদেশের গণমাধ্যমের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বাসস
02 December, 2024, 08:20 pm
Last modified: 03 December, 2024, 04:10 pm
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। ছবি: বাসস

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিপরীতে সত্য তুল ধরার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, 'দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশ সম্পর্কে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে। একমাত্র আপনারাই সত্য ঘটনা প্রকাশ করে ভারতীয় মিডিয়ার এই মিথ্যা প্রচারটাকে বন্ধ করে দিতে পারেন।'

আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এসময় তিনি বলেন, 'আমাদের দেশের সাংবাদিকদের কাছে অনুরোধ করব আপনারা সত্যি ঘটনাটাই বলেন, সত্যি ঘটনাটা প্রকাশ করেন। তাহলে যারা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে।'

আবু সাঈদ হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আবু সাঈদের বীরত্বগাঁথা বলে শেষ করা যাবে না। আমি শুনেছি এখানে সাঈদের নামে একটা ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। এই ফাউন্ডেশনে আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আমরা সেটা করব।'

তিনি বলেন, 'এ পর্যন্ত আবু সাঈদ হত্যা মামলায় তিনজন আসামি গ্রেফতার হয়েছে। এই মামলা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব। অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে, তাদের যদি আপনারা (মিডিয়া) আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। আসামিদের কাউকেই কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না।'

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, 'ধরেন একটা ঝড়-ঝাপ্টার পরেও কিন্তু আপনার ঘর রিপিয়ার করতে একটু সময় দরকার হয়। আমাদেরকেও কিছু সময় দিতে হবে। আগের চাইতে একটুতো পরিস্থিতির উন্নতি হয়েছে, আস্তে-আস্তে আরও উন্নতি হবে।'

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'ইসকন নিষিদ্ধের ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। তেমন কোনো পরিকল্পনা হলে তা আপনারা জানতে পারবেন। কোনো মামলায় হয়রানিমূলকভাবে কাউকে জড়ানো হলে ভুক্তভোগী অবশ্যই ছাড়া পাবেন।'

আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছেন, আমরা তাদেরও আইনের আওতায় আনব। মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি ভোগ করতে না হয়, এ ব্যবস্থাও আমরা নিচ্ছি। এজন্য পুলিশের পাশাপাশি ডিসিদের সমন্বয়েও কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।

তিনি দেশবাসীকে ধৈয্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নতির জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ যা কিছু রয়েছে, সবাই একসঙ্গে কাজ করলে স্বাভাবিক হয়ে যাবে। আমি মিডিয়ার কাছে অনুরোধ করব আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। যদি আমাদের ভেতরে কোনো দুর্নীতি পান, আপনারা সেটা প্রকাশ করুন। ব্যক্তিগতভাবে যদি আমারও কোনো দুর্নীতি দেখেন, সেটাও প্রকাশ করেন।

তিনি পুলিশ নিয়োগসহ সিলেকশনে যদি কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি থাকে, সেটা তুলে ধরতে সাংবাদিকের আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, 'যদি কোনো রকমের নিয়োগ বাণিজ্য হয়ে, তা আপনারা জানান, আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।'

এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আসফাকুজ্জান, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপৃুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের উধর্¦তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানান, তার কবর জিয়ারত করেন এবং পরিবারের লোকজনের খোঁজ-খবর নেন এবং এলাকার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

দুপুরের পর স্বরাষ্ট্র উপদেষ্টা রংপুর পুলিশলাইন্স অডিটোরিয়ামে রংপুর বিভাগীয় আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। 

উপদেষ্টা জাহাঙ্গীর আলম রংপুর জেলা পুলিশলাইন স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর বিভাগের সব জেলার পুলিশ ইউনিট, মেট্রোপলিটন পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এবং বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Related Topics

টপ নিউজ

ভারতীয় গণমাধ্যম / অপপ্রচার / স্বরাষ্ট্র উপদেষ্টা / লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম / সত্য / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে: শুভেন্দু অধিকারী

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net