Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পরামর্শ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 November, 2024, 04:00 pm
Last modified: 23 November, 2024, 07:49 pm

Related News

  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • ‘রাষ্ট্রপতি আমাকে ফোন করে বললেন, ঢাকায় যেন কোনো সৈন্য ঢুকতে না পারে’
  • এস আলম-সামিট দেশি না বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পরামর্শ

নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন সংস্কার কমিশনের আরেক সদস্য ড. তোফায়েল আহমেদ।
টিবিএস রিপোর্ট
23 November, 2024, 04:00 pm
Last modified: 23 November, 2024, 07:49 pm
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ছবি: সংগৃহীত।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় সভায় – স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা, স্থানীয় সরকারের সব কটি নির্বাচন একই দিনে করা, রাষ্ট্রপতি নির্বাচনসহ সব নির্বাচন সরাসরি ভোটে করাসহ বিভিন্ন পরামর্শ ওঠে এসেছে।

আজ শনিবার (২৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেসরকারি টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে সংস্কার কমিশন। সেখানে এসব প্রস্তাব ওঠে আসে।

বৈঠক শেষে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সভায় নির্বাচন সংস্কার কমিশনের কাছে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থীর নির্বাচিত না হওয়া এবং পুনরায় 'না' ভোট চালুর মতো বেশকিছু সুপারিশ করা হয়েছে। "বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি করার বিষয়ে আলোচনা হয়েছে। অনেকেই বলেছেন সব নির্বাচন প্রত্যক্ষভাবে হওয়া উচিত। এছাড়া, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে আয়োজন এবং সংসদীয় পদ্ধতি এড়িয়ে চলার পরামর্শ এসেছে।"
 
তিনি আরও জানান, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বিশেষত প্রবাসীদের ভোটের অন্তর্ভুক্তি নিয়ে কমিশন চিন্তাভাবনা করছে। ভোটারদের নির্দিষ্ট শতাংশ ভোট পাওয়ার শর্ত এবং 'না' ভোট পুনর্বহালের বিষয়ে সুপারিশ এসেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত না হন, সে বিষয়েও আলোচনা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন সংস্কার কমিশনের আরেক সদস্য ড. তোফায়েল আহমেদ।

তিনি বলেন, "নাগরিক সমাজের অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে। টেস্ট হয়ে যাবে। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার হবে, তা নিশ্চিত হয়ে যাবে।" 

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন অংশীজনদের সঙ্গে মতবিনিময় করছে। পাশাপাশি  সাধারণ মানুষের মতামত নেওয়া হচ্ছে ডিজিটাল মাধ্যমে। ৩১ ডিসেম্বরের মধ্যে কমিশনের সংস্কার প্রস্তাব তৈরি করার কথা রয়েছে। এখন পর্যন্ত সংস্কার কমিশন কোনো প্রস্তাব বা সুপারিশ তৈরি করেনি।

Related Topics

টপ নিউজ

রাষ্ট্রপতি / নির্বাচন কমিশন / নির্বাচন কমিশন সংস্কার / বদিউল আলম মজুমদার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • ‘রাষ্ট্রপতি আমাকে ফোন করে বললেন, ঢাকায় যেন কোনো সৈন্য ঢুকতে না পারে’
  • এস আলম-সামিট দেশি না বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net