Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
সুবিধা বাড়লো নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের, ১০ বছর দিতে হবে না কর 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
14 November, 2024, 06:05 pm
Last modified: 14 November, 2024, 06:10 pm

Related News

  • গ্যাস সংযোগ না থাকায় থমকে আছে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন
  • সামাজিক সুরক্ষা, ব্লু-ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ তহবিল ও বরাদ্দের ঘোষণা
  • আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

সুবিধা বাড়লো নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের, ১০ বছর দিতে হবে না কর 

আজ বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ট্যারিফ রেশনালাইজেশন অব সোলার প্যানেল’ শীর্ষক এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট 
14 November, 2024, 06:05 pm
Last modified: 14 November, 2024, 06:10 pm
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস।

নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন শুরুর পরবর্তী ১০ বছরে কোনো কর দিতে হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৯ অক্টোবর এ সুবিধা পাঁচ বছরের জন্য দেওয়ার কথা থাকলেও, সিদ্ধান্ত পরিবর্তন করে সুবিধা বাড়িয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত 'ট্যারিফ রেশনালাইজেশন অব সোলার প্যানেল' শীর্ষক এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, অর্থ ও বিদ্যুৎ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ওই সভায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগের প্রত্যয়ন পত্রের ভিত্তিতে আমদানিকৃত সামগ্রীর উপর ৫ শতাংশ অগ্রিম ভ্যাট মওকুফ করা হবে বলেও জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে। 

এ বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, "নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।" ফাওজুল কবির আশা করছেন, এ পদক্ষেপের মাধ্যমে এ লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, আয়কর আইন ২০২৩-এর ৭৬ ধারা অনুসারে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক উৎপাদন ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের জুনের মধ্যে শুরু হলে, তারা আগামী ১০ বছর ১০০ শতাংশ কর অব্যাহতি পাবে। আর এই ১০ বছরের পরবর্তী তিন বছর ৫০ শতাংশ এবং তার পরের দুই বছর ২৫ শতাংশ কর অব্যাহতি পাবে প্রতিষ্ঠানগুলো।

গত ২৯ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড এক প্রজ্ঞাপনে জানিয়েছিল, নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করলে উৎপাদন শুরুর দিন থেকে পাঁচ বছর পর্যন্ত তাদের কোনো কর দিতে হবে না।

এ প্রজ্ঞাপনের ১৫ দিন পরে সরকার এ সিদ্ধান্ত পরিবর্তন করে ১০ বছর কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Related Topics

টপ নিউজ

নবায়নযোগ্য জ্বালানি / নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান / ১০ বছর / কর দিতে হবে না / উৎপাদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • গ্যাস সংযোগ না থাকায় থমকে আছে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন
  • সামাজিক সুরক্ষা, ব্লু-ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ তহবিল ও বরাদ্দের ঘোষণা
  • আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net