Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা, ৪.৭৮ লাখ টাকা থেকে সরকারি প্যাকেজ শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 October, 2024, 03:30 pm
Last modified: 30 October, 2024, 03:53 pm

Related News

  • হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী

২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা, ৪.৭৮ লাখ টাকা থেকে সরকারি প্যাকেজ শুরু

সরকারিভাবে এবছর দুই ধরনের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
30 October, 2024, 03:30 pm
Last modified: 30 October, 2024, 03:53 pm
হজযাত্রী। ফাইল ছবি

২০২৫ সালের জন্য বাংলাদেশ থেকে হজ পালনের সরকারি ও বেসরকারি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার দুপুরে সচিবালয়ে নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে 'হজ প্যাকেজ-২০২৫' ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া হজে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী অংশ নিতে পারবেন। 

সরকারি হজ প্যাকেজের ধরণ ও মূল্য

সরকারিভাবে এবছর দুই ধরনের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে:

  • সাধারণ হজ প্যাকেজ-১: ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা
  • সাধারণ হজ প্যাকেজ-২: ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় হজযাত্রীদের ২০২৪ সালের চেয়ে এক লাখ ৫৯৮ টাকা কম খরচ হবে। সরকারি মাধ্যমে হজের সাধারণ প্যাকেজ-২ এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। ২০২৪ সালে সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজের মূল্য ছিল ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। সে বছর বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। আগামী বছর হজের বিশেষ প্যাকেজ থাকছে না। 

সরকারি হজ প্যাকেজ-১ এর আওতায় মক্কায় হারাম শরীফের ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববীর দেড় কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা রাখা হয়েছে। এছাড়া মিনায় গ্রিন জোনে তাঁবু, আরাফা-মিনা-মুযদালিফা রুটে বাস ও ট্রেনের মাধ্যমে যাতায়াত এবং খাবার পরিবেশনের সুবিধা পাবেন হজযাত্রীরা। মক্কা ও মদিনায় রুম প্রতি সর্বোচ্চ ৬ জন করে থাকতে পারবেন এবং প্রতিটি রুমে অ্যাটাচ বাথ ও রেফ্রিজারেটরের ব্যবস্থা থাকবে। 

প্রতি হজযাত্রীকে খাবার বাবদ অন্তত ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং কুরবানির জন্য ৭৫০ সৌদি রিয়াল সঙ্গে রাখতে হবে। প্রতি ৪৬ জন হজযাত্রীর জন্য একজন হজ গাইডেরও ব্যবস্থা থাকবে।

এছাড়া, সরকারি প্যাকেজের সঙ্গে অতিরিক্ত অর্থ প্রদান করে হজযাত্রীরা মক্কা ও মদিনায় ২, ৩, এবং ৪ শয্যার রুম বা শর্ট প্যাকেজের সুবিধা নিতে পারবেন। বেসরকারি মাধ্যমে ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা, যা ২০২৪ সালের তুলনায় ১ লাখ ৬ হাজার ৬৪৪ টাকা কম। গত বছর বেসরকারি মাধ্যমে সাধারণ প্যাকেজের মূল্য ছিল ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং বিশেষ প্যাকেজের মূল্য ছিল ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

Related Topics

টপ নিউজ

হজ প্যাকেজ / ধর্ম উপদেষ্টা / হজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net