Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
সচিবালয়ে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেপ্তার ২৬ জনই ছাত্রলীগের সঙ্গে জড়িত: ডিএমপি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 October, 2024, 05:35 pm
Last modified: 24 October, 2024, 05:47 pm

Related News

  • রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার
  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলা: বগুড়ায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি

সচিবালয়ে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেপ্তার ২৬ জনই ছাত্রলীগের সঙ্গে জড়িত: ডিএমপি 

আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ৫৪ জনের মধ্যে ২৬ জনকে শাহবাগ থানায় মামলা করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 October, 2024, 05:35 pm
Last modified: 24 October, 2024, 05:47 pm
এইচএসসি’র পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার্থীদের একাংশ। ছবি:ইউএনবি।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় আটক ৫৪ জনের মধ্যে ২৬ জনই ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শাহবাগ থানায় মামলা করে এ ২৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকালে আনুমানিক সাড়ে তিনটার দিকে অজ্ঞাত ৬০-৭০ জন যুবক জোরপূর্বক বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে। তারা সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে সচিবালয়ে প্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সরকারি কাজে বাধা দিয়েছে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে ৫৪ জনকে আটক করে। তাদের মধ্য থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২৮ জনকে মুচলেকা গ্রহণপূর্বক তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। বাকি ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০-৭০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা  দায়ের করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশের মাধ্যমে, বেআইনিভাবে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে দাঙ্গা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদানসহ আঘাত, সরকারি স্থাপনা ভাঙচুর করে ক্ষতিসাধন এবং ভয় ভীতি ও হুমকি প্রদানের অভিযোগ আনা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ২৬ জনকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এর সাথে জড়িত বলে জানা গেছে। 

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) এর আশেপাশের এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়।

Related Topics

টপ নিউজ

ডিএমপি / সচিবালয় / এইচএসসি / বিশৃঙ্খলা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার
  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলা: বগুড়ায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net