Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
সাগর–রুনি হত্যা মামলা: রাষ্ট্রপক্ষকে সহায়তা করবেন ৯ আইনজীবী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 October, 2024, 05:45 pm
Last modified: 01 October, 2024, 05:47 pm

Related News

  • সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট
  • কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন, হাইকোর্টে রিট
  • শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, এজলাসের বাইরে ‌‘জয় বাংলা’ স্লোগান
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে
  • ভারতে মুসলিম বৃদ্ধকে বাঁচানোতে হিন্দু যুবকের জিমে সদস্য কমে গেল; পাশে দাঁড়াল আইনজীবী সমাজ

সাগর–রুনি হত্যা মামলা: রাষ্ট্রপক্ষকে সহায়তা করবেন ৯ আইনজীবী

আইনজীবী নিয়োগের আবেদনে বলা হয়েছে, এতদিনেও মামলায় কোনো অগ্রগতি না হওয়ায় মামলাটি দ্রুত নিষ্পত্তির ও ন্যায়বিচারের স্বার্থে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটরকে সহায়তার জন্য বাদী পক্ষে নিজ খরচে আইনজীবী নিয়োগ করা আবশ্যক হয়ে পড়েছে।
টিবিএস রিপোর্ট
01 October, 2024, 05:45 pm
Last modified: 01 October, 2024, 05:47 pm
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় বাদীর ব্যক্তিগত খরচে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরসহ নয় আইনজীবীকে মামলা পরিচালনার অনুমতি দিয়েছেন আদালত।

একইসঙ্গে আগামী ১৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান আইনজীবী শিশির মনির।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।

আইনজীবীরা হলেন শিশির মনির, মুজাহিদুল ইসলাম, মিজানুল হক, মোস্তফা জামাল, আবু রাসেল, মহিউদ্দিন, আব্দুল্লাহ আল ফারুক, ইকবাল হোসেন ও মুত্তাকিন হোসাইন।

গতকাল সোমবার মামলার বাদী রুনির ভাই নওশের আলী রোমান আদালতে এ আবেদন করেন। পরে আদালত বাদীর উপস্থিতিতে বিষয়টি শুনানির জন্য দিন ধার্য করেন।

আইনজীবী নিয়োগের আবেদনে বলা হয়েছে, মামলার ভুক্তভোগী সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিকে অজ্ঞাতনামা আসামিরা ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করে।

মামলাটি দীর্ঘ ১২ বছর তদন্ত চললেও কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। এতদিনেও মামলায় কোনো অগ্রগতি না হওয়ায় মামলাটি দ্রুত নিষ্পত্তির ও ন্যায়বিচারের স্বার্থে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটরকে সহায়তার জন্য বাদী পক্ষে নিজ খরচে আইনজীবী নিয়োগ করা আবশ্যক হয়ে পড়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। 

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার একজন এসআই। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। 

তবে দুই মাসেরও বেশি সময় তদন্ত করেও ডিবি কোনো রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল মামলার তদন্তভার র‍্যাবের হাতে হস্তান্তর করা হয়।

মামলার আসামিরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ, এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। 

তাদের মধ্যে তানভীর ও পলাশ বর্তমানে জামিনে রয়েছেন।

Related Topics

টপ নিউজ

সাগর-রুনি / সাগর-রুনি হত্যা / সাংবাদিক দম্পতি হত্যা / আইনজীবী নিয়োগ / আইনজীবী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট
  • কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন, হাইকোর্টে রিট
  • শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, এজলাসের বাইরে ‌‘জয় বাংলা’ স্লোগান
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে
  • ভারতে মুসলিম বৃদ্ধকে বাঁচানোতে হিন্দু যুবকের জিমে সদস্য কমে গেল; পাশে দাঁড়াল আইনজীবী সমাজ

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net