Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
প্রতি কেজি ১০ ডলার মূল্যে ভারতে রপ্তানি চালানে গেল ৫৪ মেট্রিক টন ইলিশ

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
26 September, 2024, 07:25 pm
Last modified: 28 September, 2024, 02:02 pm

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • বেনাপোল সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও

প্রতি কেজি ১০ ডলার মূল্যে ভারতে রপ্তানি চালানে গেল ৫৪ মেট্রিক টন ইলিশ

আজ বৃহস্পতিবার বিকালে প্রথম চালানে ১০ জন রপ্তানিকারক মোট ৫৪ মেট্রিক টন ইলিশ পাঠিয়েছেন। প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার, বা বাংলাদেশি টাকায় ১,১৮০ টাকা মূল্যে রপ্তানি হচ্ছে।
যশোর প্রতিনিধি
26 September, 2024, 07:25 pm
Last modified: 28 September, 2024, 02:02 pm
ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে অন্যান্য বছরের মতো এবারও ভারতে গেল ইলিশ। আজ বৃহস্পতিবার বিকালে প্রথম চালানে ১০ জন রপ্তানিকারক মোট ৫৪ মেট্রিক টন ইলিশ পাঠিয়েছেন। প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার, বা বাংলাদেশি টাকায় ১,১৮০ টাকা মূল্যে রপ্তানি হচ্ছে।

দেশের ৪৯টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। ১৩ অক্টোবরের আগেই ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।  

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন জানান, ইলিশের বাংলাদেশি রপ্তানিকারক সাজ্জাদ এন্টারপ্রাইজ এবং আমদানিকারক ভারতের আর জে ইন্টারন্যাশনাল। বন্দর থেকে ইলিশ ছাড়করণে সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েছে বাংলাদেশ লজিস্টিক।

জানা যায়, কলকাতার ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (এফআইএ) থেকে গত ৯ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমোদনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়। পরে বিশেষ বিবেচনায় সরকার ভারতে ২ হাজার ৪২০ টন রপ্তানির অনুমতি দেয়। যা বৃহস্পতিবার থেকে রপ্তানি শুরু হয়েছে।

ভারতগামী ইলিশের ট্রাক। ছবি: টিবিএস।

সাধারণ ব্যবসায়ীরা বলছেন ইলিশ রপ্তানি দুই দেশের মধ্যে সুসম্পর্ক বাড়াতে বড় ভূমিকা রাখবে।

বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, আজ বৃহস্পতিবার বিকালে ১০ জন রপ্তানিকারক ৫৪ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠিয়েছে। প্রতি কেজি ইলিশ মাছের দাম ধরা হয়েছে ১০ ডলার।

বন্দর সংশ্লিষ্টরা জানান, ২০১২ সালে ইলিশ রপ্তানি বন্ধ হয়েছিল। পরে  আবার শুরু হয়। তবে বিশেষ বিবেচনায় কেবল দুর্গাপূজাতে ইলিশ রপ্তানির সুযোগ রয়েছে। গেল বছর রপ্তানির অনুমতি ছিল তিন হাজার ৯০০ মেট্রিক টনের। এবছর অনুমতি দেওয়া হয়েছে দুই হাজার ৪২০ টনের।

বেনাপোল বন্দরের উপপরিচালক সজিব নাজির জানান,  কাগজ পত্রের কাজ শেষে পণ্যবাহী ইলিশের ট্রাক যাতে দ্রুত ভারতে ঢুকতে পারে সে বিষয়ে সহযোগীতা করা হবে।
 
Related Topics

টপ নিউজ

ইলিশ / প্রথম চালান / বেনাপোল / ভারতে রপ্তানি / দুর্গাপূজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • বেনাপোল সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net