Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
পর্যটন সেবায় ভ্যাট প্রত্যাহার ও বিধিমালা সংস্কারের দাবি ট্যুর অপারেটরদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 September, 2024, 11:25 am
Last modified: 26 September, 2024, 11:27 am

Related News

  • কমতে পারে স্বর্ণের দাম, সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ
  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • সার-কীটনাশকের দেশীয় উৎপাদনে উৎসাহ দিতে ভ্যাট-শুল্ক মওকুফ
  • বাজেট ২০২৬-২৭: চিকিৎসা যন্ত্রপাতি শিল্পে শুল্ক রেয়াত ও ডায়ালাইসিস ফিল্টারে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন

পর্যটন সেবায় ভ্যাট প্রত্যাহার ও বিধিমালা সংস্কারের দাবি ট্যুর অপারেটরদের

গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে "ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইন, ২০২৪" এর অসংগতিগুলো সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানায় ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিওএবি)।
টিবিএস রিপোর্ট
26 September, 2024, 11:25 am
Last modified: 26 September, 2024, 11:27 am
বাংলাদেশের পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ট্যুর অপারেটরের সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিওএবি)।

গতকাল (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি "ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইন, ২০২৪" এর অসংগতিগুলো সমাধানের জন্যও সরকারের প্রতি আহ্বান জানায়।

অনুষ্ঠানে টিওএবি'র সভাপতি মো. রাফিউজ্জামান বলেন, নতুন নিয়ম অনুযায়ী লাইসেন্স পেতে হলে ট্যুর অপারেটরদের ৫০ হাজার টাকা নিবন্ধন ফি, ১০ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স সনদ এবং ৩ লাখ টাকা জামানত জমা দিতে হবে।

এমন শর্তগুলো ট্যুর অপারেটরদের জন্য অবাস্তব হয়ে উঠছে উল্লেখ করে মো. রাফিউজ্জামান বলেন, "এটি নতুন উদ্যোক্তাদের দেশের পর্যটন শিল্পে এগিয়ে আসতে নিরুৎসাহিত করবে।"

তিনি আরও বলেন, পর্যটন খাতকে সহায়তা করতে ট্যুর অপারেটরদের সেবায় আরোপিত করগুলো প্রত্যাহার করা জরুরি। "এই করগুলো ইতোমধ্যেই অপারেটরদের প্রস্তাবিত প্যাকেজের মোট মূল্যের সঙ্গে অন্তর্ভুক্ত করা রয়েছে।"

তিনি বলেন, "যদি এখন পর্যটন উপাদানের সাথে প্যাকেজে আবারও কর আরোপ করা হয় বা ট্যুর অপারেটর সেবায় ১৫ শতাংশ মুসক (ভ্যাট) ধার্য করা হয়, তাহলে ভ্রমণের খরচ অনেক বেড়ে যাবে এবং এটি শিল্পের ওপর বিরূপ প্রভাব ফেলবে।

সংগঠনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে: রপ্তানি পণ্যগুলোর স্বীকৃতি; আগত পর্যটনের জন্য প্রণোদনা ও অন্যান্য সুবিধা প্রদান; পর্যটকদের জন্য ব্যবহৃত সড়ক পরিবহণ, নৌকা, আবাসন ও বিভিন্ন যন্ত্রপাতির ওপর করমুক্ত বা শুল্কছাড়া সুবিধা প্রদান এবং বিদেশি মুদ্রা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আগত ট্যুর অপারেটরদের মোট বিলের ওপর ১০ শতাংশ অগ্রিম আয়কর কর্তনের প্রক্রিয়া বন্ধ করা।

তারা পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের জন্য অনুমোদন গ্রহণ করার প্রক্রিয়া সহজতর করার এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে বিকল্প ভ্রমণ রুট প্রতিষ্ঠারও আহ্বান জানিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি খবীর উদ্দিন আহমেদসহ অন্যান্য সদস্যরা।

Related Topics

টপ নিউজ

পর্যটন সেবা / ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ / পর্যটন / ভ্যাট / ভ্রমণ ব্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • কমতে পারে স্বর্ণের দাম, সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ
  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • সার-কীটনাশকের দেশীয় উৎপাদনে উৎসাহ দিতে ভ্যাট-শুল্ক মওকুফ
  • বাজেট ২০২৬-২৭: চিকিৎসা যন্ত্রপাতি শিল্পে শুল্ক রেয়াত ও ডায়ালাইসিস ফিল্টারে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net