Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
খাগড়াছড়িতে হামলার ঘটনায় বিক্ষুব্ধ পাহাড়িদের প্রতিবাদ, সাত দফা দাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 September, 2024, 12:50 am
Last modified: 21 September, 2024, 12:57 am

Related News

  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর
  • পার্বত্য চট্টগ্রামের ১২ বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা  
  • খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটিতে স্টারলিংক ব্যবহারে দ্রুতগতির ইন্টারনেট; ই-লার্নিংয়ে যুক্ত হবে শিক্ষার্থীরা
  • মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকীতে ঢাকায় স্মরণসভা

খাগড়াছড়িতে হামলার ঘটনায় বিক্ষুব্ধ পাহাড়িদের প্রতিবাদ, সাত দফা দাবি

পার্বত্য চট্টগ্রামে আগামী ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথে অবরোধের ডাক দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
21 September, 2024, 12:50 am
Last modified: 21 September, 2024, 12:57 am
খাগড়াছড়ির দীঘিনালায় লারমা স্কয়ার বাজারে অগ্নিসংযোগে অন্তত ১০৫টি দোকান, ১৪টি মোটরসাইকেলসহ কয়েকটি অটোরিকশা পুড়ে যায়। ছবি: টিবিএস

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে অগ্নিসংযোগ ও 'সেনাবাহিনীর গুলির' প্রতিবাদ করে এবং জড়িতদের শাস্তি চেয়ে সাত দফা দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ পাহাড়ি শিক্ষার্থী-জনতা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'র রাজু ভাস্কর্যের সামনে পাহাড়ি শিক্ষার্থী-জনতার এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

এ দিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে 'বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা' নামক একটি প্ল্যাটফর্ম জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে আগামী ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথে অবরোধের ডাক দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, 'জুম্ম শিক্ষার্থীরা আশা করেছিলেন জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ নির্মাণের গণতান্ত্রিক অভিযাত্রায় পাহাড়ের জুম্ম জনগণও শামিল হতে পারবেন।'

সমাবেশে দীঘিনালায় সহিংসতার শিকার পাহাড়ি অধিবাসীসহ তিন পার্বত্য জেলার জুম্ম জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, জাতিসংঘের মাধ্যমে হামলার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা, নিহত তিনজন পাহাড়ি ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থার দাবি করা হয়।

একইসঙ্গে ক্ষতিগ্রস্থ বৌদ্ধ বিহার পুনঃনির্মাণ এবং দোকান-পাট ও বাড়িঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া, 'ঘটনার সঙ্গে জড়িত' সামরিক-বেসামরিক কর্মকর্তাদের বরখাস্ত ও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবির কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে।

এছাড়া পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সেনাবাহিনী ও স্থানীয় বাঙালিদের প্রত্যাহার এবং অবিলম্বে তিন জেলায় স্বায়ত্তশাসন দেওয়াসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি করেন বিক্ষোভকারীরা।

'ইতোমধ্যেই অনেক পাহাড়ি নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপত্তার খোঁজে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন,' বলা হয় বিবৃতিতে।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক নুমং প্রু মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের ঢাকা মহানগর সভাপতি প্রিয় জ্যোতি ত্রিপুরা, পাহাড়ি শ্রমিক কল্যাণ সমিতির শান্ত চাকমা, মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান, জুম্ম নাগরিক সমাজের ডা. অজয় প্রকাশ চাকমাসহ বেশ কয়েকজন পাহাড়ি ছাত্রনেতা।

Related Topics

পাহাড়ি জনগোষ্ঠী / খাগড়াছড়ি / পার্বত্য চট্টগ্রাম / দিঘীনালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর
  • পার্বত্য চট্টগ্রামের ১২ বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা  
  • খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটিতে স্টারলিংক ব্যবহারে দ্রুতগতির ইন্টারনেট; ই-লার্নিংয়ে যুক্ত হবে শিক্ষার্থীরা
  • মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকীতে ঢাকায় স্মরণসভা

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net