Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ত্বকী হত্যা: না’গঞ্জে আসামিকে নিয়ে আজমেরী ওসমানের টর্চার সেল পরিদর্শনে র‌্যাব

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
18 September, 2024, 06:50 pm
Last modified: 18 September, 2024, 07:17 pm

Related News

  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

ত্বকী হত্যা: না’গঞ্জে আসামিকে নিয়ে আজমেরী ওসমানের টর্চার সেল পরিদর্শনে র‌্যাব

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনকালে শহরের আল্লামা ইকবাল রোডে অবস্থিত আজমেরী ওসমানের টর্চার সেল এবং শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল এলাকা ঘুরে দেখেন। টর্চার সেলটি বর্তমানে বহুতল ভবনে পরিণত হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
18 September, 2024, 06:50 pm
Last modified: 18 September, 2024, 07:17 pm
ছবি: টিবিএস

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার আসামি শাফায়েত হোসেন শিপনকে নিয়ে ত্বকী হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে র‍্যাব।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাংবাদিকদের উপস্থিতিতে র‍্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও উপস্থিত লোকজনের সাথে কথা বলেন। পরিদর্শনকালে শহরের আল্লামা ইকবাল রোডে অবস্থিত আজমেরী ওসমানের 'টর্চার সেল' এবং শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল এলাকা ঘুরে দেখেন। টর্চার সেলটি বর্তমানে বহুতল ভবনে পরিণত হয়েছে।

পরিদর্শন শেষে র‍্যাব সিও তানভীর মাহমুদ পাশা বলেন, 'মামলায় নতুন করে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকিদের জিজ্ঞাসাবাদ করেও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। আজমেরী ওসমানের উইনার ফ্যাশনটি এখন আর নেই। সেখানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। ত্বকীকে অপহরণ, নির্যাতন এবং লাশ ফেলে রাখা স্থানটি তদন্তের স্বার্থে আজ পরিদর্শন করা হয়েছে।'

ছবি: টিবিএস

আসামি শিপনকে সঙ্গে আনার বিষয়ে তিনি বলেন, 'রিমান্ডে তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন, তাই তাকে সঙ্গে নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার দেয়া বেশকিছু তথ্য আমরা পরিদর্শনে মিল পেয়েছি। যেহেতু আগের তদন্তকারী কর্মকর্তারা এখন নেই। নতুন তদন্ত কর্মকর্তার হাতে দায়িত্ব ন্যস্ত। তাই নতুন করে ঘটনাস্থল দেখা হয়েছে। স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী, দোকানি সবার কাছ থেকে তথ্য নেয়া হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারব।'

ত্বকী হত্যায় অভিযুক্ত আসামি আজমেরী ওসমান নারায়ণগঞ্জের সাবেক প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে এবং সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা। ত্বকী হত্যায় যাদের নাম উঠে এসেছে তারা সকলেই আজমেরী ওসমানের ঘনিষ্ট।

প্রায় সাড়ে ১১ বছর পর আসামিদের গ্রেপ্তার করার মধ্যে দিয়ে গতি পেয়েছে আলোচিত এই মামলাটি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, মেজর অনাবিল ইমাম, মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন ও র‌্যাব-১১–এর মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়া।

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / ত্বকী হত্যামামলা / র‍্যাব / টর্চার সেল / আজমেরী ওসমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net