Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
আওয়ামী লীগের মতো করলে একই দশা আমাদেরও হবে: ফখরুল

বাংলাদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি
18 September, 2024, 05:55 pm
Last modified: 18 September, 2024, 06:01 pm

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আওয়ামী লীগের মতো করলে একই দশা আমাদেরও হবে: ফখরুল

নেতা-কর্মীদের সতর্ক করে ফখরুল বলেন, আজকে আমরা এই মুক্ত বাংলাদেশ বাস করছি, কিন্তু মনে রাখবেন- এই মুহূর্ত সে পর্যন্তই মুক্ত ও স্বাধীন থাকবে, যতদিন আমরা মুক্ত ও স্বাধীন রাখতে পারব।
ঠাকুরগাঁও প্রতিনিধি
18 September, 2024, 05:55 pm
Last modified: 18 September, 2024, 06:01 pm
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: টিবিএস

টানা ১৫ বছর ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ যা করেছে এবং যেভাবে গণঅভ্যুত্থানে তাদের বিদায় হয়েছে, তেমনটা বিএনপি করলে দলটিরও পরিণতি একই হবে বলে মনে করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন তিনি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতা-কর্মীদের সতর্ক করে ফখরুল বলেন, 'আজকে আমরা এই মুক্ত বাংলাদেশ বাস করছি, কিন্তু মনে রাখবেন- এই মুহূর্ত সে পর্যন্তই মুক্ত ও স্বাধীন থাকবে, যতদিন আমরা মুক্ত ও স্বাধীন রাখতে পারব। আমরাও আওয়ামী লীগের মতো শুরু করলে– তাদের মতো একই দশা আমাদেরও হবে। সেই জন্য বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। কারো প্রতি অন্যায় অত্যাচার এবং অবিচার করা যাবে না।'

সংখ্যালঘু সম্প্রদায়কে নির্ভয় দিয়ে বিএনপি মহাসচিব বলেন, 'দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আমাদের আমানত। তাদের রক্ষা করার দায়িত্বও আমাদের। আল্লাহতায়ালা বলেছেন, যে আমানতের খেয়ানত করে সে মুমিন না। তাই এই আমানতকে রক্ষা করতে হবে। সামনে তাদের পূজা আসছে। সেখানে কোথাও যেন– কোনো অঘটন না ঘটে। কারো কোথাও কোনো সম্পত্তিসহ আত্মীয়-স্বজনদের ওপর যেন অত্যাচার না হয়– সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।'

নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, 'অতীতে মানুষ ভোট দিতে পারেনি। তাই সবাই যেন ভোট দিতে পারে, যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব। আগের সিস্টেম থেকে বেরিয়ে আসার এবং ঠিক করার জন্য বর্তমান সরকারকে সময় দিতে হবে। তারা নিরপেক্ষ মানুষ, কোনো দল করেন না। কিন্তু দেশটাকে ভালোবেসে দেশের জন্য কিছু কাজ করতে চান। তাই অন্তর্বর্তী সরকারকে সবার সহযোগিতা করতে হবে।'

ভারত প্রসঙ্গে তিনি বলেন, 'ভারত অনেক খারাপ কাজ করে। সীমান্তে গুলি করে মানুষ মারে। আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সাথে। প্রতিবেশী হিসেবে থাকতে চাই তাদের সাথে। কিন্তু আমাদের সাথে কোনো অন্যায় করা হলে- তার প্রতিবাদ আমরা জানাব।'

জনসভায় হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, সহসভাপতি ওবায়দুল্লা মাসুদ, জেলা মহিলাদের সভাপতি ফারাতুন নাহার পেরিস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েসসহ হরিপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সমর্থকরা।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / বিএনপি / আওয়ামী লীগ / স্বৈরাচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net