Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
২৪ জেলার পুলিশ সুপারকে বদলি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 August, 2024, 12:40 pm
Last modified: 27 August, 2024, 01:37 pm

Related News

  • প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: অব্যবস্থাপনার দায়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি
  • বদলি ও পদোন্নতি বাণিজ্যের নামে প্রতারণা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী কর্মকর্তাসহ গ্রেপ্তার ২
  • ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে ‘সন্ত্রাসমুক্ত’ করা হবে: পুলিশ সুপার মাসুদ আলম
  • ডিএমপির তিন থানায় নতুন ওসি

২৪ জেলার পুলিশ সুপারকে বদলি

টিবিএস রিপোর্ট
27 August, 2024, 12:40 pm
Last modified: 27 August, 2024, 01:37 pm

পুলিশের কর্মকর্তা পদে আবারও বড় ধরনের রদবদল হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদলের ধারাবাহিকতায় এবার ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থের জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে রংপুর, গাজীপুর, কুমিল্লা, ঢাকা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, মানিকগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা, হবিগঞ্জ, রাজশাহী, মুন্সীগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, নাটোর, পাবনা, পটুয়াখালী, বাগেরহাট, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল, যশোর ও নরসিংদী জেলায়।

বদলি হওয়া এসপিরা যেসব জেলায় দায়িত্ব পেয়েছেন

রংপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিনকে, পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদকে গাজীপুরের, ডিএমপির মো. আসফিকুজ্জামান আকতারকে কুমিল্লার, পুলিশ সদর দপ্তরের আহম্মদ মুঈনকে ঢাকার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির অফিসের মো. ফারুক হোসেনকে সিরাজগঞ্জের, এটিইউয়ের রায়হান উদ্দিন খানকে চট্টগ্রামের, সিআইডির মো. বশির আহমেদকে মানিকগঞ্জের ও নৌ পুলিশের মো. আজিজুল ইসলামকে ময়মনসিংহের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। 

এছাড়া পুলিশ সদর দপ্তরের মো. মোশাররফ হোসেনকে গাইবান্ধার, রাজশাহী সারদার মো. রেজাউল হক খানকে হবিগঞ্জ জেলার, নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আনিসুজ্জামানকে রাজশাহী, হাইওয়ে পুলিশের মুহম্মদ শামসুল আলম সরকারকে মুন্সীগঞ্জ জেলার, পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিলেটের, ডিএমপির প্রত্যুষ কুমার মজুমদারকে নারায়ণগঞ্জের, সিআইডির মো. মারুফাত হুসাইনকে নাটোরের এবং নৌ পুলিশের মো. মোরতোজা আলী খানকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

আর রাজারবাগ পুলিশ টেলিকমের মো. আনোয়ার জাহিদকে পটুয়াখালী জেলার, ট্যুরিস্ট পুলিশের মো. তৌহিদুল আরিফকে বাগেরহাটের, রেলওয়ে পুলিশের মোহাম্মদ হাছান চৌধুরীকে কিশোরগঞ্জের, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ মনজুর মোরশেদকে ঝিনাইদহের, নৌ পুলিশের মিনা মাহমুদাকে মাগুরার, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মো. সাইফুল ইসলাম সানতুকে টাঙ্গাইলের, ডিএমপির মো. জিয়াউদ্দিন আহম্মেদকে যশোরের ও হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আব্দুল হান্নানকে নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

পুলিশে বদলি / এসপি / পুলিশ সুপার / বদলি / জননিরাপত্তা বিভাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: অব্যবস্থাপনার দায়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি
  • বদলি ও পদোন্নতি বাণিজ্যের নামে প্রতারণা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী কর্মকর্তাসহ গ্রেপ্তার ২
  • ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে ‘সন্ত্রাসমুক্ত’ করা হবে: পুলিশ সুপার মাসুদ আলম
  • ডিএমপির তিন থানায় নতুন ওসি

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net