Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
প্রধান উপদেষ্টার ভাষণে গণতন্ত্রে উত্তরণের রোডম্যাপ নেই: ফখরুল

বাংলাদেশ

ইউএনবি
26 August, 2024, 04:00 pm
Last modified: 26 August, 2024, 04:00 pm

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না: ফখরুল
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান

প্রধান উপদেষ্টার ভাষণে গণতন্ত্রে উত্তরণের রোডম্যাপ নেই: ফখরুল

এসময় ফখরুল বলেন, ‘বিষয়গুলো এখনও অস্পষ্ট থাকায় আমরা বিভ্রান্তির মধ্যে রয়েছি।  আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটি রোডম্যাপ উপস্থাপন করবেন। কিন্তু তার বক্তব্যে গণতন্ত্রে উত্তরণের সেই রোডম্যাপ আমরা পাইনি।’
ইউএনবি
26 August, 2024, 04:00 pm
Last modified: 26 August, 2024, 04:00 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: টিবিএস

প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গণতন্ত্রে উত্তরণের রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৬ আগস্ট) এক আলোচনায় তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার শিগগিরই জাতীয় নির্বাচন ও দেশ সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে।

এসময় ফখরুল বলেন, 'বিষয়গুলো এখনও অস্পষ্ট থাকায় আমরা বিভ্রান্তির মধ্যে রয়েছি।  আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটি রোডম্যাপ উপস্থাপন করবেন। কিন্তু তার বক্তব্যে গণতন্ত্রে উত্তরণের সেই রোডম্যাপ আমরা পাইনি।'

তিনি বলেন, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে কিছু সংস্কারের ইঙ্গিত দিয়েছেন, কিন্তু স্বল্প সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা সম্ভব নয়।

তবে মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের স্বার্থে পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে বলে তারা মনে করেন।

ফখরুল বলেন, 'ড. ইউনূস ঠিকই বলেছেন, নির্বাচনের সময় রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এটা অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হবে। তবে এই সিদ্ধান্ত নিতে হলে সরকারকে রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের সঙ্গে আলোচনায় বসতে হবে।'

প্রধান উপদেষ্টা শিগগিরই এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
জাতীয় পার্টির (জাফর) প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে দলটি।

এর আগে রবিবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনের আশ্বাস দেন।

তবে তিনি বলেন, নির্বাচনের সময় একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে তা জনগণই নির্ধারণ করবে।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / বিএনপি / গণতন্ত্র / প্রধান উপদেষ্টা / ড. মুহাম্মদ ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না: ফখরুল
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net