Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
সরকার পতনের পর ফের আলোচনায় সিলেটের ইলিয়াস আলী, ফিরে পাওয়ার আশায় পরিবার

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
23 August, 2024, 05:05 pm
Last modified: 23 August, 2024, 05:17 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

সরকার পতনের পর ফের আলোচনায় সিলেটের ইলিয়াস আলী, ফিরে পাওয়ার আশায় পরিবার

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে গাড়িতে করে নিজের বনানীর বাসা থেকে বের হন ইলিয়াস আলী। এ সময় তার সঙ্গে ছিলেন গাড়িচালক আনসার আলী। রাত ১২টার পর মহাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় ইলিয়াস আলীর প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশ। তখন গাড়িতে ছিলেন না ইলিয়াস ও তার গাড়িচালক। গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আয়নাঘর থেকে কয়েকজন মুক্তি পান। তবে ইলিয়াস আলীর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
সিলেট প্রতিনিধি
23 August, 2024, 05:05 pm
Last modified: 23 August, 2024, 05:17 pm
ইলিয়াস আলী। ছবি: সংগৃহীত

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হয়েছিলেন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার। নিখোঁজের পর ইলিয়াসের সন্ধান দাবিতে ব্যাপক আন্দোলন হয় সিলেটে। আন্দোলনে অংশ নিয়ে প্রাণও হারান কয়েকজন। তবে ধীরে ধীরে স্তিমিত হয়ে যায় আন্দোলনের গতি। এরপর একসময় আলোচনার বাইরে চলে যায় ইলিয়াস নিখোঁজের ইস্যু।

তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটে আবার আলোচনায় আসে ইলিয়াস আলী। ৫ আগস্টের পর থেকে ইলিয়াসকে ফিরে পাওয়ার দাবিতে প্রতিদিনই সিলেটে বিভিন্ন কর্মসূচি হচ্ছে। নিখোঁজের ১২ বছর পেরিয়ে গেলেও এখনও ইলিয়াসের ফিরে আসার অপেক্ষায় তার পরিবার ও দলীয় নেতা-কর্মীরা। বিশেষ করে 'আয়নাঘর' হিসেবে পরিচিত গোপন বন্দিশালা থেকে দীর্ঘদিন পর অনেকে মুক্তি পাওয়ায় তারা আশায় বুক বেঁধেছেন। 

গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আয়নাঘর থেকে কয়েকজন মুক্তি পান। তবে ইলিয়াস আলীর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি বেঁচে আছেন কি না, তাও নিশ্চিত করতে পারেননি কেউ।

শেখ হাসিনার পতনের পরদিনই সিলেটে এক সংবাদ সম্মেলনে ইলিয়াস আলীসহ গুম হওয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। 

এরপর থেকে প্রতিদিনই মানববন্ধন, সমাবেশ করে ইলিয়াস আলীর সন্ধান দাবি করছে সিলেট বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন। বিএনপির নেতা-কর্মী ও ইলিয়াস পরিবারের দাবি, ইলিয়াস কথিত বন্দিশালা 'আয়নাঘরেই' থাকতে পারেন। তাকে এখনই মুক্তি দিতে হবে।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কথিত বন্দিশালা থেকে অনেকেই মুক্ত হচ্ছেন। ইলিয়াস আলীকেও এখন মুক্তি দিতে হবে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী বলেন, 'আমরা এখনও বলছি রাষ্ট্রের কোনো একটি সংস্থা ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। এই মুহূর্তে তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে।'

এদিকে ইলিয়াস আলী বেঁচে আছেন এবং বিদেশের হাসপাতালে চিকিৎসাধীন আছেন এমন কথাও ছড়িয়েছে সিলেটে।

গত মঙ্গলবার (২০ আগস্ট) সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর জামেয়া মসজিদে বাদ মাগরিব ইলিয়াস আলীর সুস্থতা কামনায় খতমে বুখারি ও দোয়া মাহফিল করে তার পরিবার। এতে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেন, 'আমাদের এখনো দৃঢ় বিশ্বাস তিনি (ইলিয়াস আলী) বেঁচে আছেন। প্রথম থেকেই আমরা এ আশা পোষণ করছি।' 

এদিকে সদ্য অবসরে পাঠানো আলোচিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের দায়িত্বে থাকা এক ডিবি কর্মকর্তার বরাত দিয়ে একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়, ইলিয়াস আলীর বিষয়ে জিয়ার কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্ন ছিল, 'ইলিয়াস আলীকে ফেরত পেতে তার স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছিলেন। এরপর তিনি আপনাকে ফোনে বলেছিলেন, ইলিয়াসকে ছেড়ে দাও। আপনি ওই সময় বলেন, 'ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেয়া হয়েছে।' এ সময় জিয়া আর কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে গাড়িতে করে নিজের বনানীর বাসা থেকে বের হন ইলিয়াস আলী। এ সময় তার সঙ্গে ছিলেন গাড়িচালক আনসার আলী। রাত ১২টার পর মহাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় ইলিয়াস আলীর প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশ। তখন গাড়িতে ছিলেন না ইলিয়াস ও তার গাড়িচালক।

বনানী থানার তৎকালীন এসআই সাইদুর রহমান সে সময় সাংবাদিকদের জানিয়েছিলেন, মধ্যরাতে ইলিয়াস আলীর প্রাইভেট কারটি মহাখালী সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গাড়ির ভেতরে পাওয়া চালক আনসারের মোবাইল ফোন সূত্রে জানা যায় গাড়িটি ইলিয়াস আলীর।

এরপর থেকে নিখোঁজ রয়েছেন বিএনপির এই প্রভাবশালী নেতা। দীর্ঘ এক যুগেও তাঁর নিখোঁজ হওয়ার রহস্য উদঘাটন হয়নি। নিখোঁজের পর ওই বছরের মে মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সন্তানদের নিয়ে দেখা করনে ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনা।

Related Topics

টপ নিউজ

ইলিয়াস আলী / গুম / বিএনপি / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net