Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
নির্বাচন করতে যে সময় লাগবে, তা সরকারকে দিচ্ছে বিএনপি: ইউনূসের সঙ্গে বৈঠকের পর ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2024, 06:05 pm
Last modified: 13 August, 2024, 02:40 pm

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

নির্বাচন করতে যে সময় লাগবে, তা সরকারকে দিচ্ছে বিএনপি: ইউনূসের সঙ্গে বৈঠকের পর ফখরুল

‘নির্বাচন করতে সময় লাগবে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সে সময় দিয়েছি।’
টিবিএস রিপোর্ট
12 August, 2024, 06:05 pm
Last modified: 13 August, 2024, 02:40 pm
সোমবার (১২ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির প্রতিনিধিরা। ছবি: জয়নাল আবেদীন শিশির/টিবিএস

প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আগামী নির্বাচন যথাযথভাবে করতে অন্তর্বর্তী সরকারকে সময় দেবে।

সোমবার (১২ আগস্ট) বৈঠক শেষে ফখরুল সাংবাদিকদের বলেন, 'নির্বাচন করতে সময় লাগবে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সে সময় দিয়েছি।'

বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, 'সরকারকে প্রতিটি বিষয়ে আমরা সমর্থন দিয়েছি। আমরা পরিষ্কার করে বলছি, দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলা হচ্ছে। এগুলোতে জনগণ যেন বিভ্রান্ত না হয়।'

ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছালে বিকেল ৪টার দিকে বৈঠক শুরু হয়।

'দেশের চলমান পরিস্থিতিতে কি কি করা যায়, সে বিষয়ে কথা বলেছি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানও আমাদের সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছেন। সরকারকে সহায়তা করা দেশের প্রতিটি নাগরিককের কর্তব্য,' বলেন ফখরুল।

বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, সৈয়দ নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও মঈন খান উপস্থিত ছিলেন।

'দুর্ভাগ্যজনকভাবে, যে মহলটি বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল, তারাই আবার বিদেশে ভারতে পালিয়ে গিয়ে আমাদের অর্জিত বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে,' বলেন তিনি।

'ছাত্র-জনতা হত্যাকারী দলটি আবার কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। সরকারের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার,' মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এর আগে গণমাধ্যমকে বলেন, ড. ইউনূসের সঙ্গে দেখা করার জন্য দলীয় প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

এদিকে বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার আরেকটি বৈঠক শুরু হয়।

এর আগে ৯ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ প্রতিশোধের নীলনকশা নিয়ে তৎপর রয়েছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছিলেন।

এক বিবৃতিতে তিনি বলেন, 'আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি, ক্ষমতাচ্যুত সরকার এবং তার সহযোগীরা অন্তর্বর্তী সরকার এবং বিজয়ী ছাত্রদের উপর প্রতিশোধ নেওয়ার নীলনকশা নিয়ে মাঠে সক্রিয় রয়েছে।'

একইসঙ্গে ফখরুল বলেন, কৌশলে অন্যায়ভাবে বিএনপিসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক পক্ষকে অপরাধের জন্য দায়ী করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / প্রধান উপদেষ্টা / ড. মুহাম্মদ ইউনূস / বিএনপি / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net